Barguna Barguna City
(1)

আমার সোনার বাংলা ❤️
13/05/2026

আমার সোনার বাংলা ❤️

বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে ...
07/05/2026

বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষীপুরের সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’ নামে নতুন উপজেলা গঠন করা হয়েছে।

দেশে বর্তমানে মোট ৪৯৫টি উপজেলা রয়েছে। নতুন এই পাঁচটি নিয়ে উপজেলার সংখ্যা হবে ৫০০।

এর আগে, সর্বশেষ মাদারীপুরের ডাসার উপজেলা, কক্সবাজারের ঈদগাঁও এবং সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা গঠন করা হয়।

এটা ভাঙ্গা কি একান্তই দরকার ছিল সকলের মতামত জানতে চাই।  #ডিসি_পয়েন্ট  #নিদ্রার_চর  #বরগুনা
03/05/2026

এটা ভাঙ্গা কি একান্তই দরকার ছিল সকলের মতামত জানতে চাই।

#ডিসি_পয়েন্ট #নিদ্রার_চর #বরগুনা

শিক্ষা মানুষকে সাইন করতে শিখালো, আর প্রযুক্তি আবার টিপ সইয়ে ফিরিয়ে নিলো!
28/04/2026

শিক্ষা মানুষকে সাইন করতে শিখালো, আর প্রযুক্তি আবার টিপ সইয়ে ফিরিয়ে নিলো!

বাংলাদেশের যত শালিক!বাংলাদেশে শালিক ও ময়না বলতে আমরা যাদের দেখি, তারা মূলত Sturnidae (স্টার্নিডি) পরিবারের বুদ্ধিমান, ম...
28/04/2026

বাংলাদেশের যত শালিক!

বাংলাদেশে শালিক ও ময়না বলতে আমরা যাদের দেখি, তারা মূলত Sturnidae (স্টার্নিডি) পরিবারের বুদ্ধিমান, মাঝারি আকারের পাখি। এদেশে ১২ প্রজাতির শালিক পাখি দেখা যায়, যাদের মধ্যে ৯ প্রজাতির পাখি দেশীয়!

একজন মানুষের নামে একটি দেশের নাম, ভাবতেই কেমন লাগে! মানুষের নামে গ্রামের নাম, শহরের নাম, জেলার নাম আছে লক্ষ লক্ষ, কিন্তু...
01/04/2026

একজন মানুষের নামে একটি দেশের নাম, ভাবতেই কেমন লাগে! মানুষের নামে গ্রামের নাম, শহরের নাম, জেলার নাম আছে লক্ষ লক্ষ, কিন্তু দেশের নাম একটু আনইউজুয়াল। একজন ব্যক্তি একটা রাজনৈতিক জাতির পরিচয় হয়ে উঠতে পারে কীভাবে? পৃথিবীতে বর্তমানে এমন দেশ আছে প্রায় ৯টি, যেগুলোর নামকরণ করা হয়েছে নির্দিষ্ট কোনো ঐতিহাসিক ব্যক্তি বা শাসকের নাম অনুসারে। দেশেগুলো হল:

🇵🇭 ১. ফিলিপাইন (Philippines)
স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপের (King Philip II) নামানুসারে এই দেশটির নামকরণ করা হয়েছে। ১৫৪২ সালে স্পেনীয় অভিযাত্রীরা এই দ্বীপপুঞ্জটির নাম দেন 'লাস ইসলাস ফিলিপিনাস'।

🇸🇦 ২. সৌদি আরব (Saudi Arabia)
এই দেশটির নাম এসেছে আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠাতা মুহাম্মদ বিন সৌদ (Ibn Saud) বা 'সৌদ' বংশের নাম থেকে। ১৯৩২ সালে এই নামকরণ করা হয়।

