Islami Chatra Andolon Bangladesh Wazirpur Thana

Islami Chatra Andolon Bangladesh Wazirpur Thana Islami Chatra Andolan Bangladesh Wazirpur Thana(Official Page)

টিএসসিতে দিনব্যাপী জুলাই উদযাপনজুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে বহুমাত্রিক ও বহুরৈখিক প্রচেষ্টা চালিয়ে যেতে হব...
19/07/2026

টিএসসিতে দিনব্যাপী জুলাই উদযাপন

জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে বহুমাত্রিক ও বহুরৈখিক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে
-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ১৮ই জুলাই "জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস"উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মাঠে দিনব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে।

সকাল দশটা থেকে দিনব্যাপী ফটো এক্সিবিশন সম্পন্ন হয়েছে।

দুপুর দুইটা থেকে "এই সংসদ বিশ্বাস করে, গণঅভ্যুত্থানের চেতনা কেবল স্মরণে নয়, নীতিনির্ধারণেও প্রতিফলিত হওয়া উচিত" শীর্ষক গণবিতর্ক অনুষ্ঠিত হয়।

বিকাল সাড়ে তিনটায় ২য় সেশনে ছাত্র নেতৃবৃন্দের অংশগ্রহণে "জুলাই পরবর্তী ছাত্র রাজনীতির প্যাটার্ন: মত ও মতান্তর" শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ।

ছাত্র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান,জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১ নং সহ-সভাপতি আনিসুর রহমান অনিক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি খায়রুল আহসান মারজান, ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি কাজী আশিক,ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদমান আব্দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল কাদের।

জাতীয় নেতৃবৃন্দের অংশগ্রহনে বাদ আছর " জুলাই গণ-অভ্যুত্থান: অর্জন-অপূর্ণতা ও রাজনৈতিক বিভাজন" শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। প্যানেল ডিসকাশনে অংশ নেন, অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ শান্তি ও সংঘর্ষ বিভাগ ও সাবেক প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয়, শায়খ মুসা আল হাফিজ -লেখক, গবেষক ও রাষ্ট্রচিন্তক,অধ্যাপক ড. কামরুল ইসলাম -হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ফাহিম মাশরুর-আহবায়ক, গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম, শেখ ফজলুল করীম মারুফ-সহকারী মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাহাদী হাসান-সেক্রেটারি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাইফ মুহাম্মাদ আলাউদ্দিন।

অনুষ্ঠানে আলোচকবৃন্দ জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে বহুমাত্রিক ও বহুরৈখিক প্রচেষ্টা চালানো উচিৎ। জুলাই কারো একক প্রচেষ্টা না, একক প্লান না। বরং জুলাই বহুচিন্তা ও মতের মানুষের সম্মিলিত প্রচেষ্টা ও অর্জন। জুলাই সবার জন্যই সুযোগ তৈরি করেছে। তাই সকলেই তা বাঁচিয়ে রাখতে হবে।

অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, জুলাইয়ের প্রধান অর্জন হলো ভয়মুক্ত পরিবেশ অর্জন। আর কষ্টের বিষয় হলো, রেফারেন্ডাম বাস্তাবায়িত না হওয়ার একমাত্র দৃষ্টান্ত হতে যাচ্ছে জুলাই রেফারেন্ডাম।

শাইখ মুসা আল হাফিজ তার বক্তব্যে বলেন, জুলাইকে থামতে দেয়া যাবে না বরং বহুপ্রচেষ্টার মাধ্যমে জুলাইকে নিরন্তন জারি রাখতে হবে।

বার্তা প্রেরক
মোহাম্মদ ইরফান
প্রচার ও মিডিয়া সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়

একদিকে জুলাই চেতনার আলাপ অন্যদিকে ক্যাম্পাসে সন্ত্রাসী হামলা এ কেমন দ্বিচারিতা?-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশজুলাইয়ের চে...
18/07/2026

একদিকে জুলাই চেতনার আলাপ অন্যদিকে ক্যাম্পাসে সন্ত্রাসী হামলা এ কেমন দ্বিচারিতা?
-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

