13/09/2026
জেনারেল মোহাম্মদ আতাউল গনী ওসমানী
“বঙ্গবীর” নামে খ্যাত, মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী শুধু একজন সামরিক নেতা নন, ছিলেন এক অদম্য দেশপ্রেমিক, একজন দূরদর্শী কৌশলবিধ। শত্রুর বিরুদ্ধে তিনি ছিলেন আপসহীন, রাষ্ট্রপ্রেমে ছিলেন নির্ভীক ও অবিচল। সশস্ত্র বাহিনী গঠনের পথিকৃৎ চিরস্মরণীয় এই দেশপ্রেমিক যোদ্ধা শ্রদ্ধা ও ভালোবাসায় রয়েছেন জাতির হৃদয়ে।
অটল দেশপ্রেমে উজ্জীবিত, তিনি মুক্তিযোদ্ধাদের মাঝে সঞ্চার করেছিলেন সাহস, প্রজ্ঞা ও সম্মান। স্বাধীনতার বিজয়রথে তিনিই ছিলেন অগ্রদূত। তাঁর ত্যাগ, পরিকল্পনা ও নেতৃত্বে রচিত হয়েছে বিজয়ের ইতিহাস। তিনি ছিলেন একজন সত্যিকারের সৈনিক ও স্বাধীনতার জীবন্ত প্রতীক, যা আজও আমাদের অনুপ্রেরণা।
তাঁর গৌরবগাঁথা শুধু ইতিহাস নয়- এটি একটি আলোকবর্তিকা, যা ভবিষ্যৎ প্রজন্মকে পথচলার দিকনির্দেশনা দেয়। জেনারেল ওসমানী আমাদের চেতনায় অমর- তাঁর ত্যাগ ও দেশপ্রেম যুগে যুগে জাগ্রত রাখুক একটি স্বাধীন জাতির অঙ্গীকার।
এই চির বিদ্রোহী বীর সেনানীর প্রতি বিনম্র শ্রদ্ধা