Keya Students Forum Bangladesh- Barishal District

Keya Students Forum Bangladesh- Barishal District Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Keya Students Forum Bangladesh- Barishal District, Social service, Barishal.

কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশের আয়োজনে 🎓মেধা অন্বেষণ ও কুইজ প্রতিযোগিতা ২০২৫ (পুরস্কার বিতরণী অনুষ্ঠান)১৮-১০-২০২৫ তারিখ...
19/10/2025

কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশের আয়োজনে 🎓

মেধা অন্বেষণ ও কুইজ প্রতিযোগিতা ২০২৫ (পুরস্কার বিতরণী অনুষ্ঠান)

১৮-১০-২০২৫ তারিখ দুপুর ১২:৩০ মিনিটে মুলাদী সরকারি মাহমুদজান মডেল মাধ্যমিক বিদ্যালয়ে “কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ” এর আয়োজনে মেধা অন্বেষণ ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং ২টি ক্যাটাগরিতে মোট ২২ জন শিক্ষার্থী বিজয়ের গৌরব অর্জন করে। 🏆

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন

👉 মোঃ জিহাদুল ইসলাম, সভাপতি, কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ (বরিশাল জেলা)

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

মোঃ নাসির উদ্দীন হাওলাদার, প্রধান শিক্ষক, মুলাদী সরকারি মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সাংবাদিক ভুইয়া কামাল, সহ-সভাপতি, মুলাদী প্রেস ক্লাব
ডাঃ মোশাররফ হোসেন ( হৃদরোগ বিশেষজ্ঞ)
বায়জিত হোসেন ( যুব ও ক্রিয়া সংগঠক)

কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের উপহার প্রদান করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন —
⭐ ইসরাত জাহান মুক্তা, সাংগঠনিক সম্পাদক, কেএসএফবি বরিশাল জেলা কমিটি।

⭐ জুবায়ের আলম, কোষাধ্যক্ষ, কেএসএফবি বরিশাল জেলা কমিটি।

ও অন্যান্য কার্যকরী সদস্যবৃন্দ সামিদ হোসেন, মিরাজ হোসেন, তানভীর, সাজ্জাত প্রমুখ।

এমন সুন্দর আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা, প্রতিযোগিতার মনোভাব ও নেতৃত্বের গুণাবলী বিকাশে কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। 🌿









📚 কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত✨ “মেধা অন্বেষণ ও কুইজ প্রতিযোগিতা – ২০২৫”বরিশাল জেলায় আজ সকাল ১০ ঘটিকায় ম...
18/10/2025

📚 কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত
✨ “মেধা অন্বেষণ ও কুইজ প্রতিযোগিতা – ২০২৫”

বরিশাল জেলায় আজ সকাল ১০ ঘটিকায় মুলাদী সরকারি মাহমুদজান মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এ প্রতিযোগিতায় মোট ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং প্রতিযোগিতাটি ছিল উৎসবমুখর পরিবেশে প্রাণবন্ত এক আয়োজন। 🌸

কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন –
🎓 মোঃ জিহাদুল ইসলাম, সভাপতি, কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ (বরিশাল জেলা কমিটি )
🎓 ইসরাত জাহান মুক্তা, সাংগঠনিক সম্পাদক, কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ
🎓 জুবায়ের আলম, কোষাধ্যক্ষ, কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ

এছাড়াও উপস্থিত ছিলেন ফোরামের অন্যান্য কার্যকরী সদস্যবৃন্দ –
✨ বায়জিত হোসেন (যুব ও ক্রীড়া সম্পাদক)
✨ সামিদ হোসেন, মিরাজ হোসেন, তানভীর, ও সাজ্জাত প্রমুখ

📖 শিক্ষার্থীদের মেধা বিকাশ ও জ্ঞানচর্চা উৎসাহিত করার লক্ষ্যে এই আয়োজন কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশের নিরলস প্রচেষ্টারই অংশ।







-

সবুজে বাঁচি, সবুজ গড়ি 🌱🌿কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশের উদ্যোগে ও সহযোগিতায় বরিশাল জেলায় দুই দিনব্যাপী বৃক্ষরোপণ ও গাছ ...
20/07/2025

সবুজে বাঁচি, সবুজ গড়ি 🌱🌿

কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশের উদ্যোগে ও সহযোগিতায় বরিশাল জেলায় দুই দিনব্যাপী বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচির আজ ছিল দ্বিতীয় দিন।
আজকের আয়োজন অনুষ্ঠিত হয় বরিশাল জেলার মুলাদী উপজেলার আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে।
এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ১৭ প্রজাতির প্রায় ১৩০টি গাছ বিতরণ করা হয়। 🌳

শুধু গাছ বিতরণ নয়—এটি ছিল একটি আনন্দঘন পরিবেশ সচেতনতা অনুষ্ঠান, যেখানে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
তারা কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশকে ধন্যবাদ ও সাধুবাদ জানান এমন একটি সময়োপযোগী ও সচেতনতামূলক উদ্যোগ গ্রহণের জন্য।

কারণ গাছ আমাদের শুধু ছায়া দেয় না—জীবনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন দেয়, জলবায়ু সুরক্ষা করে, এবং পরিবেশকে করে বাসযোগ্য।
আজকের ছোট্ট এই কাজ হয়তো একদিন বড় একটি পরিবর্তনের সূচনা হবে—সবুজ, সুন্দর একটি বাংলাদেশের পথে।