🇧🇴 ৩. বলিভিয়া (Bolivia)
দক্ষিণ আমেরিকার এই দেশটির নাম রাখা হয়েছে বিখ্যাত বিপ্লবী নেতা সাইমন বলিভারের (Simon Bolivar) সম্মানে, যিনি দক্ষিণ আমেরিকার বেশ কিছু দেশকে স্পেনীয় শাসন থেকে মুক্ত করতে নেতৃত্ব দিয়েছিলেন।

🇨🇴 ৪. কলম্বিয়া (Colombia)
ভাগ্যানেষী ইতালিয় নাবিক ক্রিস্টোফার কলম্বাসের (Christopher Columbus) নামানুসারে এই দেশটির নামকরণ করা হয়েছে।

🇲🇺 ৫. মরিশাস (Mauritius)
১৫৯৮ সালে ওলন্দাজরা দ্বীপটি দখল করে এবং রাজপুত্র মরিটস অফ অরেঞ্জ (Maurice of Orange)-এর নামানুসারে এই দ্বীপরাষ্ট্রটির নাম রাখে 'মরিশাস'।

🇸🇨 ৬. সিশেলস (Seychelles)
ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রটির নাম ফ্রান্সের তৎকালীন অর্থমন্ত্রী জ্যঁ মরো দ্য সেশেল (Jean Moreau de Séchelles)-এর নামানুসারে রাখা হয়েছে।

🇲🇭 ৭. মার্শাল আইল্যান্ডস (Marshall Islands)
ব্রিটিশ ক্যাপ্টেন জন মার্শালের নামানুসারে এই দ্বীপরাষ্ট্রের নামকরণ করা হয়, যিনি ১৭৮৮ সালে এই দ্বীপগুলো পরিদর্শন করেছিলেন।

🇰🇳 ৮. সেন্ট কিটস অ্যান্ড নেভিস (Saint Kitts and Nevis)
Saint Kitts অংশটি এসেছে “Saint Christopher” থেকে, অর্থাৎ Saint Christopher-এর নামে।
“Kitts” হলো “Christopher”-এর সংক্ষিপ্ত রূপ।
Nevis এসেছে স্প্যানিশ শব্দ “Nuestra Señora de las Nieves” থেকে, যার অর্থ "Virgin Mary of the Snows”।

🇰🇮 ৯. কিরিবাস (Kiribati)
প্রশান্ত মহাসাগরের এই দেশটির নাম আগে ছিল গিলবার্ট আইল্যান্ডস। এই নামটি দেওয়া হয়েছিল ব্রিটিশ নাবিক Thomas Gilbert-এর নামে, যিনি ১৮শ শতকে এই দ্বীপপুঞ্জে আসেন। গিলবার্টকে স্থানীয়রা উচ্চারণ করত " কিরিবাস" যা ইংরেজি বানানে Kiribati. গিলবার্ট আইল্যান্ডস যখন স্বাধীন হয় তখন স্থানীয় উচ্চারণে নাম পাল্টে রাখে।

🇺🇲 ১০. আমেরিকার যুক্তরাষ্ট্র:
এটা শুধু একটা দেশের নাম না, দুটো মহাদেশের নাম। আমেরিকা মহাদেশের নামকরণ করা হয়েছে ইতালীয় অভিযাত্রী এবং মানচিত্রকর আমেরিগো ভেসপুচি (Amerigo Vespucci)-এর নামানুসারে।

​১৫শ শতাব্দীর শেষভাগে যখন ক্রিস্টোফার কলম্বাস বর্তমান আমেরিকা অঞ্চলে পৌঁছান, তিনি ধারণা করেছিলেন যে তিনি এশিয়ার কোনো অংশে (ইন্ডিজ) পৌঁছেছেন। কিন্তু আমেরিগো ভেসপুচিই প্রথম ব্যক্তি যিনি যুক্তি দেন যে, এটি এশিয়া নয় বরং একটি সম্পূর্ণ 'নতুন বিশ্ব' বা নতুন মহাদেশ।

