Barishal City Corporation

Barishal City Corporation This is the official page of Barishal City Corporation.

জরুরী ঘোষণা।
04/06/2026

জরুরী ঘোষণা।

04/06/2026

বরিশাল সিটি কর্পোরেশনের পানি সরবরাহ শাখার পাম্প অপারেটর মোহাম্মদ হাবিবুর রহমান রাড়ী মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম হাবিবুর রহমান রাড়ীর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

৪ জুন ২০২৬, বৃহস্পতিবার।নগরীর মেডিকেল সংলগ্ন বান্দ রোড ও ৩০ গোডাউন রোড এলাকায় বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট...
04/06/2026

৪ জুন ২০২৬, বৃহস্পতিবার।
নগরীর মেডিকেল সংলগ্ন বান্দ রোড ও ৩০ গোডাউন রোড এলাকায় বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান উজ জামানের নেতৃত্বে আজ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে অবৈধভাবে জনসাধারণের চলাচলের পথ ও ফুটপাত দখল করার দায়ে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৭) ধারায় জরিমানা করা হয় এবং দখলকৃত ফুটপাত উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
এছাড়া, একটি ব্যবসা প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় এবং দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৩) ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়।

04/06/2026

৪ জুন ২০২৬, বৃহস্পতিবার।
কালেক্টরেট পুকুরপাড় এলাকার ভাসমান হকারদের পুনর্বাসনের লক্ষ্যে নগর ভবনের পেছনে নির্মাণাধীন অস্থায়ী স্টলসমূহের কাজ পরিদর্শন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

উদয়ন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
04/06/2026

উদয়ন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

৩ জুন ২০২৬, বুধবার।বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান রাহাত হোসেন ফয়সালের পিতা, বরিশা...
03/06/2026

৩ জুন ২০২৬, বুধবার।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান রাহাত হোসেন ফয়সালের পিতা, বরিশাল কলেজের সাবেক অধ্যক্ষ এবং বেগম তোফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ মোক্তার হোসাইনের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
এ সময় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

৩ জুন ২০২৬, বুধবার।সদর রোডস্থ কণিকা ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী সৈয়দ মোঃ কায়েসের মাতা এবং বরিশাল সিটি কর্পোরেশনে...
03/06/2026

৩ জুন ২০২৬, বুধবার।
সদর রোডস্থ কণিকা ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী সৈয়দ মোঃ কায়েসের মাতা এবং বরিশাল সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেলের নানী মরহুমা মেহেরুন্নেসা বেগমের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

৩ জুন ২০২৬, বুধবার।বরিশাল সিটি কর্পোরেশনের পানি শাখার পাম্প অপারেটর ও কর্মচারী ইউনিয়নের প্রচার সম্পাদক মরহুম এনায়েত উল্...
03/06/2026

৩ জুন ২০২৬, বুধবার।
বরিশাল সিটি কর্পোরেশনের পানি শাখার পাম্প অপারেটর ও কর্মচারী ইউনিয়নের প্রচার সম্পাদক মরহুম এনায়েত উল্লাহ মাহমুদীর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারী, প্রধান প্রকৌশলী মোঃ হুমায়ুন কবিরসহ বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মাহফিলে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়।

বরিশাল সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেলের নানী মেহেরুন্নেসা বেগম আজ (বুধবার) ইন্তেকাল করেছেন (ইন্না...
03/06/2026

বরিশাল সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেলের নানী মেহেরুন্নেসা বেগম আজ (বুধবার) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
এক শোকবার্তায় প্রশাসক মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মহান আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করেন, যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।

Address

নগর ভবন
Barishal
8200

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Barishal City Corporation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Barishal City Corporation:

Share