21/07/2021
মিশরের সুয়েজ খালের কথা তো অনেকেই শুনছেন কিন্তু নিজ দেশেও যে 'বাংলার সুয়েজ' খাল হিসাবে পরিচিত একটি চ্যানেল আছে তা কি জানেন??
হ্যাঁ ঠিকই শুনছেন 'বাংলার সুয়েজ খাল'।মিশরের সুয়েজ খালের মত না হলে ও যার অবদান কিন্তু কোন অংশে কম নয়।উল্টো দেশের প্রেক্ষাপটে এর গুরুত্ব অপরিসীম।
♦ বাংলাদেশের একমাত্র কৃত্রিম চ্যানেল হলো 'গাবখান চ্যানেল' যাকে বাংলার 'সুয়েজ খাল' বলা হয়।ব্রিটিশ আমল থেকেই এ খালের প্রভাব ও গুরুত্ব অপরিসীম।
১৮০০ সালের প্রথম দিকে ব্রিটিশ শাসনামলে ঝালকাঠির সুগন্ধা,বিশখালী ও ধানসিঁড়ি নদীর মোহনা থেকে পিরোজপুরের সন্ধ্যা নদী পর্যন্ত ১৮ কিলোমিটার দীর্ঘ এ চ্যানেলটি কৃত্রিম ভাবে খনন করা হয়। সংযোগ করা হয় ঢাকা, নারায়নগঞ্জ, চট্টগ্রাম, বরিশালের সাথে খুলনা, মংলা, মোরলগঞ্জ, হুলারহাট, যশোরের নওয়াপাড়া সহ গুরুত্বপূর্ণ নৌবন্দরগুলো। তখন অবিভক্ত ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়ের সাথে এ অঞ্চলের সাথে নৌ যোগাযোগ ও নৌ বাণিজ্যকে সহজতর করতে চ্যানেলটি খনন করা হয়েছিল। এক সময় এই চ্যানেলটির প্রস্থ ছিলো প্রায় ২৫০ মিটার, কিন্তু তা এখন কমে ৮০-৯০ মিটার হয়েছে।
দেশের অভ্যন্তরীন ব্যবস্যা-বানিজ্যের অন্যতম অন্যতম প্রধান রুট হচ্ছে এই চ্যানেল।এই চ্যানেলটি ব্যবহার করে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর গুলোর সাথে সরাসরি যোগাযোগ সম্ভব হয়েছে।১৯৫০ সালে মোংলা বন্দর প্রতিষ্ঠার পর এটি আন্তর্জাতিক নৌপথ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই চ্যানেলটি দিয়ে ১০০০-১৫০০ টনের জাহাজ চলাচল করতে পারে।চ্যানেলটি ব্যাবহার করে প্রতিদিন গড়ে ১২০-১৩০ টি পন্য ও যাত্রীবাহি জাহাজ চলাচল করে। তাছাড়া প্রতি মাসে কমপক্ষে ৮০-৯০ টি তেল ও গ্যাসবাহি জাহাজ খুলনায় আসা-যাওয়া করে।
ঢাকা-বরিশাল-খুলনা-মোরলগন্জ-হুলারহাট-মোংলা-চট্টগ্রামের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি করেছে এই চ্যানেল।এ চ্যানেলটি না থাকলে দেশের অন্যতম প্রধান দুটি সমুদ্র বন্দরের মধ্যে পণ্য পরিবহনের জন্য নৌযান গুলোকে সুন্দরবন, বরগুনাসহ উপকূলীয় রুট হয়ে প্রায় ৩০০ কিলোমিটার পথ বেশি ঘুরতে হতো।যার ফলে পণ্য পরিবহণের জন্য সময় এবং খরচ দুটোই বৃদ্ধি পেত।যা সরাসরি পণ্যের দামের উপর প্রভাব ফেলতো। তাছাড়া এই চ্যানেলটি থেকে প্রতি বছর সরকার বিপুল পরিমাণ রাজস্ব আদায় করে থাকে। টন প্রতি ৮ টাকা হিসাবে ১০০০ টনের একটি জাহাজকে প্রতিবার পারাপারের জন্য কমপক্ষে ৮০০০ টাকা দিতে হয়। বাংলাদেশ থেকে ভারতে নৌপথে যোগাযোগের অন্যতম রুট হচ্ছে এই চ্যানেলটি।
দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ছোট্ট এই চ্যানেলটি।কিন্তু নানা কারণে এই চ্যানেলটি অনেকবার অস্তিত্ব সংকটে পড়েছে।এই চ্যানেলটি না থাকলে 'মংলা বন্দর' এক প্রকার অকার্যকর হয়ে পড়তো।
Photo Credit: Respective Owners.