জুলাইয়ের চেতনা ছিল বৈষম্য, দমন-পীড়ন ও সন্ত্রাসের বিরুদ্ধে একটি নৈতিক অবস্থান। সেই চেতনার মূল শিক্ষা ছিল মতপ্রকাশের স্বাধীনতা, ন্যায়বিচার, সহাবস্থান এবং সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা। অথচ আজ সেই চেতনার কথা উচ্চারণের পাশাপাশি শিক্ষাঙ্গনে ভিন্নমতের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

আজ ১৮ জুলাই ২০২৬ শনিবার সকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় মজলিসে শুরার ষান্মাসিক অধিবেশনে সভাপতির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ এসব কথা বলেন।

তিনি বলেন, মাদারীপুর সরকারি কলেজে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কর্মীর ওপর ছাত্রশিবিরের সংঘটিত হামলাকে কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নাই। মত ও আদর্শের ভিন্নতার কারণে একজন শিক্ষার্থীর ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়; বরং এটি শিক্ষাঙ্গনের নিরাপদ পরিবেশ, সহাবস্থান এবং শিক্ষার্থীদের মৌলিক অধিকার ও নিরাপত্তার ওপরও আঘাত।

তিনি আরও বলেন, একদিকে জুলাইয়ের চেতনার কথা বলা, অন্যদিকে ক্যাম্পাসে সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা এ ধরনের দ্বৈত অবস্থান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নীতি ও আদর্শের প্রশ্নে এ ধরনের দ্বিচারিতা শিক্ষার্থীসমাজ ও জনগণের কাছে কখনো গ্রহণযোগ্য হতে পারে না।

তিনি অবিলম্বে হামলার ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস, দখলদারিত্ব ও সহিংস রাজনীতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।

সভাপতি আরও বলেন, হামলা, ভয়ভীতি কিংবা দমন-পীড়নের মাধ্যমে কোনো আদর্শিক আন্দোলনকে স্তব্ধ করা যায় না। বরং এসব কর্মকাণ্ড শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে এবং সন্ত্রাসীদের প্রকৃত অবস্থান জনসম্মুখে উন্মোচন করে।

ষান্মাসিক অধিবেশনে এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি খায়রুল আহসান মারজান, ইমরান হোসাইন নূর, সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাইমুন ইসলাম মিঠুন, প্রকাশনা সম্পাদক শেখ মুহাম্মাদ মাহদী ইমাম, অর্থ ও কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ শোভন, কওমি মাদরাসা সম্পাদক বি.এম মাহদী আল-হাসান, কার্যনির্বাহী সদস্য সোহরাব হোসেন ফজলেসহ কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্যবৃন্দ।

জীবন দিয়ে যারা করে গেলে ঋণীতোমাদের আমরা ভুলিনি ভুলিনিজালিমের সাথে মোরা আপোষ করিনিতোমাদের আমরা ভুলিনি ভুলিনি-আইনুদ্দীন আল...
18/07/2026

জীবন দিয়ে যারা করে গেলে ঋণী
তোমাদের আমরা ভুলিনি ভুলিনি
জালিমের সাথে মোরা আপোষ করিনি
তোমাদের আমরা ভুলিনি ভুলিনি
-আইনুদ্দীন আল আজাদ রহ.

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সদস্য শহীদ তাহমিদ ভূঁইয়া।

১৭-জুলাই যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন...
17/07/2026

১৭-জুলাই যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ সভাপতি ইমরান হোসাইন নূর।

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইন ও মানবাধিকার সম্পাদক ইউসুফ পিয়াস।

ফিরে দেখা দ্রোহের জুলাই ১৬ জুলাই ২০২৪, মঙ্গলবারএ দিনই রংপুরের মেধাবী শিক্ষার্থী আবু সাঈদ শহীদ হন। যিনি পুলিশের গুলির সাম...
16/07/2026

