26/09/2024
প্রেমিকা প্রেমিককে ছ্যাকা দিলে প্রেমিক প্রতিশোধস্বরূপ অনেক কিছু করে। কেউ করে তাড়াতাড়ি বিয়ে, কেউ করে লিংক শেয়ার, কেউ প্রেমিকার বরের কাছে গোপন অভিসারের অধ্যায় ফাঁস করে দেয়। ড. ইউনুস যে জায়গাতেই যায় সাথে করে একটা ফটো এলবাম নিয়ে যায়। আগষ্ট বিপ্লবের যত হৃদয় বিদারক ছবি আছে সবগুলোকে একত্রিত করে বাঁধাই করা একটা ফটো এলবাম। ট্রুডোকে দিয়েছে। বাইডেনকে দিয়েছে। ইংরেজি বর্ণনার পাশাপাশি ছবিগুলোকে ব্যাখা করে দিচ্ছে। পাগলিটার বড় ইচ্ছা ছিলো পশ্চিমে খোটা গাড়বে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে কন্যাকে জায়গা দেওয়ার কারণে আমাদের প্রতি বছরই ভারতে ইলিশ পাঠাতে হবে। পশ্চিমে সহসা জায়গা হচ্ছে না মনে হচ্ছে।
ড. ইউনুস আপনি ভালো হইলেন না । টুপ করে পানিতে চুবানোর প্রতিশোধ বুঝি মানুষ এভাবে নেয় ?