বরিশাল জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন

  • Home
  • Bangladesh
  • Barishal
  • বরিশাল জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন

বরিশাল জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বরিশাল জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন, Social service, স্কাউট কক্ষ, বরিশাল জিলা স্কুল, বরিশাল।, Barishal.

বরিশাল জিলা স্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন বরিশাল জিলা স্কুল এ্যালামনাই এসোসিয়েশন (BZSAA)। অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক আদর্শ ধারণ করে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি তথা সামাজিকভাবে নিজেদের অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যেই BZSAA ভবিষ্যতের পথে এগিয়ে যাবে।

আমাদের স্কুল এবং আমাদের আরো গর্বিত করলে হে অগ্রজ।
15/03/2026

আমাদের স্কুল এবং আমাদের আরো গর্বিত করলে হে অগ্রজ।

সাদা শার্ট আর প্যান্টে যে কিশোরটি একদিন স্কুলের বারান্দা মাতিয়ে বেড়াতেন। সময়ের পরিক্রমায় সেই মেধাবি ছাত্রটিই .....

বরিশাল জিলা স্কুলের ১৯৫৯ সালের ছাত্র মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।ছাত্রজীবন থেকেই তিনি ক্রীড়াঙ্গনে ছিলেন উজ্জ্বল এক নাম...
13/03/2026

বরিশাল জিলা স্কুলের ১৯৫৯ সালের ছাত্র মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

ছাত্রজীবন থেকেই তিনি ক্রীড়াঙ্গনে ছিলেন উজ্জ্বল এক নাম। দুর্ধর্ষ স্ট্রাইকার হিসেবে পাকিস্তান জাতীয় ফুটবল দলে খেলেছেন এবং ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক হিসেবে। মাঠে তাঁর পারফরম্যান্স ছিল অসাধারণ- এক ম্যাচে ডাবল হ্যাটট্রিক করার কৃতিত্বও রয়েছে। একই সঙ্গে তিনি এক সময় দেশের দ্রুততম মানব হিসেবেও পরিচিতি পেয়েছিলেন।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ফুটবল মাঠ ছেড়ে সরাসরি যুদ্ধে অংশ নেন। বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ লাভ করেন ‘বীর বিক্রম’ খেতাব। স্বাধীনতার পর দেশের সেবায় তিনি যুক্ত হন রাজনীতির অঙ্গনে। একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন বাণিজ্যমন্ত্রী, পাটমন্ত্রী ও পানিসম্পদমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের।

খেলোয়াড়, অধিনায়ক, মুক্তিযোদ্ধা, সেনা কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, সংসদ সদস্য ও মন্ত্রী- এই দীর্ঘ পথচলার পর তাঁর জীবনে যুক্ত হলো আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

৮১ বছর বয়সে তিনি এখন জাতীয় সংসদের ‘মাননীয় স্পিকার’।

অভিনন্দন বরিশাল জিলা স্কুলের অ্যালামনাই সদস্য।

ফটো কার্ডের জন্য ধন্যবাদ: Khulna Zilla School

25/01/2026

শোক বার্তা :

বরিশাল জিলা স্কুল ৮৪ ব্যাচের ছাত্র কায়সার আহমেদ মনা ভাই হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তার বাসা পশ্চিম বগুড়া রোড অক্সফোর্ড মিশন স্কুল সংলগ্ন "নাহার ম‌ঞ্জিল"।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা সন্তান রেখে যান।

তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

16/12/2025
21/07/2025

Address

স্কাউট কক্ষ, বরিশাল জিলা স্কুল, বরিশাল।
Barishal
8200

Website

Alerts

Be the first to know and let us send you an email when বরিশাল জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category