মিডিয়া সেল, বরিশাল জেলা প্রশাসন

  • Home
  • Bangladesh
  • Barishal
  • মিডিয়া সেল, বরিশাল জেলা প্রশাসন

মিডিয়া সেল, বরিশাল জেলা প্রশাসন জেলা প্রশাসনের কর্মকান্ড জনগনকে অবহিত করার প্রয়াসে এই পেজটি পরিচালিত হচ্ছে।

বরিশালের নবাগত জেলা প্রশাসক শহিদুল ইসলাম মহোদয় গত ২৪ জুলাই ২০২৩ খ্রি. বরিশালে যোগদান করেন। স্যরকে জেলা প্রশাসন বরিশালের ...
25/07/2023

বরিশালের নবাগত জেলা প্রশাসক শহিদুল ইসলাম মহোদয় গত ২৪ জুলাই ২০২৩ খ্রি. বরিশালে যোগদান করেন। স্যরকে জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

বরিশাল মুক্ত দিবসে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের ওয়াপদা কলোনির বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। বরিশাল তথা দক্ষিণাঞ্চল...
08/12/2022

বরিশাল মুক্ত দিবসে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের ওয়াপদা কলোনির বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন।

বরিশাল তথা দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় গণহত্যা ও নির্যাতন কেন্দ্র ওয়াপদা কলোনিতে ৮ ডিসেম্বর বরিশাল মুক্ত দিবস উপলক্ষে সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান ও নবাগত জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন। আজ ৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯ টায় ওয়াপদা কলোনির বধ্যভূমির স্মৃতিস্তম্ভ '৭১রে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুরুতে বিভাগীয় কমিশনার বরিশাল এর নেতৃত্বে বিভাগীয় প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন নবাগত জেলা প্রশাসক বরিশাল এসময় তিনি মুক্তিযোদ্ধা সংসদ এর পক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

বরিশালে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন এর মতবিনিময়।আজ ৬ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩ টায় জেলা...
06/12/2022

বরিশালে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন এর মতবিনিময়।

আজ ৬ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে বরিশালে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন এর সাথে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শাহ মোঃ রফিকুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মোঃ সোহেল মারুফ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রুম্পা শিকদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান, এনডিসি মুশফিকুর রহমান, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন ও মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, প্রকাশক সম্পাদক দৈনিক পরিবর্তন কাজী মিরাজ মাহমুদ, বরিশাল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান মুরাদ আহমেদ, নিউজ ২৪ এর বরিশাল প্রতিনিধি সাইফুর রহমান মিরনসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা। এসময় গণমাধ্যম কর্মীরা জেলা প্রশাসক কে ফুলেল শুভেচছা জানান। নবাগত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন গতকাল ৫ ডিসেম্বর বরিশালের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি সুনামগঞ্জ জেলা একই পদে কর্মরত ছিলেন। তাছাড়া তিনি বিগত সময়ে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি ও একাধিক উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

বরিশালে ২২ দিন ইলিশ সম্পদ রক্ষায় প্রজননক্ষম ইলিশ সংরক্ষণে বিভাগীয় ও জেলা প্রশাসন এর যৌথ অভিযান অনুষ্ঠিত।আজ ১১ অক্টোবর মঙ...
11/10/2022

বরিশালে ২২ দিন ইলিশ সম্পদ রক্ষায় প্রজননক্ষম ইলিশ সংরক্ষণে বিভাগীয় ও জেলা প্রশাসন এর যৌথ অভিযান অনুষ্ঠিত।

আজ ১১ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪ টায় বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর বরিশাল এর আয়োজনে নগরীর ডিসি ঘাটে ইলিশ সম্পদ রক্ষায় প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযান ২০২২ উপলক্ষে কীর্তনখোলা নদীতে বিভিন্ন দপ্তরের সমন্বয়ে যৌথ অভিযান অনুষ্ঠিত হয়। ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাক্সফোর্স কমিটির সভাপতি ও জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার এর নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান, ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল এসএম আক্তারুজ্জামান, বিভাগীয় উপ পরিচালক মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগ আনিসুর রহমান তালুকদার, র‌্যাব-৮ এর কম্পানি কমান্ডার ক্যাপ্টেন আবুল বাশার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মোঃ সোহেল মারুফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল শাহ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মনিরুজ্জামান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত, মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাসসহ আরও অনেকে। শুরুতে বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযান ২০২২ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন এবং অভিযানের শুভ উদ্বোধন করেন। পরে অতিথিরা নৌবাহিনী, কোস্টগার্ড এবং নৌ-পুলিশের সমন্বয়ে কীর্তনখোলা নদীতে অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে এক আলোচনায় অতিথিরা মা ইলিশ রক্ষায় আমাদের করনীয় বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। এসময় বিভাগীয় কমিশনার বরিশাল বলেন, ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর ২০২২ পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় ইলিশ ধরা থেকে বিরত থাকতে হবে পাশাপাশি আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে ইলিশের সাথে সংশ্লিষ্ট দের সচেতন করতে, এই ২২ দিন বরিশাল জেলায় ইলিশ ধরা, বিক্রয়, সংরক্ষণ, মজুদ, পরিবহন করা থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করেন।

বরিশাল জেলা প্রশাসনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবে দায়িত্ব পেলেন মোঃ সোহেল মারুফ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শি...
10/10/2022

বরিশাল জেলা প্রশাসনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবে দায়িত্ব পেলেন মোঃ সোহেল মারুফ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হিসেবে দায়িত্ব পেলেন মনদীপ ঘরাই।

 #জেলা প্রশাসন বরিশালের ৩০-০৯-২০২২ তারিখে অনুষ্ঠেয় ২০ তম গ্রেডের বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগ...
28/09/2022