১৫০৭ সালে জার্মান মানচিত্রকর মার্টিন ওয়াল্ডসিমুলার (Martin Waldseemüller) একটি বিশ্ব মানচিত্র তৈরি করেন। তিনি ভেসপুচির এই নতুন আবিষ্কারের প্রতি সম্মান জানাতে দক্ষিণ আমেরিকা মহাদেশের নাম দেন 'আমেরিকা' (Amerigo-এর স্ত্রীলিঙ্গ রূপ)।

প্রথমে এটি ছিল শুধু দক্ষিণ আমেরিকার নাম, পরো পুরো দুটো মহাদেশের নাম হয় আমেরিকা, উত্তর ও দক্ষিণ। দুটো মহাদেশের সবগুলো দেশকে একত্রে বলা হয় "আমেরিকাস", আর স্বাধীনতার পর দেশটির নাম রাখা হয় ইউনাইটেড স্টেটস অব আমেরিকা।

অতীতে:
উপনিবেশিক আমলে ইউরোপিয় বেনিয়া সেসিল রোডসের নামে আফ্রিকার দুটো পরাধীন দেশের নাম রাখা হয়েছিল। দেশ দুটো হল- উত্তর রোডেশিয়া (১৯১১-১৯৬৪) ও দক্ষিন রোডেশিয়া (১৯২৩-৬৫ ও ১৯৭৯-৮০); যা বর্তমানে যথাক্রমে জাম্বিয়া ও জিম্বাবুয়ে।

31/03/2026

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

রোগী নয় দেয়ালের দিকে তাকান । এটা খুবই গুরুত্বপূর্ণ । আমরা বেশি পানি খাওয়া কে ক্রেডিট মনে করি । এই ধারণা থেকে বেরিয়ে ...
31/03/2026

রোগী নয় দেয়ালের দিকে তাকান । এটা খুবই গুরুত্বপূর্ণ । আমরা বেশি পানি খাওয়া কে ক্রেডিট মনে করি । এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে । পানি খাবেন ওজন ও প্রয়োজন অনুযায়ী । এতে কিডনি ভালো থাকবে । ধন্যবাদ । 🏥🩺🎉

ক্ষত-বিক্ষত "মার্চ ২০২৬" 😭
25/03/2026

ক্ষত-বিক্ষত "মার্চ ২০২৬" 😭

শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৮টায় বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের মধ্য বকুলতলী গ্রামের মল্লিক বাড়ি জামে মসজিদ...
20/03/2026

শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৮টায় বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের মধ্য বকুলতলী গ্রামের মল্লিক বাড়ি জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সি শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। একইভাবে বরগুনা সদর উপজেলার পাজরাভাঙ্গা, লাকুরতলা, গৌরীচন্নাসহ বিভিন্ন স্থানে ঈদ উদযাপিত হয়।

সদর ও বেতাগী ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় এই আগাম ঈদ পালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে: পাথরঘাটা উপজেলার হাতেমপুর; বেতাগী উপজেলার লক্ষ্মীপুরা ও কাজিরাবাদ; বামনা উপজেলার ছোনবুনিয়া; আমতলী উপজেলার গোজখালী এবং তালতলী উপজেলার নিদ্রা এলাকা।

মধ্য বকুলতলী গ্রামের সত্তরোর্ধ্ব বাসিন্দা মো. আবদুল গণী মল্লিক বলেন, ‘প্রায় ২০০ বছর আগে থেকে আমাদের এলাকার বাসিন্দারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করেন। শুধু তাই নয়, একইভাবে এখানকার বাসিন্দারা ঈদুল আজহাও উদযাপন করেন। মূলত, ধর্মীয় সকল রীতি-রেওয়াজ, নিয়ম-কানুন সৌদি আরবের সঙ্গে মিল রেখেই এখানে পালন করা হয়।

নিউজ সোর্স: সময় টিভি

Address

Barguna
Barishal Division

Alerts

Be the first to know and let us send you an email when Barguna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share