বরিশাল ৩

বরিশাল ৩ বাবুগঞ্জ এবং মুলাদী এই হলো বরিশাল ৩ আসন ,

বাবুগঞ্জের দেহেরগতি ১ নং ওয়ার্ডের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির ১নং সহ-সম্পাদক ব্যারিস...
01/02/2026

বাবুগঞ্জের দেহেরগতি ১ নং ওয়ার্ডের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির ১নং সহ-সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদকে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি ২০২৬ -এর আইনি সহায়তার উপ-কমিটির সন্মানিত সদস্য নির্বাচিত করায় বিএনপি'র চেয়ারম্যান জনাব তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন।

জাতীয় নির্বাচন ও গণভোটের চূড়ান্ত তারিখ ঘোষণা করলেন সিইসিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান ...
13/12/2025

জাতীয় নির্বাচন ও গণভোটের চূড়ান্ত তারিখ ঘোষণা করলেন সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একযোগে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারিত ভাষণে এই তফসিল ঘোষণা করেন সিইসি। এই ঘোষণার মধ্য দিয়ে দেশে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রমের সূচনা হলো।

সিইসি তার ভাষণে বলেন, দেশের প্রায় ১৩ কোটি ভোটার আগামী ১২ ফেব্রুয়ারি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশন শান্তিপূর্ণ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, তফসিলে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, যাচাই–বাছাইয়ের সময়সূচি, আপিল–আপত্তি নিষ্পত্তির দিন, প্রতীক বরাদ্দসহ পূর্ণাঙ্গ নির্বাচনকালীন দায়িত্ব বণ্টনের বিষয়গুলো চূড়ান্ত করা হয়েছে।

সিইসির ভাষণ প্রচারের সঙ্গে সঙ্গে রাজনৈতিক অঙ্গনেও নড়চড় শুরু হয়েছে। দলগুলো এখন প্রার্থী ঘোষণা, মনোনয়নপত্র প্রস্তুত, মাঠ পর্যায়ের প্রচারণা কার্যক্রম জোরদারসহ নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত হয়ে উঠেছে।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ায় দেশজুড়ে ভোটার ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশন নিশ্চিত করছে, নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে মাঠ প্রশাসন ও সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।

Address

Fakir Bari Road
Barisal
8200

Website

Alerts

Be the first to know and let us send you an email when বরিশাল ৩ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share