ফিরে দেখা দ্রোহের জুলাই
১৬ জুলাই ২০২৪, মঙ্গলবার

এ দিনই রংপুরের মেধাবী শিক্ষার্থী আবু সাঈদ শহীদ হন। যিনি পুলিশের গুলির সামনে, দু'হাত প্রসারিত করে বুক চিতিয়ে দাঁড়িয়ে যান। স্বৈরাচারের পেটুয়া পুলিশ বাহিনীর গুলিতে ঝাঁঝরা হন রংপুরের নূরুলদিনের উত্তরসূরী, এই আন্দোলনের প্রতীক মেধাবী শিক্ষার্থী আবু সাঈদ। এই নির্মম হত্যাকান্ডের পর দেশময় ছাত্র জনতার বুকে যুগের সঞ্চিত ক্ষোভ আগ্নেয়গিরির লাভার মতো বিস্ফোরিত হয়। স্বৈরাচার বিরোধী আন্দোলনের দাবানল জ্বলে ওঠে সারাদেশে।

বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন শিক্ষার্থীদের হুমকি দিয়ে বলেন, আন্দোলন যাবে, আন্দোলন আসবে। কিন্তু ছাত্রলীগ থাকবে। সবকিছুই মনে রাখা হবে এবং জবাব দেওয়া হবে। আমরা দেখে নেব, কত ধানে কত চাল হয়।'

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশসহ ২২ ছাত্রসংগঠনের নেতারা যৌথ বিবৃতি দেয়। নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আন্দোলনরত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের বর্বর হামলায়, নারীসহ অসংখ্য শিক্ষার্থী আহত এবং নিহত হয়। আওয়ামী লীগ নেতাদের হুকুমে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সাধারণ সম্পাদক ইনানের নেতৃত্বে চালানো নৃশংস এ হামলার দায়ভার আওয়ামীলীগকেই নিতে হবে।

এদিন গুলি ও বিদেশি অস্ত্রহাতে ছাত্রলীগ সন্ত্রাসীদের আক্রমনের মুখে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর নেতৃবৃন্দ রাজপথে নেমে আসে। পীর সাহেব চরমোনাই'র নির্দেশে কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজীর তদারকিতে, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনে অংশগ্রহণ করে। এসময় আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ আল আমিন, খায়রুল আহসান মারজান, ইবরাহীম খলীলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকাস্থ শাখা ও ক্যাম্পাস নেতৃবৃন্দ।

একইদিনে বিপ্লবের স্ট্যালিনগ্রাদ খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধে নেতৃত্ব দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার সম্পাদক ইউসুফ মালিক। ধীরে ধীরে আন্দোলন জমে উঠে, আশপাশের ছাত্র-জনতা সম্পৃক্ত হন আন্দোলনে। আন্দোলনরত শিক্ষার্থীদের পানি পান করানো। নামাজের সময় মহাসড়কে শিক্ষার্থীদের নিয়ে নামাজ আদায়, বক্তব্যে উৎসাহ দিয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে রাখা সহ স্বৈরাচার পতন পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সক্রিয় থাকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর নেতৃবৃন্দ।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কামরুল ইসলামের নেতৃত্বে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সরকারি সাদাত কলেজের শিক্ষার্থীদের নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা কলেজ সভাপতি রিদওয়ান ও ঢাকা কলেজ ও সরকারি বাংলা কলেজের সভাপতি মুহাম্মাদ শরিফ হোসেনের নেতৃত্বে সাইন্সল্যাবে বিক্ষোভে অংশগ্রহণ করে ঢাকা কলেজ ও সরকারি বাংলা কলেজের নেতৃবৃন্দ।

এদিন সরকারি বিএম কলেজে আন্দোলনে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ।ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বিএম কলেজ শাখার সভাপতি হাসান রাজুর নেতৃত্বে পাল্টা প্রতিরোধ গড়ে তুলে এবং ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করে।