#জেলা প্রশাসন বরিশালের ৩০-০৯-২০২২ তারিখে অনুষ্ঠেয় ২০ তম গ্রেডের বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। পরীক্ষার সময়সূচী পরবর্তীতে জানানো হবে।

বরিশালে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযানে ০৪টি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড।আজ ৫ সেপ্টেম্বর সোমবার বিকালে জেলা ...
05/09/2022

বরিশালে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযানে ০৪টি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড।

আজ ৫ সেপ্টেম্বর সোমবার বিকালে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওজনে কারচুপি করায় (৫ লিটার মেজার্স ক্যানে ২০০ মিলি কম থাকায়) সুরভী ফিলিং স্টেশনকে ওজন পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা এবং বৈধ ভেরিফিকেশন সনদ ব্যতীত ব্যবসা পরিচালনা করায় রাব্বি ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বিসিক এ বিএসটিআই লাইসেন্স ব্যতীত পন্য উৎপাদন করায় দুটি প্রতিষ্ঠানকে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী পৃথক ২ টি মামলায় ৪০ হাজার টাকাসহ মোট ৪ টি পৃথক মামলায় ৭০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানে ফিল্ড অফিসার (সিএম) মোঃ শহীদুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) মোঃ ইকবাল আহমেদ, পরিদর্শক (মেট্রোলজি) জয়দেব রাজবংশী, পরিদর্শক (মেট্রোলজি) মোঃ মহসীন রব্বানী প্রসিকিউশন প্রদান করেন। এছাড়াও আইন-শৃংখলা রক্ষায় সহায়তা প্রদান করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

23/04/2022

আগামীকাল ২৪ এপ্রিল তারিখের বিশেষ প্রেস কনফারেন্সঃ
শিরোনামঃ গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ কর্মসূচির আওতায় গৃহ প্রদান সম্পর্কে মিডিয়া অবহিতকরণ প্রেস কনফারেন্স
সময়ঃ সকাল ১১ঃ৪৫ টা
স্থানঃ সার্কিট হাউজ সম্মেলন কক্ষ, বরিশাল

11/02/2022

আজ ১১ ফেব্রুয়ারি তারিখে বরিশাল জেলায় নতুন করে ২৭ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে৷ অদ্যাবধি এ জেলায় ২০৮৪৭ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।

আজ বরিশাল সিটি কর্পোরেশন ও সদর উপজেলার ২৩ জন, বাকেরগঞ্জ-০২ জন, মেহেন্দীগঞ্জ ০০ জন, হিজলা ০০জন, মুলাদী ০০ জন, বাবুগঞ্জ ০০ জন, গৌরনদী ০১ জন, আগৈলঝাড়া- ০০ জন, উজিরপুর ০০ জন, বানারীপাড়া ০১ জনসহ মোট ২৭ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন।

আজ ১১ ফেব্রুয়ারি তারিখে এ জেলায় করোনা আক্রান্ত ৩৫ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। অদ্যাবধি এ জেলায় মোট ১৮৯৭৭ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়েছেন।

আজ ১১ ফেব্রুয়ারি তারিখে এ জেলায় কোনো করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। অদ্যাবধি এ জেলায় ২৩২ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

অদ্যাবধি বাবুগঞ্জ উপজেলায় ৮৬১ জন, সদর উপজেলায় ১২৫৯১ জন, উজিরপুর উপজেলায় ৮৩৪ জন, বাকেরগঞ্জ উপজেলায় ১০২১ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ৬৪৪ জন, হিজলা উপজেলায় ৮৫০ জন, বানারীপাড়া উপজেলায় ৪১০ জন, মুলাদী উপজেলায় ১৪১৯ জন, গৌরনদী উপজেলায় ১০৫০ জন, আগৈলঝাড়া উপজেলায় ৯৮৩ জন করে মোট ২০৮৪৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

আজ ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নগরীর শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্...
03/02/2022

আজ ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নগরীর শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির জেলা শাখার আয়োজনে বার্ষিক শিক্ষাবৃত্তি, এককালীন অনুদান ও জরুরী চিকিৎসা সাহায্য প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

03/02/2022

আজ ০৩ ফেব্রুয়ারি তারিখে বরিশাল জেলায় নতুন করে ১৩০ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে৷ অদ্যাবধি এ জেলায় ২০২৭৬ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।

আজ বরিশাল সিটি কর্পোরেশন ও সদর উপজেলার ৫৬ জন, বাকেরগঞ্জ-৯ জন, মেহেন্দীগঞ্জ ০৫ জন, হিজলা ১০ জন, মুলাদী ২৩ জন, বাবুগঞ্জ ০১ জন, গৌরনদী ০৬ জন, আগৈলঝাড়া- ১০ জন, উজিরপুর ০৯ জন, বানারীপাড়া ০১ জনসহ মোট ১৩০ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন।

আজ ০৩ ফেব্রুয়ারি তারিখে এ জেলায় করোনা আক্রান্ত ৩৬ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। অদ্যাবধি এ জেলায় মোট ১৮৬৮০ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়েছেন।

আজ ০৩ ফেব্রুয়ারি তারিখে এ জেলায় করোনা আক্রান্ত ১জন ব্যক্তির মৃত্যুর তথ্য পাওয়া যায়। অদ্যাবধি এ জেলায় ২৩২ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

আজ ২ ফেব্রুয়ারি তারিখে বিদ্যানন্দ ফাউন্ডেশন এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে শতাধিক সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদ...
02/02/2022

আজ ২ ফেব্রুয়ারি তারিখে বিদ্যানন্দ ফাউন্ডেশন এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে শতাধিক সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার টাকার শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when মিডিয়া সেল, বরিশাল জেলা প্রশাসন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to মিডিয়া সেল, বরিশাল জেলা প্রশাসন:

Share