বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১

বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ Barisal Palli Bidyut Samity-1 is Performing For Electrification in Various Sector such as Agricultural,Industrial and Socio-Economic Development of Barisal

শিক্ষানবিশ লাইনম্যান নিয়োগ বিজ্ঞপ্তি।
30/04/2026

শিক্ষানবিশ লাইনম্যান নিয়োগ বিজ্ঞপ্তি।

20/04/2026

বরিশাল পবিস-১ এর সম্মানিত গ্রাহক সাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারনে বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে কিছুটা ঘাটতি থাকায় লোডশেডিং করে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এমতাবস্থায় সম্মানিত গ্রাহক সাধারনকে ধৈর্য ধারণ সহ বিদ্যুৎ সাশ্রয়ে উদ্বুদ্ধ হতে বিশেষভাবে অনুরোধ করা হলো। লোডশেড সংক্রান্ত সাময়িক সমস্যার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

প্রচারেঃ কর্তৃপক্ষ,
বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি -১

" বাংলা নববর্ষ-১৪৩৩"বৈশাখ মানে, নতুন বছরে নতুন গাওয়া গান।বৈশাখ মানে, জাগিয়ে তোলা নতুন এক প্রাণ।"বরিশাল পবিস-১ এর ক্রীসকপ...
14/04/2026

" বাংলা নববর্ষ-১৪৩৩"
বৈশাখ মানে, নতুন বছরে নতুন গাওয়া গান।
বৈশাখ মানে, জাগিয়ে তোলা নতুন এক প্রাণ।"

বরিশাল পবিস-১ এর ক্রীসকপ কর্তৃক বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন করা হয়। সকালে ঐতিহ্যবাহী পান্তা ইলিশের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। গান, নাচ ও কবিতা আবৃতির মধ্য দিয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে বরিশাল পবিস-১ এর জেনারেল ম্যানেজার মহোদয়, এলাকা পরিচালকবৃন্দ, বিভিন্ন স্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

06/04/2026
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬।​বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের লক্ষ্যে বরিশাল পল...
26/03/2026

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬।

​বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের লক্ষ্যে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।

​অত্র পবিসের সুযোগ্য জেনারেল ম্যানেজার জনাব এ.বি.এম মিজানুর রহমান মহোদয়ের নেতৃত্বে পবিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সূর্যোদয়ের সাথে সাথে বিনম্র চিত্তে শ্রদ্ধা নিবেদন করেন।

​আজ সকাল ৬ ঘটিকায় বরিশাল জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে এবং সকাল ৬:৩০ ঘটিকায় ৩০ গোডাউন সংলগ্ন বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

​যাঁদের অসীম ত্যাগে আমরা পেয়েছি একটি স্বাধীন মানচিত্র ও লাল-সবুজের পতাকা, তাঁদের আত্মত্যাগ আমাদের প্রেরণা। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়াই হোক আমাদের আজকের অঙ্গীকার।

একুশের প্রথম প্রহরে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ কর্তৃক ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে শহীদ মিনার ...
20/02/2026

একুশের প্রথম প্রহরে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ কর্তৃক ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে শহীদ মিনার প্রাঙ্গনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় বরিশাল পবিস-১ এর জেনারেল ম্যানেজার মহোদয় সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

১৮/০২/২৬খ্রিঃ তারিখ নবযোগদানকৃত জেনারেল ম্যানেজার মহোদয়কে বরিশাল পবিস-১ এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় জেনা...
20/02/2026

১৮/০২/২৬খ্রিঃ তারিখ নবযোগদানকৃত জেনারেল ম্যানেজার মহোদয়কে বরিশাল পবিস-১ এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় জেনারেল ম্যানেজার মহোদয় বিভিন্ন স্তরের কর্মকর্তা/কর্মচারীদের সাথে কুশলাদি বিনিময় করেন। স্যারের দিকনির্দেশনায় বরিশাল পবিস-১ আরও সমৃদ্ধি ও উন্নতির দিকে এগিয়ে যাবে আমরা এই কামনা করি।

বরিশাল পবিস-১ এর সুযোগ্য জেনারেল ম্যানেজার প্রকৌঃ মোঃ রফিকুল ইসলাম স্যার এর মুন্সিগঞ্জ পবিস এ বদলী জনিত কারণে বিদায় সংবর...
18/02/2026

বরিশাল পবিস-১ এর সুযোগ্য জেনারেল ম্যানেজার প্রকৌঃ মোঃ রফিকুল ইসলাম স্যার এর মুন্সিগঞ্জ পবিস এ বদলী জনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সমিতি বোর্ডের সভাপতি মহোদয় সহ অন্যান্য এলাকা পরিচালকবৃন্দ এবং বরিশাল পবিস-১ এর বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা স্যারের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১:

Share