এদিন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ এর তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক কিফায়াতুল্লাহ বিন সাইফকে নির্মম নির্যাতন করে ছাত্রলীগ। বিকেল ৫টায় টিএসসিতে আটকিয়ে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি মাজহারুল কবির শয়ন এর উপস্থিতিতে টিএসসির অভ্যন্তরে নিয়ে যায়। ছাত্রলীগের টর্চার সেলে নিয়ে রড দিয়ে পালাক্রমে বেধরক পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। নিজেকে জঙ্গি সংগঠনে সম্পৃক্ত এবং ককটেল বহনকারী হিসেবে পরিচয় দিতে বাধ্য করে তার থেকে মিথ্যা ভিডিও স্টেটমেন্ট নেয়। পরবর্তীতে নির্মম নির্যাতনে অবস্থার অবনতি হলে সন্ধ্যা ৭টায় তাকে মুমুর্ষ অবস্থায় ছেড়ে দেয়।

শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত, আরও দায়িত্বশীল সিদ্ধান্তের আহ্বান-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশদেশব্যাপী বন্যা, অতিবৃষ...
15/07/2026

শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত, আরও দায়িত্বশীল সিদ্ধান্তের আহ্বান
-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

দেশব্যাপী বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও জলাবদ্ধতার কারণে এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষা নিয়ে সৃষ্ট উদ্বেগের প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক একাধিক শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে ভবিষ্যতে শিক্ষা প্রশাসনে আরও দূরদর্শী, সমন্বিত ও জবাবদিহিমূলক সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছে সংগঠনটি।

১৫ জুলাই ২০২৬ বুধবার বিকেলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আমেলার ষান্মাসিক পর্যালোচনা বৈঠকের ২য় দিন সভাপতির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ বলেন, দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থী, অভিভাবক, সচেতন নাগরিক, গণমাধ্যম ও ছাত্রসমাজের উত্থাপিত যৌক্তিক উদ্বেগের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় যে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করেছে, তা শিক্ষার্থীদের উদ্বেগ নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি বলেন, বন্যাকবলিত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা, স্থানীয় প্রশাসন ও আবহাওয়া অধিদপ্তরের তথ্য-উপাত্তের ভিত্তিতে পরিস্থিতি মূল্যায়নের ঘোষণা, পদার্থবিজ্ঞান প্রথমপত্রের বিতর্কিত দুটি প্রশ্নের জন্য সকল পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর প্রদানের সিদ্ধান্ত, ক্ষতিগ্রস্ত কেন্দ্রগুলোতে প্রয়োজন হলে পুনঃপরীক্ষা গ্রহণের আশ্বাস, বন্যা বা প্রশাসনিক কারণে ক্ষতিগ্রস্ত কোনো শিক্ষার্থীকে বঞ্চিত না করার প্রতিশ্রুতি এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রীর প্রকাশ্য দুঃখপ্রকাশ, এসব উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয়ের বাস্তবতানির্ভর ও সংশোধনমূলক অবস্থানের প্রতিফলন।

তিনি আরও বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শুরু থেকেই শিক্ষার্থীদের নিরাপত্তা, মানসিক স্বস্তি ও অধিকারের প্রশ্নে সোচ্চার ছিল। আমাদের প্রত্যাশা ছিল, দুর্যোগের বাস্তবতা বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের জীবন, নিরাপত্তা ও শিক্ষার স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক পদক্ষেপে সেই প্রত্যাশার প্রতিফলন ঘটতে শুরু করেছে।

তবে সংগঠনটি মনে করে, এমন পরিস্থিতি সৃষ্টির পেছনে শিক্ষা প্রশাসনের প্রাথমিক সমন্বয়হীনতা, পরিস্থিতি মূল্যায়নে দুর্বলতা এবং সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অপ্রয়োজনীয় উৎকণ্ঠা ও ভোগান্তির জন্ম দিয়েছে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করে আগাম পরিকল্পনার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

সভাপতি আরও বলেন, দায়িত্বশীল রাষ্ট্রব্যবস্থায় ভুল সিদ্ধান্ত সংশোধনের মানসিকতা অবশ্যই ইতিবাচক। তবে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণে যে সীমাবদ্ধতা ও প্রশাসনিক ব্যর্থতা পরিলক্ষিত হয়েছে, তার যথাযথ মূল্যায়ন ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে এ ঘটনার প্রেক্ষাপটে শিক্ষামন্ত্রীর নৈতিক দায়ের বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আমরা প্রত্যাশা করি।

