Barisal, বরিশাল

Barisal, বরিশাল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Barisal, বরিশাল, Landmark & historical place, Barisal Sadar Road, Barishal.

Barisal District, officially spelt Barishal District from April 2018, is a district in south-central Bangladesh, formerly called Bakerganj district, established in 1797. বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি প্রধান শহর। এটি বরিশাল বিভাগের অন্তর্গত ও একই সাথে জেলা ও বিভাগীয় সদর দপ্তর। কীর্তনখোলা নদীর তীরে মোগল আমলে স্থাপিত লবণচৌকি গিরদে বন্দর কে কেন্দ্র করে এ শহর গড়ে ওঠে ও ১৮০১ সালে বরিশালে তৎকালী

ন বাকেরগঞ্জ জেলার সদর দপ্তর স্থাপিত হলে, শহর হিসেবে এর ব্যাপক গুরুত্ব বাড়ে। দেশের খাদ্যশস্য উৎপাদনের একটি মূল উৎস এই বৃহত্তর বরিশাল। বরিশালে একটি নদীবন্দর রয়েছে যেটি দেশের অন্যতম প্রাচীন, দ্বিতীয় বৃহত্তম ও গুরুত্বপূর্ণ একটি নদীবন্দর। ডিজিটাল জনশুমারী ও গৃহগণনা-২০২২ অনুযায়ী বরিশাল আয়তনে দেশের ১০ম এবং জনসংখ্যায় ১২তম বৃহত্তর মহানগর।


#বরিশাল #বরিশালজেলা #বাংলাদেশ #দক্ষিণবাংলা #বরিশালেরইতিহাস #বরিশালেরসংস্কৃতি #নদীনির্ভরবরিশাল #বরিশালট্যুরিজম #বরিশালেরখবর #বরিশালেরপ্রকৃতি #বরিশালেরঐতিহ্য #বাংলারশস্যভান্ডার #গৌরনদী #পটুয়াখালী #বরগুনা #ঝালকাঠি #পিরোজপুর #বরিশালসিটি #বাকেরগঞ্জ #সন্ধ্যানদী #মেহেন্দীগঞ্জ #উজিরপুর #বরিশালেরজনপদ #বাংলাররূপ #বাংলারদক্ষিণাঞ্চল

আমেরিকানরা চাচ্ছিল না। সালমান আর নেতানিয়াহুর তদবিরে হামলা হলো ইরানের উপর, মা-রা গেলেন খা-মেনি।এটাই মুসলিম উম্মাহ ?কয়েক স...
01/03/2026

আমেরিকানরা চাচ্ছিল না। সালমান আর নেতানিয়াহুর তদবিরে হামলা হলো ইরানের উপর, মা-রা গেলেন খা-মেনি।

এটাই মুসলিম উম্মাহ ?

কয়েক সপ্তাহ ধরে পর্দার আড়ালে তৎপর লবিংয়ের পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ইস-রায়েলের প্রধানমন্ত্রী নেতানি-য়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প-কে গতকাল ইরানের ওপর হা-মলা চালাতে রাজি করান। ওই হা-মলায় সর্বোচ্চ নেতা আ-য়াতুল্লাহ খা-মেনি নি-হত হন।

এই হাম-লার সময়ও তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূতরা সক্রিয়ভাবে পার-মাণবিক আলোচনা চালিয়ে যাচ্ছিলেন।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন ছিল, অন্তত এক দশক পর্যন্ত আমেরিকার মূল ভূখণ্ডে ইরানের পক্ষ থেকে সরাসরি কোনো হু-মকি নেই। ফলে এ হামলা দীর্ঘদিনের মার্কিন পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা থেকে এক বড় ধরনের বিচ্যুতি হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট

19/02/2026

রোজার মাসে সরকারি অফিসে দাড়িওয়ালা ঘুষখোরদের ওজু করে দৌড়াদৌড়ি দেখলে কি করতে ইচ্ছে করে?

