জামায়াতে ইসলামী বরিশাল-৫ আসন

জামায়াতে ইসলামী বরিশাল-৫ আসন আমরা সমাজের উন্নয়ন, ন্যায়বিচার, এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করি। শান্তিপূর্ণ ও দায়িত্বশীল রাজনৈতিক অংশগ্রহণকে উৎসাহিত করি।

18/07/2026

বরিশালবাসির প্রাণের দাবি গুলো তুলে ধরলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ডক্টর শফিকুর রহমান।

#বরিশাল #সমাবেশ

18/07/2026

বরিশালে পৌঁছালেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি

17/07/2026

১৮ জুলাই বরিশালে গণমানুষের সমাবেশ।

আমীরে জামায়াতের সমাবেশে, যোগ দিন দলে দলে।
16/07/2026

আমীরে জামায়াতের সমাবেশে, যোগ দিন দলে দলে।

15/07/2026

আমার নামের দরকার কি?

১৮ জুলাই ১১ দলীয় ঐক্যের বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দান পরিদর্শন নেতৃবৃন্দলক্ষ লক্ষ ...
15/07/2026

১৮ জুলাই ১১ দলীয় ঐক্যের বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দান পরিদর্শন নেতৃবৃন্দ

লক্ষ লক্ষ জনতার উপস্থিতিতে মুখরিত হবে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দান।
—এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল

গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিন ধরে অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে আগামী ১৮ জুলাই বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সমাবেশস্থলের সার্বিক প্রস্তুতি ও অবকাঠামোগত কার্যক্রম পরিদর্শন করেছেন ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল বলেন, “আগামী ১৮ জুলাই লক্ষ লক্ষ জনতার উপস্থিতিতে মুখরিত হবে বরিশালের কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দান। জনগণের ন্যায্য অধিকার আদায় এবং দক্ষিণাঞ্চলের উন্নয়নের দাবিতে এই বিভাগীয় সমাবেশ একটি ঐতিহাসিক গণসমাবেশে পরিণত হবে, ইনশাআল্লাহ।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, বরিশাল জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার, বরিশাল অঞ্চল টিম সদস্য অধ্যাপক শাহ্ আলম, এবি পার্টির বরিশাল মহানগর ও জেলা সমন্বয়ক জিএম রাব্বি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বরিশাল জেলা সভাপতি মোঃ মনির হোসেন, বাংলাদেশ লেবার পার্টি বরিশাল মহানগর সভাপতি এস. এম. সোহেল মাহমুদ, বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসেন দুলালসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ সমাবেশের মূল মঞ্চ নির্মাণকাজ, আগত জনসাধারণের বসার সুব্যবস্থা, নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতকরণ, স্বেচ্ছাসেবক টিমের দায়িত্ব বণ্টন, যানবাহন পার্কিং, চিকিৎসা সহায়তা, নারী ও প্রবীণদের জন্য প্রয়োজনীয় সুবিধা এবং সার্বিক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় করে তারা প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং প্রতিটি কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

এ্যাডভোকেট হেলাল বলেন, দেশের চলমান অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, সাধারণ মানুষের জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা এবং দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের অবহেলার বিরুদ্ধে গণমানুষের ন্যায্য দাবিকে আরও জোরালোভাবে তুলে ধরতেই এই বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, বরিশাল বিভাগের সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশটি জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এবং গণমানুষের ন্যায়সংগত দাবির প্রতি একটি শক্তিশালী বার্তা বহন করবে।

এ্যাডভোকেট হেলাল আরও বলেন, সমাবেশকে ঘিরে ইতোমধ্যে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় ব্যাপক গণসংযোগ, লিফলেট বিতরণ, মতবিনিময় সভা এবং সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সাধারণ মানুষের মাঝে সমাবেশকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তারা বিশ্বাস করেন, এই সমাবেশে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি গণতান্ত্রিক অধিকার, জনকল্যাণ এবং দক্ষিণাঞ্চলের উন্নয়নের দাবিকে আরও বেগবান করবে।

শেষে নেতৃবৃন্দ আগামী ১৮ জুলাই বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য বিভাগীয় সমাবেশ সফল করতে ১১ দলীয় ঐক্যের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং বরিশাল বিভাগের সর্বস্তরের সচেতন জনগণকে যথাসময়ে সমাবেশস্থলে উপস্থিত থাকার আহ্বান জানান।

14/07/2026

আমাদের লড়াই চলবে।

আমাদের আন্দোলন চলবে।
14/07/2026

আমাদের আন্দোলন চলবে।

13/07/2026

গণভোটের রায় উপেক্ষার প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট।

#গণভোট

মাথাপিছু ২৮ টাকা বরাদ্দ দিয়ে চট্টগ্রামবাসীর সাথে তামাশা করছে বিএনপি সরকার।
13/07/2026

মাথাপিছু ২৮ টাকা বরাদ্দ দিয়ে চট্টগ্রামবাসীর সাথে তামাশা করছে বিএনপি সরকার।

Address

Barishal
8200

Website

Alerts

Be the first to know and let us send you an email when জামায়াতে ইসলামী বরিশাল-৫ আসন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share