গণপূর্ত মেডিকেল কলেজ উপ-বিভাগ, বরিশাল

  • Home
  • Bangladesh
  • Barishal
  • গণপূর্ত মেডিকেল কলেজ উপ-বিভাগ, বরিশাল

গণপূর্ত মেডিকেল কলেজ উপ-বিভাগ, বরিশাল Official page of PWD Medical College Sub-Division, Barisal which is assigned for any civil works (Construction and Maintenance) in SBMCH, Barisal.

মেডিকেল কলেজ-এর ৪র্থ শ্রেণী কর্মচারীদের আবাসিক কোয়ার্টারে রাস্তার কাজ সম্পন্ন করা হয়েছে। সকাল ৮টা হতে রাত্তির ১১টা পর্যন...
15/11/2018

মেডিকেল কলেজ-এর ৪র্থ শ্রেণী কর্মচারীদের আবাসিক কোয়ার্টারে রাস্তার কাজ সম্পন্ন করা হয়েছে। সকাল ৮টা হতে রাত্তির ১১টা পর্যন্ত কাজ চলেছে। হাস্পাতাল কর্তৃপক্ষের প্রতিনিধি কাজ চলাকালীন সময়ে তা পরিদর্শন করেন ও সন্তোষ প্রকাশ করেন..

১৩/১১/১৮ তারিখ বেলা ১টার দিকে নির্বাহী প্রকৌশলী মহোদয়, শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, উপ-বিভাগীয় প্রকৌশল...
13/11/2018

১৩/১১/১৮ তারিখ বেলা ১টার দিকে নির্বাহী প্রকৌশলী মহোদয়, শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, উপ-বিভাগীয় প্রকৌশলী, উপ-সহকারি প্রকৌশলী, ঠিকাদার ও অন্যান্য সকলে ছাত্রী হোস্টেল নং-৩ এর উন্নয়নমূলক কাজ ও বিদ্যমান সমস্যাসমূহ পরিদর্শন করেন এবং সমাধানকল্পে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন..

শের-এ-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল-এর ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন ...
08/10/2018

শের-এ-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল-এর ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা..
(আমন্ত্রিত অতিথিবৃন্দের বিস্তারিত তালিকা সংযুক্ত)

১৩/০৮/১৮ ও ১৪/০৮/১৮ তারিখে নতুন ছাত্রী হোস্টেলের ৭ম তলার ছাদের ঢালাই সম্পন্ন করা হয়। ঢালাই চলাকালীন সময়ে নির্বাহী প্রকৌশ...
13/08/2018

১৩/০৮/১৮ ও ১৪/০৮/১৮ তারিখে নতুন ছাত্রী হোস্টেলের ৭ম তলার ছাদের ঢালাই সম্পন্ন করা হয়। ঢালাই চলাকালীন সময়ে নির্বাহী প্রকৌশলী মহোদয় কাজ পর্যবেক্ষণের জন্যে আসেন এবং সন্তোষ প্রকাশ করেন..

শের-ই-বাংলা মেডিকেল কলেজ এর ২নং ছাত্রাবাস এর সংস্কার কার্যক্রমের কিছু চিত্র..বাথরুমগুলোর ব্যাপক সংস্কার করা হয়েছে। নির্ব...
10/08/2018

শের-ই-বাংলা মেডিকেল কলেজ এর ২নং ছাত্রাবাস এর সংস্কার কার্যক্রমের কিছু চিত্র..

বাথরুমগুলোর ব্যাপক সংস্কার করা হয়েছে। নির্বাহী প্রকৌশলী মহোদয়ের নির্দেশে ঢাকা থেকে অর্ডার দিয়ে এনে লাগানো হয়েছে ফরমিকা দরজা, যা সাধারণ দরজার তুলনায় অধিক মজবুত ও টেকসই।

এছাড়াও ছাদে রুফিং কম্পাউন্ড করা হয়েছে। স্যানিটারি লাইনের সমস্যা দূর করা হয়েছে। আর পুরো হোস্টেলের বাহিরের ও ভিতরের রঙ করা হয়েছে..

আগামীতে সরকারি বরাদ্দ পাওয়া গেলে অবশিষ্ট ছোট-খাট সমস্যা গুলোও দূর করা যাবে বলে আশা করা যায়..

২৩/০৭/১৮ তারিখে নতুন ছাত্রী হোস্টেলের ৬ষ্ঠ তলার (অবশিষ্ট অংশ) ছাদের ঢালাই সম্পন্ন করা হয়..
23/07/2018

২৩/০৭/১৮ তারিখে নতুন ছাত্রী হোস্টেলের ৬ষ্ঠ তলার (অবশিষ্ট অংশ) ছাদের ঢালাই সম্পন্ন করা হয়..