বীর প্রতীক ক্যাপ্টেন (অব:) সিতারা বেগম।বীর প্রতীক ক্যাপ্টেন (অব.) সিতারা বেগম ১৯৭১ সালে ত্রিপুরার বিশ্রামগঞ্জে অবস্থিত ব...
01/12/2025

বীর প্রতীক ক্যাপ্টেন (অব:) সিতারা বেগম।

বীর প্রতীক ক্যাপ্টেন (অব.) সিতারা বেগম ১৯৭১ সালে ত্রিপুরার বিশ্রামগঞ্জে অবস্থিত বাংলাদেশ ফিল্ড হাসপাতালের প্রধান ছিলেন। হাসপাতালের দায়িত্বরতদের মধ্যে তিনিই একমাত্র সেনাবাহিনী থেকে আগত অফিসার। সিতারা বেগম মেজর হায়দারের বোন। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বীর প্রতীক উপাধি লাভ করেন।

#সিতারাবেগম #মুক্তিযুদ্ধ #গিরিধরদে #বাংলাদেশের_দুষ্প্রাপ্য_ছবি_সমগ্র #ইতিহাসেরখোঁজেগিরিধর

28/11/2025

যাদের শেকড় বরিশালে, আকাশ ছুঁয়েছে ভারতে

(বিস্তারিত কমেন্টে)

আমাকে হারাতে জেলা বিএনপি ১০০ কোটি টাকার বাজেট করেছে, বললেন বিএনপির প্রার্থীপটুয়াখালীতে নির্বাচনী সভায় বক্তব্য দিচ্ছেন বি...
28/11/2025

আমাকে হারাতে জেলা বিএনপি ১০০ কোটি টাকার বাজেট করেছে, বললেন বিএনপির প্রার্থী

পটুয়াখালীতে নির্বাচনী সভায় বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী। গতকাল বুধবার বিকেলে সদর উপজেলার বদরপুর শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বক্তৃতা করেন।

পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ‘ওনারা ব্যাংকার দিয়ে রাজনীতি করাবে, কন্ট্রাক্টর দিয়ে নির্বাচন করাবে। গণ অধিকারের ভিপি নূরকে দিয়ে নির্বাচন করাবে। তাকে দিয়ে শুধু নির্বাচনই করাবে না, তাকে টাকাও দেবে, কিন্তু নূর রাজি হয়নি। তখন তারা রুহুল আমিন হাওলাদারকে (জাতীয় পার্টি) ধরছে। তারা আমাকে হারাতে ১০০ কোটি টাকার বাজেট করেছে। কিন্তু রুহুল আমিন হাওলাদার কেমনে নির্বাচন করবে? তার বিরুদ্ধে তো অনেক মামলা, মার্ডার কেসও আছে—একটাতেও জামিন নেই, রেজাল্ট জিরো।’

গতকাল বুধবার বিকেলে সদর উপজেলার বদরপুর শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত নির্বাচনী সভায় জেলা বিএনপির কয়েকজন নেতাকে নিয়ে আলতাফ হোসেন চৌধুরী এ কথা বলেন। তাঁর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সভায় আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘মনোনয়ন পাওয়ার আগে আমি জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার (কুট্টি), সাধারণ সম্পাদক মজিবুর রহমান (টোটন), জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র মোস্তাক আহম্মেদকে মুঠোফোনে কল করে কথা বলেছি। এরপর মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে তাঁদের সঙ্গে যোগাযোগ করেছি। বাসা ও অফিসে গিয়ে সবার সঙ্গে দেখা করেছি, কথা বলেছি। কিন্তু চোরায় না শোনে ধর্মের কাহিনি।’

