তরুণ প্রজন্ম সংঘ ও যুব পাঠাগার

তরুণ প্রজন্ম সংঘ ও যুব পাঠাগার "একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠন"
গ্রাম+পোস্টঃ নিজামিয়া,উপজেলাঃ রাজাপুর, জেলাঃ ঝালকাঠি। যোগাযোগঃ 01739529258
(1)

আজ ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস! শ্রমিক দিবসে, পৃথিবীর সকল শ্রমিক ভাই-বোনদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা। আপনারাই জ...
01/05/2026

আজ ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস!

শ্রমিক দিবসে, পৃথিবীর সকল শ্রমিক ভাই-বোনদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা।

আপনারাই জাতীর শ্রেষ্ঠ সন্তান হিসেবে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন সুন্দর পৃথিবী বিনির্মানে দেশের অর্থনৈতিক চালিকাশক্তিকে সমৃদ্ধি করতে।

আজকের এই দিনে আপনাদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ভালবাসা ও শুভকামনা।

শুভেচ্ছান্তে,
তরুণ প্রজন্ম সংঘ ও যুব পাঠাগার
একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন
নিজামিয়া রাজাপুর ঝালকাঠি।

#তারুন্যের_শক্তিতে_মিলে_একসাথে_ভালো_রাখি_আশেপাশের_সুবিধাবঞ্চিত_মানুষ_ও_প্রকৃতিকে
#মানবতার_সেবা_হোক_নতুন_বছরের_অঙ্গীকার
#মে_দিবস #শ্রমিক_দিবস

25/04/2026

আপনার বাসার পুরনো বইগুলো আমাদের পাঠাগারে উপহার দিয়ে পাঠকদের নতুন নতুন বই পড়ার সুযোগ করে দেয়ার আহ্বান রইলো।
#তারুন্যের_শক্তিতে_মিলে_একসাথে_ভালো_রাখি_আশেপাশের_সুবিধাবঞ্চিত_মানুষ_ও_প্রকৃতিকে।

আজ থেকে শুরু হতে যাওয়া সকল এসএসসি ও দাখিল পরিক্ষার্থীদের জন্য সেচ্ছাসেবায় এগিয়ে চলা সামাজিক সংগঠন তরুণ প্রজন্ম সংঘ ও যুব...
21/04/2026

আজ থেকে শুরু হতে যাওয়া সকল এসএসসি ও দাখিল পরিক্ষার্থীদের জন্য সেচ্ছাসেবায় এগিয়ে চলা সামাজিক সংগঠন তরুণ প্রজন্ম সংঘ ও যুব পাঠাগার এর পক্ষ থেকে রইলো আন্তরিক দোয়া ভালবাসা ও শুভ কামনা।

তোমার স্বপ্নে সাজুক পৃথিবী;
পৃথিবী হাসুক তোমার সফলতায়।

সফলতা কামনায় তরুণ প্রজন্ম সংঘ ও যুব পাঠাগার
একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন
নিজামিয়া রাজাপুর ঝালকাঠি।

আলহামদুলিল্লাহ্ , প্রতি বছরেরন্যায় এবছরেও তরুন প্রজন্ম সংঘ ও যুব পাঠাগার এর উদ্যোগে এসএসসি ও দাখিল পরিক্ষার্থীদের নিয়ে দ...
18/04/2026

আলহামদুলিল্লাহ্ , প্রতি বছরেরন্যায় এবছরেও তরুন প্রজন্ম সংঘ ও যুব পাঠাগার এর উদ্যোগে এসএসসি ও দাখিল পরিক্ষার্থীদের নিয়ে দোয়া ও সামান্য উপহার পৌঁছে দিতে পেরেছি।

পরিক্ষার্থী, সম্মানিত অতিথি ও উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালবাসা রইলো।

তোমার স্বপ্নে সাজুক পৃথিবী;
পৃথিবী হাসুক তোমার সফলতায়।

সফলতা কামনায়,
তরুণ প্রজন্ম সংঘ ও যুব পাঠাগার
একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন
নিজামিয়া রাজাপুর ঝালকাঠি।

দাওয়াত পত্র এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ ১৮ই এপ্রিল শনিবার বিকেল ০৫ ঘটিকায় তরুণ প্রজন্ম সংঘ ও যুব পা...
18/04/2026

দাওয়াত পত্র

এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ ১৮ই এপ্রিল শনিবার বিকেল ০৫ ঘটিকায় তরুণ প্রজন্ম সংঘ ও যুব পাঠাগার মিলনায়তনে এসএসসি ও দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উক্ত দোয়া অনুষ্ঠানে তরুণ প্রজন্ম সংঘ ও যুব পাঠাগার এর সকল সদস্য, উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষীদের একান্ত উপস্থিতি কামনা করছি।

উপস্থিতি কামনায়,
আব্দুল আলিম
সাধারণ সম্পাদক, তরুণ প্রজন্ম সংঘ ও যুব পাঠাগার।

 #শুভ_নববর্ষ_১৪৩৩_বঙ্গাব্দ।  নববর্ষের নব আলোয় উন্মোচিত হোক অবারিত সম্ভাবনার দ্বার। #মানবতার_সেবা_হোক_নতুন_বছরের_অঙ্গীকার...
14/04/2026

