"অক্ষর পাঠাগার"একটি অরাজনৈতিক, অলাভজনক,শিক্ষামূলকও মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন।যা জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী।
সংগঠনটি শিক্ষাবঞ্চিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে। অক্ষরে অক্ষরে জ্ঞানের পথে
অক্ষর পাঠাগার
— জ্ঞানচর্চার এক নিরবচ্ছিন্ন কেন্দ্র —
‘অক্ষর পাঠাগার’ একটি অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন, যা জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধে বিশ্বাস
ী। এটি পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নিরলস কাজ করে যাচ্ছে।
প্রতিষ্ঠানের নাম: অক্ষর পাঠাগার
ঠিকানা: পশ্চিম কলেজ রোড, বরগুনা সদর, বরগুনা।
প্রতিষ্ঠাকাল: ০৯ এপ্রিল ২০২৩ (বুধবার)
***লক্ষ্য ও উদ্দেশ্য***
১। সর্বস্তরে জ্ঞানের প্রসার ঘটানো।
২। কিশোর ও তরুণদের জ্ঞানমুখী করে আদর্শ জাতি গঠন এবং জ্ঞানের আলোয় সমাজ সংস্কার সাধন।
৩। সকল বয়সের পাঠকের জন্য মানসম্মত বইপত্র সরবরাহ।
৪। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে তরুণদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করা।
৫। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে কুসংস্কার ও কুপ্রথার অবসান ঘটানো।
৬। পাঠাভ্যাস গড়ে তোলার মাধ্যমে সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষার বিকাশ এবং বিতর্ক, বক্তৃতা, আলোচনা সভা, কর্মশালা ও সেমিনার আয়োজন।
৭। ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্তকরণ (ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, দৌড় ইত্যাদি খেলায় অংশগ্রহণ ও দল গঠন)।
৮। গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও আর্থিক সহায়তা প্রদান।
৯। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে মানবিক সহায়তা প্রদান।
১০। সমাজের অবহেলিত, পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, এতিম ও দুঃস্থদের আর্থ-সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক উন্নয়নে ভূমিকা রাখা।
১১। সর্বোপরি, আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন
-***কার্যাবলী***-
১। বই সংগ্রহ, সংরক্ষণ ও পাঠকদের জন্য সহজলভ্য করে তোলা।
২। বিভিন্ন বইমেলায় ‘অক্ষর পাঠাগার’-এর পক্ষ থেকে স্টল পরিচালনা ও প্রদর্শনী আয়োজন।
৩। সাহিত্যসভা, সেমিনার, শিক্ষামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চ্যারিটি ইভেন্ট আয়োজন।
৪। পাঠকদের জন্য রেফারেন্স বই ও গবেষণার সুযোগ সৃষ্টি।
৫। নিয়মিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন।
৬। অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে বা স্বল্প খরচে মেডিকেল ক্যাম্প পরিচালনা।
৭। সমাজের বিভিন্ন ক্ষেত্রে জনকল্যাণমূলক সেবামূলক কার্যক্রম বাস্তবায়ন।