বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বরিশাল বিশ্ববিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Barishal Sadar
  • বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বরিশাল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বরিশাল বিশ্ববিদ্যালয় Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বরিশাল বিশ্ববিদ্যালয়, Political organisation, Barishal Sadar.

18/06/2026
ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষ...
14/06/2026

ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং গুপ্ত নেতাকর্মীদের দ্বারা সংঘটিত ধর্ষণ ও নারী নির্যাতনসহ ঘৃণ্য অপরাধের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদান...
08/06/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে “তথ্য সহায়তা কেন্দ্র” পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীবান্ধব ও সেবামূলক রাজনৈতিক চর্চার অংশ হিসেবে সংগঠনের নেতাকর্মীরা নবীন শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য, পরামর্শ ও সহযোগিতা প্রদানের মাধ্যমে তাদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ে আগত শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা এবং তাদের মাঝে আস্থা ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করে শিক্ষার্থীদের কল্যাণ, অধিকার ও প্রয়োজনের প্রশ্নে সর্বদা তাদের পাশে থাকাই একটি দায়িত্বশীল ছাত্রসংগঠনের প্রধান অঙ্গীকার।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বরিশাল বিশ্ববিদ্যালয়।
#বাংলাদেশ_জাতীয়তাবাদী_ছাত্রদল
#বরিশাল_বিশ্ববিদ্যালয়
#তথ্য_সহায়তা_কেন্দ্র
#শিক্ষার্থীদের_পাশে

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ভর্তি-সংক্রান্ত সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের...
07/06/2026

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ভর্তি-সংক্রান্ত সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে তথ্য ও সহায়তা কেন্দ্র স্থাপনের কাজ চলমান রয়েছে।

মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা,আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উ...
29/05/2026

মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা,আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।

পবিত্র ঈদুল আজহার এই শুভক্ষণে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই ঈদ মুবারক। বিশ্ববাসীকেও জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা।-...
27/05/2026

পবিত্র ঈদুল আজহার এই শুভক্ষণে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই ঈদ মুবারক। বিশ্ববাসীকেও জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা।

-তারেক রহমান
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সৌদি আরবের ‘জিয়া শাজারাহ’ বা জিয়া গাছ।সৌদি বাদশাহ খালিদ বিন আব্দুল আজিজের সঙ্গে বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখা...
27/05/2026

সৌদি আরবের ‘জিয়া শাজারাহ’ বা জিয়া গাছ।

সৌদি বাদশাহ খালিদ বিন আব্দুল আজিজের সঙ্গে বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখা করতে গিয়েছেন। সঙ্গে নিয়ে গেছেন প্লেনের কার্গোভর্তি নিমগাছের চারা, আরাফাতের ময়দানে লাগাবেন বলে। বাদশাহর সঙ্গে কুশল বিনিময়ের পরপরই জিয়াউর রহমান বললেন-
“তোমার দেশে যা নেই, আমার দেশে তা আছে। আবার আমার দেশে যা নেই, তা তোমার দেশে আছে।”
সৌদি বাদশাহ থতমত খেলেন। গরিব একটি দেশের এই কালো, নাতিদীর্ঘ প্রেসিডেন্ট কী বলছেন!

জিয়াউর রহমান আবারও বললেন-
“আমার দেশে অনেক পরিশ্রমী মানুষ আছে। তারা অনেক কাজ করতে পারে। আর তোমার দেশে যেমন কাজ আছে, তেমনি টাকাও আছে।”

একইভাবে তিনি আর্জি নিয়ে গেলেন মরুভূমির প্রায় সবগুলো দেশে। বাংলাদেশের মূল্যবান জনশক্তি প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে বিদেশে রপ্তানি শুরু হলো। বিদেশে প্রশিক্ষিত শ্রমিকের বেতন বেশি হওয়ার কারণে তিনি দেশব্যাপী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে বাংলাদেশের বেকার যুবকদের দ্রুত প্রশিক্ষিত করার ব্যবস্থা করলেন।

