Office of the Divisional Commissioner, Barishal

Office of the Divisional Commissioner, Barishal .

নদী-নালা-খাল-সমতল পরিবেষ্টিত বৈচিত্র্যময় বরিশাল বিভাগের ফেসবুক পেজে বরিশাল বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। একবিংশ শতাব্দীতে প্রযুক্তিগত অগ্রগতি হিসেবে সামাজিক মিডিয়া মিথস্ক্রিয়ার প্লাটফর্ম হিসেবে কাজ করছে। সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশকে একটি ডিজিটাল দেশে রূপান্তরের প্রথম পদক্ষেপ হলো ডিজিটাল পদ্ধতিতে জনগণের দোরগোড়ায় কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দেয়া। আর জনগণকে তার প্রাপ্য সেবা গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে অবহিত করতে বর্তমান সময়ে সামজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকের কোন বিকল্প নেই। এটি শুধু সেবা সম্পর্কেই ধারণা দেয়না উপরন্তু এখানে জনগণের সরাসরি অংশগ্রহণেরও সুযোগ থাকে। এরই ধারাবাহিকতায় একটি ছোট প্রচেষ্টা হিসেবে বিভাগীয় কমিশনার, বরিশাল এর অফিসিয়াল ফেসবুক পেজ এর পথচলা শুরু।
জনবান্ধব প্রশাসনের পদক্ষেপ হিসেবে জনসেবা নিশ্চিতে বরিশাল বিভাগীয় প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা আরো কার্যকর করার লক্ষ্যে এই ফেসবুক পেজটির যাত্রা শুরু হয়েছে। বরিশাল বিভাগীয় প্রশাসনের অধীনস্ত ৬টি জেলার ও ৪২ টি উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকান্ড ও প্রদেয় বিভিন্ন সেবার সামগ্রিক চিত্র এখানে তুলে ধরার চেষ্টা করা হবে। এই বিভাগে বসবাসকারী নাগরিকগণ খুব সহজে এই পেজ ব্যবহারের মাধ্যমে ও সরাসরি অংশগ্রহণের মাধ্যমে তাদের মূল্যবান মতামত দিতে পারবেন। সময়ের সাথে সাথে এই পেজে বিভাগীয় প্রশাসনের বিভিন্ন কমকান্ড, সময়োচিত ও অর্থবহ তথ্যসমূহ আপডেট করা হবে। ফলে সেবা প্রদানের ক্ষেত্রে এবং জনগণের নিকট জবাবদিহিতা নিশ্চিত করতে নাগরিক সেবার একটি কার্যকর হাতিয়ার হিসেব এটি নাগরিক ও প্রশাসনের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করবে। ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে জনসেবাকে সহজলভ্য ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে আমাদের এ উদ্যোগ কার্যকর হবে বলে বিশ্বাস করি। এ পেজটি দ্রুত জনপ্রিয় করার ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। এ বিষয়ে যে কোন ধরনের পরামর্শ, মন্তব্য সাদরে গ্রহণযোগ্য হবে।

08/09/2026
https://barishalpostnews.com/%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF...
08/09/2026

https://barishalpostnews.com/%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%97%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%95%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%A8%E0%A6%BE/

বরিশাল পোস্ট | স্টাফ করেসপন্ডেন্ট : ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিস নির্ধারিত সময়ে তালাবদ্ধ প...

06/09/2026

পিরোজপুরের নেছারাবাদে ছারছিনা দরবার শরিফসংলগ্ন সন্ধ্যা নদীতে বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা ও প্লাস্টিকের বোতল ভা....

04/09/2026

কোনো ধরনের তদবির ও আর্থিক লেনদেন ছাড়াই সরকারি চাকরিতে যোগদানের সুযোগ পেয়েছেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের...

https://dailyadin.com/country/21495
04/09/2026

https://dailyadin.com/country/21495

যেকোনো সরকারি নিয়োগ পরীক্ষার নাম শুনলেই সাধারণ চাকরিপ্রার্থীদের মনে ভেসে ওঠে অর্থ লেনদেন ও প্রভাবশালী সুপারিশে...

বরিশালে জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জনের স্বচ্ছ নিয়োগ
04/09/2026

বরিশালে জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জনের স্বচ্ছ নিয়োগ

বরিশাল: যে কোনো সরকারি নিয়োগ পরীক্ষার নাম শুনলেই সাধারণ চাকরিপ্রার্থীদের মনে ভেসে ওঠে অর্থ লেনদেন ও

মান্যবর বিভাগীয় কমিশনার, বরিশাল মহোদয়ের বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন।আজ ২০ আগস্ট ২০২৬ খ্রি., বৃহস্পতিবার বরগু...
21/08/2026

মান্যবর বিভাগীয় কমিশনার, বরিশাল মহোদয়ের বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন।

আজ ২০ আগস্ট ২০২৬ খ্রি., বৃহস্পতিবার বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও মান্যবর বিভাগীয় কমিশনার, বরিশাল জনাব খলিল আহমেদ স্যার।

পরিদর্শনকালে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন এবং সরকারি সেবা জনবান্ধব, দ্রুত ও স্বচ্ছতার সাথে প্রদানে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

এরপর মান্যবর বিভাগীয় কমিশনার মহোদয় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করেন এবং মামলা নিষ্পত্তির অগ্রগতি ও আদালতের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনের শেষ পর্যায়ে তিনি উপজেলা নির্বাহী অফিসার, বরগুনা সদর এর কার্যালয় পরিদর্শন করেন এবং উপজেলা পর্যায়ে সরকারি কার্যক্রমের মানোন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

চূড়ান্ত ফলাফল
17/08/2026

চূড়ান্ত ফলাফল

বিভাগীয় কমিশনারের কার্যালয়, বরিশাল-এর গাড়িচালক পদে ব্যবহারিক পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি
15/08/2026

বিভাগীয় কমিশনারের কার্যালয়, বরিশাল-এর গাড়িচালক পদে ব্যবহারিক পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি

Address

Divisional Commissioner Office, Kashipur
Barishal
8200

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+88043165024

Alerts

Be the first to know and let us send you an email when Office of the Divisional Commissioner, Barishal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Office of the Divisional Commissioner, Barishal:

Shortcuts

Share