আলতাফ হোসেন চৌধুরী আরও বলেন, ‘এখন জেলা বিএনপি অভিযোগ করছে, আমি তাদের ডাকছি না। আমি তাদের দাওয়াত খাওয়ার জন্য তো ডাকব না। নির্বাচনে কাজ করার জন্য ডাকব। আমার প্রথমে দেখতে হবে, কে কী কাজ করার জন্য যোগ্য। সেটা তো আমার দেখতে হবে, তারপর তাদের দায়িত্ব দেওয়া হবে। তবে এটা সত্য, যারা বিএনপির দুর্দিনে সম্মুখসারিতে ছিল, রক্ত দিয়েছে, জেল খেটেছে—তাদের হাত দিয়েই নির্বাচন হবে।’

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান সাংবাদিকদের বলেন, তাঁর (আলতাফ হোসেন চৌধুরী) অভিযোগের কোনো সত্যতা নেই। তিনি কোনো প্রমাণ দিতেও পারবেন না। ভিত্তিহীন এ বক্তব্যে দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।

জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার বলেন, জাপার রুহুল আমিন হাওলাদারকে জড়িয়ে উদ্দেশ্যমূলকভাবে জেলা বিএনপিকে ছোট করছেন আলতাফ হোসেন চৌধুরী। অথচ তিনি নিজেই রুহুল আমিনের আত্মীয়ের বাসায় দাওয়াত খাচ্ছেন। আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। তিনি জেলা বিএনপির বৈধ কমিটিকে অস্বীকার করছেন। মূলত বয়স বেড়ে যাওয়ায় তিনি কী বলছেন, নিজেও জানেন না। তিনি দলীয় সিদ্ধান্তে অটল ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।

যোগাযোগ করলে আলতাফ হোসেন চৌধুরী মুঠোফোনে সাংবাদিকদের বলেন, তাঁর বক্তব্যের পক্ষে যথেষ্ট প্রমাণ তাঁর কাছে আছে। তাঁরা এই কাজগুলো করেছেন বলে তিনি দাবি করেন।

দলীয় সূত্রে জানা গেছে, ২০০১ সালের নির্বাচনে পটুয়াখালী-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আলতাফ হোসেন চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী হন। এরপর জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার ও পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহমেদের সঙ্গে তিনি দ্বন্দ্বে জড়ান। ধীরে ধীরে সেই দ্বন্দ্ব আরও বেড়েছে। জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার এখানে মনোনয়ন পেতে দীর্ঘদিন ধরে দৌড়ঝাঁপ করেছিলেন। পরে আলতাফ হোসেন চৌধুরী মনোনয়ন পেলে দুই পক্ষের বিভাজন মিটিয়ে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দেওয়া হয়। কিন্তু আলতাফ হোসেন চৌধুরী কয়েকটি নির্বাচনী সভায় অভিযোগ করেন, নির্বাচন নিয়ে জেলা বিএনপি তাঁকে কোনো সহযোগিতা করছে না। এরপর পুরোনো দ্বন্দ্ব আবার প্রকাশ্যে আসে।

13/08/2025

কত না জনতা জানাল যাতনা যতনে।

13/08/2025

যে জাতি তার ইতিহাস নিয়ে মশকরা করে,
সেই জাতিই দুনিয়ার লোকের কাছে মশকরার বিষয় হয়ে যায়।

11/08/2025

এককালের দুর্বল মজলুম, সুযোগ পেলে অতিরিক্ত জালেম হয়ে উঠতে পারে। তখনই তার আসল চরিত্র বোঝা যায়।

"মুক্তিযুদ্ধের গুরুত্ব বুঝতে হলে একবার পাকিস্তান ঘুরে আসুন।"১৯৭১ সালে বাংলাদেশের চেয়ে অনেক বেশি শিক্ষিত, দক্ষ জনশক্তি, শ...
22/07/2025

"মুক্তিযুদ্ধের গুরুত্ব বুঝতে হলে একবার পাকিস্তান ঘুরে আসুন।"

১৯৭১ সালে বাংলাদেশের চেয়ে অনেক বেশি শিক্ষিত, দক্ষ জনশক্তি, শক্তিশালী মুসলিম ইন্টেলিজেনশিয়া এবং অগাধ প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও—আজ পাকিস্তানের সাধারণ মানুষ কেমন আছে, সেটা একবার নিজ চোখে দেখে আসুন।