অদ্য ২০/০৭/১৮ তারিখে আমানতগঞ্জ শিশু হাসপাতালের প্রকল্প সাইটে ১০টি পাইলের ঢালাই চলমান..
20/07/2018

অদ্য ২০/০৭/১৮ তারিখে আমানতগঞ্জ শিশু হাসপাতালের প্রকল্প সাইটে ১০টি পাইলের ঢালাই চলমান..

গত ১৫/০৭/১৮ তারিখে মেডিকেল কলেজের নতুন ছাত্রী হোস্টেলের ৬ষ্ঠ তলার ছাদের ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়। অতি দ্রুত এই ভবনের নির্...
16/07/2018

গত ১৫/০৭/১৮ তারিখে মেডিকেল কলেজের নতুন ছাত্রী হোস্টেলের ৬ষ্ঠ তলার ছাদের ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়। অতি দ্রুত এই ভবনের নির্মাণ কাজ সমাপ্ত করে ছাত্রীদের আবাসন সমস্যা নিরসনে আমরা আশাবাদী..

মেডিকেল এর আই.সি.ইউ ভবন সংলগ্ন অংশের অবস্থা ছিল অত্যন্ত নাজুক। অটো বা মটর সাইকেলের চলাচল করাও দুরূহ হয়ে পড়েছিল। ব্যবহারক...
12/07/2018

মেডিকেল এর আই.সি.ইউ ভবন সংলগ্ন অংশের অবস্থা ছিল অত্যন্ত নাজুক। অটো বা মটর সাইকেলের চলাচল করাও দুরূহ হয়ে পড়েছিল। ব্যবহারকারীদের কষ্ট লাঘবে সেখানকার বিটুমিনাস রাস্তা সম্পূর্ণ তুলে ফেলে নতুন করে আর.সি.সি. রাস্তা নির্মাণ করা হয়েছে..

পুরুষ ইন্টার্ন ডক্টরস হোস্টেলের সম্মুখে আগে কেবল কাঁটাতারের বেষ্টনি দেওয়া ছিল। প্রত্যাশী সংস্থার চাহিদার প্রেক্ষিতে সেখা...
03/07/2018

পুরুষ ইন্টার্ন ডক্টরস হোস্টেলের সম্মুখে আগে কেবল কাঁটাতারের বেষ্টনি দেওয়া ছিল। প্রত্যাশী সংস্থার চাহিদার প্রেক্ষিতে সেখানে এখন শোভা পাচ্ছে নব নির্মিত গার্ডেন ফেন্সিং..

মেডিকেল এর অভ্যন্তরে ৩য় শ্রেণি কোয়ার্টার বাসীদের পানির সমস্যা দীর্ঘদীনের। তাদের সমস্যা নিরসনে ইতিমধ্যে সম্পূর্ণ নতুন একট...
02/07/2018

মেডিকেল এর অভ্যন্তরে ৩য় শ্রেণি কোয়ার্টার বাসীদের পানির সমস্যা দীর্ঘদীনের। তাদের সমস্যা নিরসনে ইতিমধ্যে সম্পূর্ণ নতুন একটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। এছাড়াও পাশেই পানি সংরক্ষণের জন্যে রিজার্ভার তৈরি করা হয়েছে। খুব শিগগির তাদের পানির সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা ব্যক্ত করা যায়..

দৈনন্দিন চাহিদা মেটানোর জন্যে এখন অত্র উপ-বিভাগের শাখা-৩ প্রস্তুত। প্রায় ৩ মাস আগে থেকেই শাখা-১ একই রকম পূর্ণ প্রস্তুতি ...
12/06/2018

দৈনন্দিন চাহিদা মেটানোর জন্যে এখন অত্র উপ-বিভাগের শাখা-৩ প্রস্তুত। প্রায় ৩ মাস আগে থেকেই শাখা-১ একই রকম পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে তার আওতাধীন প্রত্যাশী সংস্থার চাহিদা পূরণ করে আসছে। শাখা-২ এর প্রস্তুতি প্রক্রিয়াধীন..

আশা করা যায়, আমরা প্রত্যাশী সংস্থাকে আরো উন্নত মানের সেবা আরও দ্রুত গতিতে প্রদান করতে পারব..

Address

Band Road
Barishal

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when গণপূর্ত মেডিকেল কলেজ উপ-বিভাগ, বরিশাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to গণপূর্ত মেডিকেল কলেজ উপ-বিভাগ, বরিশাল:

Share