#শুভ_নববর্ষ_১৪৩৩_বঙ্গাব্দ।
নববর্ষের নব আলোয় উন্মোচিত হোক অবারিত সম্ভাবনার দ্বার।
#মানবতার_সেবা_হোক_নতুন_বছরের_অঙ্গীকার"

বৈশাখের আগমন মানেই বাঙালীর প্রাণে প্রাণে আনন্দ আর বাধভাঙ্গা উল্লাসের হাতছানি। চারিদিকে রঙ বেরঙের বাহার যেন পুরাতন সকল গ্লানিকে মুছে দিয়ে নতুন উদ্যমে কর্মচঞ্চলতা শুরু করার এক নতুন আহ্বান।

পুরনোকে পেছনে ফেলে নতুন বর্ষবরণের উল্লাসে কমবেশি মেতে উঠি সবাই। আনন্দ আর উল্লাসের পাশাপাশি নতুন বছরকে ঘিরে সবারই থাকে নতুন নতুন অঙ্গীকার। হাজারো সেই অঙ্গীকারের ভীড়ে অন্ততঃ মানবতার সেবায় দারিদ্র্য ও মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠা হোক সবার অঙ্গীকার। মানবিক সেবার অঙ্গীকারেই শুরু হোক নতুন বছর।

নতুন বছর শুরু হোক, নতুন প্রতিজ্ঞায়
মানবতার সেবা হোক নতুন বছরের নতুন অঙ্গীকার।

শুভেচ্ছান্তে,
তরুণ প্রজন্ম সংঘ ও যুব পাঠাগার
একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন
নিজামিয়া রাজাপুর ঝালকাঠী।

আলহামদুলিল্লাহ, আমরা কৃতজ্ঞ, আমরা অনুপ্রাণিত,সকলের ভালবাসা, সহযোগিতা এবং অনুপ্রেরণা নিয়ে  সেচ্ছাসেবায় এগিয়ে চলা সামাজিক ...
09/04/2026

আলহামদুলিল্লাহ, আমরা কৃতজ্ঞ, আমরা অনুপ্রাণিত,

সকলের ভালবাসা, সহযোগিতা এবং অনুপ্রেরণা নিয়ে সেচ্ছাসেবায় এগিয়ে চলা সামাজিক সংগঠন "তরুন প্রজন্ম সংঘ ও যুব পাঠাগার" আজ ০৫ম বছর শেষ করে ০৬ বছরে পদার্পণ করেছে। সংগঠনের ০৬ষ্ঠ বছরে পদার্পণ উপলক্ষ্যে সংগঠনের সাথে সম্পৃক্ত কার্যকরী সদস্য, সদস্য, পরামর্শ পরিষদ সদস্য, শুভাকাঙ্ক্ষী সহ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

কৃতজ্ঞতা তাদের প্রতি যারা "তরুণ প্রজন্ম সংঘ ও যুব পাঠাগার" কে ভালবেসে বিগত দিনগুলো আমাদের পাশে থেকে সার্বিক সহযোগিতার মাধ্যমে সংগঠনের কার্যক্রম বাস্তবায়নে ভুমিকা রেখেছেন।

আমরা আশাবাদী আগামী দিনগুলোতেও আমাদের সাথে থেকে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন।

সর্বোপরি সকলের নিকট এই সংগঠনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।

সফলতা কামনায়,
তরুণ প্রজন্ম সংঘ ও যুব পাঠাগার
একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠন
নিজামিয়া রাজাপুর ঝালকাঠী।

নিজামিয়া নিবাসী বড়ইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাব উদ্দিন (সুরু মিয়া) এর মেঝ ভাই সাবেক ইউপি সদস্য (৬নং ওয়ার্ড ) মোঃ শা...
31/03/2026

নিজামিয়া নিবাসী বড়ইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাব উদ্দিন (সুরু মিয়া) এর মেঝ ভাই সাবেক ইউপি সদস্য (৬নং ওয়ার্ড ) মোঃ শাহজামাল শানু মিয়া আজ বিকেলে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

মহান আল্লাহ রব্বুল আলামীন তাকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন ও তার পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন!

বিদ্রঃ মরহুমের নামাজে জানাজা আগামীকাল বুধবার বিকেল ৫.৩০ মিনিটে তার নিজ বাড়ীতে অনুষ্ঠিত হবে।

স্বাধীনতার এইদিনে স্বরন করি সেই মহীয়সী বাঙালীদের  যাদের অক্লান্ত পরিশ্রম, মেধা ও রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন...
25/03/2026

স্বাধীনতার এইদিনে স্বরন করি সেই মহীয়সী বাঙালীদের যাদের অক্লান্ত পরিশ্রম, মেধা ও রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ।

দোয়াকরি মহান রব্বুল আলামীনের দরবারে যারা দেশের জন্য শহীদ হয়েছে তাদেরকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন এবং জীবিতদের সুস্থ ও সুন্দর জীবন যাপনের ব্যবস্থা করুন।

দোয়া কামনায়,
তরুণ প্রজন্ম সংঘ ও যুব পাঠাগার
একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠন
নিজামিয়া, রাজাপুর, ঝালকাঠী।

Address

Nizamia, Rajapur, Jhalokathi
Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when তরুণ প্রজন্ম সংঘ ও যুব পাঠাগার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category