গরিব বালুচ, সিন্ধি, কিংবা আটকে পড়া বাংলাদেশিদের সঙ্গে কথা বলুন। তাদের জীবনযাত্রা, অসহায়তা, সুযোগহীনতা আপনাকে বাস্তবতা স্পষ্ট করে বুঝিয়ে দেবে।

এখানে বসে বসে অনুমান করে কিংবা গল্প শুনে মুক্তিযুদ্ধের ফলাফল বোঝা সম্ভব নয়।

হ্যাঁ, মুক্তিযুদ্ধের সুফল আমরা কতটা ঘরে তুলতে পেরেছি—তা নিয়ে আলোচনা বা বিতর্ক থাকতে পারে। তবে এটা নিঃসন্দেহে বলা যায়, শুধুমাত্র মুক্তিযুদ্ধই আমাদের ভাগ্যের দারিদ্র্য ও অবজ্ঞাকে অন্তত ৫০% কমিয়ে দিয়েছে।

মুক্তিযুদ্ধ না হলে আজ আপনি পাকিস্তানের সবচেয়ে অবহেলিত, দরিদ্র একটি প্রদেশের নাগরিক হতেন। আর সেই বাস্তবতা ঠিক কতটা কঠিন, তা বুঝতে হলে একবার পাকিস্তানে গিয়ে সাধারণ মানুষের জীবনযাপন দেখে আসাই যথেষ্ট।

#মুক্তিযুদ্ধ #স্বাধীনতা #বাংলাদেশ #পাকিস্তান #ইতিহাস #বালুচিস্তান #সিন্ধি #আত্মপরিচয় #জাতীয়চেতনা #দারিদ্র্য #গর্ব #বাংলারগল্প #সচেতনতা #পাঠকেরজন্য #বাস্তবতা #স্বাধীনতারমূল্য #৭১ #জাতিরচেতনা

আপনারা কি জানেন?বিশ্বখ্যাত বাংলা সাহিত্যের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষেই নয়, গোটা বাংলা ভাষা...
10/07/2025

আপনারা কি জানেন?

বিশ্বখ্যাত বাংলা সাহিত্যের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষেই নয়, গোটা বাংলা ভাষাভাষী অঞ্চলে অত্যন্ত জনপ্রিয় একজন ঔপন্যাসিক। তবে অনেকেই জানেন না, তার পূর্বপুরুষদের শিকড় ছিল বাংলাদেশের বরিশাল জেলায়।

যদিও শরৎচন্দ্রের জন্ম ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলির দেবানন্দপুরে, তার পিতৃসূত্রে আদি নিবাস ছিল বরিশালের নিকটবর্তী চাঁদপাশা গ্রামে (বর্তমান উজিরপুর উপজেলা)। পরবর্তীতে তার পরিবার বসবাসের উদ্দেশ্যে ভারতীয় ভূখণ্ডে স্থানান্তরিত হয়।

এই মহান সাহিত্যিকের সাথে বরিশালের এই ইতিহাসগত সংযোগ আমাদের দক্ষিণাঞ্চলের গৌরবকে আরও সমৃদ্ধ করে তোলে।

#বরিশাল

বরিশালের আমড়া
30/06/2025

বরিশালের আমড়া

বরিশাল বাসির প্রিয় খাবার নারিকেলের তক্তি। নারিকেলের দেশ বরিশাল তাই ঘরে ঘরে এই তক্তি অথবা বরফি মা খালারা তৈরি করতেন। এটা ...
30/06/2025

বরিশাল বাসির প্রিয় খাবার নারিকেলের তক্তি। নারিকেলের দেশ বরিশাল তাই ঘরে ঘরে এই তক্তি অথবা বরফি মা খালারা তৈরি করতেন। এটা বরিশালের ঐতিহ্য।

Address

Barisal Sadar Road
Barishal
8200

Alerts

Be the first to know and let us send you an email when Barisal, বরিশাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share