01/03/2026
দেশব্যাপি চলমান খুন, ধর্ষণ ও রাহাজানির বিরুদ্ধে বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলার বিক্ষোভ সমাবেশ পালিত।
একের পর এক নারী ও শিশু ধর্ষণ, খুন, সন্ত্রাস বন্ধ এবং দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে সাকবুল ইসলাম শাফিন বলেন, ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কোনো প্রকার সন্ত্রাসী কার্যক্রম মেনে নেয়া হবে না।
সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলার সমন্বয়কারী জননেতা দেওয়ান আবদুর রশিদ নিলু, তিনি বলেন আমাদের আর পেছনে হাঁটার সুযোগ নেই, বর্তমান বাংলাদেশের জন আকাঙ্ক্ষা মানুষের জান মালের নিরাপত্তা। তাই সরকারের কাছে দাবী অপরাধীদের দ্রুত দৃষ্টান্ত মূল সাজা নিশ্চিত করা।
এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলার নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজ, অর্থ সম্পাদক ইয়াসমিন সুলতানা, সাংগঠনিক সম্পাদক রুবিনা ইয়াসমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক জান্নাতুল নিপুণ বলেন নারীর মর্যাদা রক্ষার দায়িত্ব সরকারের, আমরা চাই প্রকৃত অপরাধীদের বিচার।
এছাড়াও বক্তব্য রাখেন ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সদস্য সাকিনুল ইসলাম ইশান।
ছাত্র ফেডারেশন বরিশাল জেলার অর্থ সম্পাদক ফারজানা পায়েলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে সতঃস্ফুর্ত নারীদের উপস্থিতি ছিল নজর কারা।
আমাদের বিশ্বাস বাংলাদেশে ধর্ষকের কোনো ঠাই হবে না। দ্রুতই আইনশৃঙ্খলার উন্নতি ঘটবে। মানুষ স্বস্তির নিশ্বাস ফেলবে।