প্রায় শূন্য থেকে শুরু করে আজ সৌদি আরবে তিরিশ লাখ বাংলাদেশি, সংযুক্ত আরব আমিরাতে এগারো লাখ, কুয়েতে আড়াই লাখ, ওমানে সোয়া দুই লাখ, কাতারে প্রায় পৌনে দুই লাখ এবং বাহরাইনে প্রায় এক লাখ মানুষ বাংলাদেশের জন্য মূল্যবান বৈদেশিক মুদ্রা উপার্জন করছেন। আজ সমগ্র বিশ্বে বাংলাদেশের শ্রমিকদের যে শ্রমবাজার তৈরি হয়েছে, তার একক কৃতিত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের।

যারা কখনো হজ বা ওমরাহ করতে সৌদি আরব গিয়েছেন, তারা জানেন আরাফাতের ময়দানে অনেক নিমগাছ আছে। সৌদি নাগরিকরা এই গাছকে বলে ‘জিয়া ট্রি’। কারণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে এই গাছগুলো উপহার হিসেবে সেখানে পাঠিয়েছিলেন, তারা সেটি ভোলেনি।

১৯৭৪ সালে বাংলাদেশে ভয়াবহ দুর্ভিক্ষে সরকারি হিসেবে ছাব্বিশ হাজার এবং বেসরকারি হিসেবে দশ লাখ মানুষের জীবনহানি হয়েছিল, যখন দেশের জনসংখ্যা ছিল মাত্র সাড়ে সাত কোটি। সেই সময় কেউ কি ভেবেছিলেন যে, ওই দুর্ভিক্ষের মাত্র ছয় বছরের মাথায় বাংলাদেশ নিজেদের খাদ্যচাহিদা মিটিয়ে নেপালে ২০০ মেট্রিক টন চাল রপ্তানি করতে পারবে?

কেউ কি ভেবেছিলেন-যে দেশে মাত্র সাড়ে সাত কোটি মানুষের জন্য খাদ্য উৎপাদন করা যায়নি, সেই মাত্র ছাপ্পান্ন হাজার বর্গমাইলের মধ্যেই ষোল কোটি মানুষ খেয়ে-পরে বেঁচে থাকতে পারবেন?

শহীদ জিয়ার সবুজ বিপ্লবের কারণেই আজ বাংলাদেশের মানুষ কোনো ধরনের দুর্ভিক্ষের মুখোমুখি না হয়ে বেঁচে আছেন।

ত্যাগ, সহমর্মিতা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত পবিত্র ঈদুল আযহা।এই আনন্দ ও সৌহার্দ্যকে বরিশ...
27/05/2026

ত্যাগ, সহমর্মিতা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত পবিত্র ঈদুল আযহা।
এই আনন্দ ও সৌহার্দ্যকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ভাগাভাগি করে নিতে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজন করতে যাচ্ছে,
“সম্প্রীতির নৈশভোজ”।

পবিত্র ঈদের দিন রাত ৮:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ে টিএসসির ২য় তলায় শিক্ষার্থীদের জন্য নৈশভোজের আয়োজন করা হবে, ইনশাআল্লাহ।

এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সকল ধর্মাবলম্বী শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকছে। এছাড়াও ছাত্রীদের জন্য তাদের নিজ নিজ হলে পৃথক ব্যবস্থার মাধ্যমে অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।

আমাদের এই আয়োজনকে আরও সুন্দর ও সুশৃঙ্খল করতে আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত গুগল ফর্ম পূরণ করার জন্য আন্তরিক অনুরোধ জানানো যাচ্ছে।

গুগল ফর্ম লিংকঃ
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfCoJPBznEXe0Cwr05hyxPcDCS5zfVXdqxkldhbDIYrOjmfug/viewform?usp=sharing&ouid=104322028260307096619


আয়োজনে : বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ মামুন অর রশিদ স্যারের সাথে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শুভেচ...
17/05/2026

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ মামুন অর রশিদ স্যারের সাথে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়।

Address

Barishal Sadar

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বরিশাল বিশ্ববিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share