তিনি বলেন, যেসব এলাকায় এখনো বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি, সেসব অঞ্চলের বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে পুনর্নির্ধারিত পরীক্ষার সময়সূচি এমনভাবে নির্ধারণ করতে হবে, যাতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পায় এবং কোনো শিক্ষার্থী বৈষম্যের শিকার না হয়।

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ, কেন্দ্রীয় সহ-সভাপতি ইমরান হোসাইন নূর,সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলীল, তথ্য-গবেষণা ও প্রযুক্তি সম্পাদক এস এম কামরুল ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাইমুন ইসলাম মিঠুন,দক্ষতা উন্নয়ন ও বিতর্ক সম্পাদক ওবায়দুল্লাহ মাহমুদ,পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আনোয়ার হোসেন মনজু, প্রকাশনা সম্পাদক শেখ মুহাম্মাদ মাহদী ইমাম, পরিকল্পনা ও পাঠাগার সম্পাদক আরিফুল ইসলাম খান লিখন,জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক ইব্রাহিম নাসরুল্লাহ অর্থ ও কল্যাণ সম্পাদক তানভীর আহমাদ শোভন,স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ আব্দুর রহমান, কওমি মাদরাসা সম্পাদক বি.এম মাহদী আল-হাসান, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক নূরে আলম সিদ্দিকী, কার্যনির্বাহী সদস্য সোহরাব হোসেন ফজলে।

বার্তা প্রেরক
মাইমুন ইসলাম মিঠুন
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

উজিরপুরে সাংবাদিক ইউনিয়ন এর নবগঠিত কমিটির আহ্বায়ক নাজমুল হক মুন্না এবং সদস্য সচিব মোঃ জুনায়েদ খান সিয়াম। সবাইকে ইসলামী ছ...
15/07/2026

উজিরপুরে সাংবাদিক ইউনিয়ন এর নবগঠিত কমিটির আহ্বায়ক নাজমুল হক মুন্না এবং সদস্য সচিব মোঃ জুনায়েদ খান সিয়াম। সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উজিরপুর থানা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। সত্য নিষ্ঠা সংবাদ উপস্থাপনায় আপনাদের জন্য শুভ কামনা রইলো।

বন্যা পরিস্থিতিতে এইচএসসি-আলিম পরীক্ষা সাময়িক স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশদেশব্য...
14/07/2026

বন্যা পরিস্থিতিতে এইচএসসি-আলিম পরীক্ষা সাময়িক স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি
-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

দেশব্যাপী চলমান অতিবৃষ্টি, বন্যা, পাহাড়ি ঢল ও জলাবদ্ধতার কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার জোর দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে শিক্ষা প্রশাসনের সাম্প্রতিক সিদ্ধান্ত ও সমন্বয়হীনতার প্রেক্ষাপটে শিক্ষামন্ত্রীর নৈতিক দায় স্বীকারপূর্বক পদত্যাগের বিষয়টি সরকারকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

১৪ জুলাই ২০২৬ মঙ্গলবার বিকেলে রাজধানীর আইসিএবি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ষান্মাসিক পর্যালোচনা বৈঠকে সভাপতির বক্তব্যে এসব দাবি জানান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ।

কেন্দ্রীয় সভাপতি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে টানা বর্ষণ, বন্যা ও জলাবদ্ধতায় জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে। বহু এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং অসংখ্য শিক্ষার্থী নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারছে না। এমন বাস্তবতায় পরীক্ষা গ্রহণ শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত দুর্ভোগ, নিরাপত্তা ঝুঁকি ও মানসিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, সম্প্রতি শিক্ষা প্রশাসনের সমন্বয়হীনতা ও দায়িত্বহীন সিদ্ধান্তের কারণে শিক্ষার্থীদের মধ্যে চরম অনিশ্চয়তা ও ভোগান্তির সৃষ্টি হয়েছে। পরীক্ষা আয়োজনকে কেন্দ্র করে সৃষ্ট বিভ্রান্তি ও অব্যবস্থাপনার কারণে অনেক পরীক্ষার্থী কাঙ্ক্ষিতভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে এমন অপরিকল্পিত ও হঠকারী সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার পাশাপাশি শিক্ষামন্ত্রীর নৈতিক দায় স্বীকারপূর্বক পদত্যাগের বিষয়টিও সরকারকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

নেতৃবৃন্দ বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ শিক্ষাজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। তাই দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষা স্থগিত রাখতে হবে। একই সঙ্গে পুনর্নির্ধারিত পরীক্ষার সময়সূচি এমনভাবে নির্ধারণ করতে হবে, যাতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পায়।

দুর্যোগের এই সময়ে মানুষের জীবন, নিরাপত্তা ও মানবিক প্রয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া রাষ্ট্রের দায়িত্ব। তাই বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রেখে পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সময়সূচি ঘোষণা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।

বৈঠকে এসময়ে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি খায়রুল আহসান মারজান, সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলীল, তথ্য-গবেষণা ও প্রযুক্তি সম্পাদক এস এম কামরুল ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাইমুন ইসলাম মিঠুন, আইন ও মানবাধিকার সম্পাদক ইউসুফ পিয়াস, দক্ষতা উন্নয়ন ও বিতর্ক সম্পাদক উবায়দুল্লাহ মাহমুদ, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আনোয়ার হোসেন মনজু, প্রকাশনা সম্পাদক শেখ মুহাম্মাদ মাহদী ইমাম, অর্থ ও কল্যাণ সম্পাদক তানভীর আহমাদ শোভন, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ আব্দুর রহমান, আন্তর্জাতিক সম্পাদক মুহাম্মাদ রাজন শিকদার, কওমি মাদরাসা সম্পাদক বি.এম মাহদী আল-হাসান, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক নূরে আলম সিদ্দিকী।

বার্তা প্রেরক
মাইমুন ইসলাম মিঠুন
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে চট্টগ্রামবাসীর জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর জরুরি কর্মসূচি ও দুর্যোগ সহায়তা টিম-কর্মস...
13/07/2026

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে চট্টগ্রামবাসীর জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর জরুরি কর্মসূচি ও দুর্যোগ সহায়তা টিম-

কর্মসূচি সমূহ:
১. দুর্যোগপূর্ণ অঞ্চলে উদ্ধার কার্যক্রম
২. জরুরি হেল্প লাইন চালু
৩. শুকনো খাবার বিতরণ
৪. বিশুদ্ধ পানি ও বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ
৫. স্যালাইন ও জরুরি ঔষধ সরবরাহ
৬. প্রয়োজনীয় পোশাক বিতরণ
৭. প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান

রেসকিউ টিম:
উবায়দুল্লাহ মাহমুদ (প্রধান সমন্বয়ক)
01971-774533
তানভীর আহমেদ শোভন (সহকারী সমন্বয়ক)
01751-607799
মুহাম্মাদ নিজাম উদ্দিন (কক্সবাজার অঞ্চল) 01856-880402
আরিফুল ইসলাম (চট্টগ্রাম পূর্বাঞ্চল) 01865-947961
আব্দুল মুমিত (চট্টগ্রাম মহানগর)
01876-907132
আব্দুর রহমান আরেফি (কক্সবাজার) 01616-896061
মো: গিয়াস উদ্দিন (চট্টগ্রাম দক্ষিণাঞ্চল)
01866-873480
মো: ফয়সাল উদ্দিন (বাঁশখালী) 01861-636997
আবু উমর (সাতকানিয়া) 01841-017055
ইসমাঈল উদ্দিন 01837-915022
মুরশেদুল আলম 01640-624726
আরিফুল্লাহ 01679-396468
কলিমুল্লাহ 01810-668756

13/07/2026

Address

Wazirpur
Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islami Chatra Andolon Bangladesh Wazirpur Thana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share