🌱 আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই, গাছ বাঁচাই, দেশ ও পৃথিবীকে বাঁচাই।

কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণের মাধ্যমে আমরা স্বপ্ন দেখি একটি সবুজ আগামী।"

আসুন, পরিবেশ রক্ষায় এগিয়ে আসি—সবুজ বাংলার পথে একসাথে হাঁটি।

– কেয়া স্টুডেন্টস ফোরাম বরিশাল জেলা টিম 🌿

#বৃক্ষরোপণ২০২৫ #সবুজবাংলাদেশ #কেয়া_স্টুডেন্টস_ফোরাম

"সবুজ হোক পৃথিবী, শান্ত হোক জীবন। বৃক্ষ রোপণ হোক আমাদের অঙ্গীকার।"🌳 বৃক্ষ রোপণ ও গাছ বিতরণ কর্মসূচি ২০২৫ 🌱কেয়া স্টুডেন্ট...
19/07/2025

"সবুজ হোক পৃথিবী, শান্ত হোক জীবন।
বৃক্ষ রোপণ হোক আমাদের অঙ্গীকার।"

🌳 বৃক্ষ রোপণ ও গাছ বিতরণ কর্মসূচি ২০২৫ 🌱
কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ – বরিশাল জেলা শাখা।

আজ ১৯ জুলাই, শনিবার — দক্ষিণ বঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সরকারি ব্রজমোহন কলেজে কেয়া স্টুডেন্টস ফোরাম বরিশাল জেলা শাখার আয়োজনে ১ দিনব্যাপী বৃক্ষ রোপণ ও গাছ বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

পরিবেশের ভারসাম্য রক্ষায় এই মহতী উদ্যোগ বাস্তবায়নে যারা সময়, শ্রম ও আন্তরিকতা দিয়ে পাশে ছিলেন, বরিশাল জেলা শাখার প্রতিটি সদস্যকে সভাপতি হিসেবে জানাই অন্তরের গভীর থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।

এই আয়োজনের সার্বিক সহযোগিতার জন্য কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ এবং কেয়া কসমেটিকস লিমিটেড-কে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণের মাধ্যমে আমরা স্বপ্ন দেখি একটি সবুজ আগামী।"

আসুন, পরিবেশ রক্ষায় এগিয়ে আসি—সবুজ বাংলার পথে একসাথে হাঁটি।

– কেয়া স্টুডেন্টস ফোরাম বরিশাল জেলা টিম 🌿

শোকাহত 🥺
08/07/2025

শোকাহত 🥺

আত্মত্যাগ ও ভালোবাসার মহোৎসব ঈদ উল আযহা!চলো সবাই মিলে ভাগ করে নিই খুশির রং। কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ, বরিশাল জেলা ...
06/06/2025

আত্মত্যাগ ও ভালোবাসার মহোৎসব ঈদ উল আযহা!
চলো সবাই মিলে ভাগ করে নিই খুশির রং।
কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ, বরিশাল জেলা এর পক্ষ থেকে
সকলকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা রইল 🥰

"আলহামদুলিল্লাহ! কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ বরিশাল জেলা কমিটির উদ্যোগেবরিশালের বাকেরগন্জ উপজেলার খান বাড়ি মসজিদের উন...
15/05/2025

"আলহামদুলিল্লাহ!

কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ বরিশাল জেলা কমিটির উদ্যোগে

বরিশালের বাকেরগন্জ উপজেলার খান বাড়ি মসজিদের উন্নয়ন কাজে কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ এর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যেন মসজিদ নির্মাণে কিছুটা হলেও সহায়ক হয় এই আশা করি।

এই মহতী উদ্যোগে সার্বিক সহযোগিতা করেছেন কেয়া কসমেটিকস লিমিটেড, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের কাজে আরও আন্তরিকভাবে সম্পৃক্ত থাকার তাওফিক দিন।

আমিন।

কেয়া স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ বরিশাল জেলা কমিটির পক্ষ থেকে সকলকে শুভ নববর্ষ ১৪৩২ এর শুভেচ্ছা ✨💜
14/04/2025

কেয়া স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ বরিশাল জেলা কমিটির পক্ষ থেকে সকলকে শুভ নববর্ষ ১৪৩২ এর শুভেচ্ছা ✨💜

"যারা কুরআন পড়ে ও শেখে, তারা আল্লাহর প্রিয় বান্দা"যে ব্যক্তি কুরআন পড়ে সে জীবনের প্রকৃত অর্থ ও উদ্দেশ্য জানেআলহামদুলিল্ল...
18/03/2025

"যারা কুরআন পড়ে ও শেখে, তারা আল্লাহর প্রিয় বান্দা"
যে ব্যক্তি কুরআন পড়ে সে জীবনের প্রকৃত অর্থ ও উদ্দেশ্য জানে

আলহামদুলিল্লাহ..!
কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ কর্তৃক দেশব্যাপী আয়োজিত "ইফতার আয়োজন-২০২৫" এর অংশ হিসেবে আজ ১৮ই মার্চ, ২০২৫
রোজঃ মঙ্গলবার বরিশাল জেলার পলাশপুর এলাকার পলাশপুর রহমানিয়া নূরানী হাফিজি ও এতিমখানা মাদ্রাসায় কেয়া স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ এর সহযোগিতায় বরিশাল জেলা কমিটির ইফতার আয়োজন সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠান সফলতার সাথে সম্পন্ন হওয়ার পিছনে সময়, পরিশ্রম দিয়ে সহায়তা করায় কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ বরিশাল জেলা কমিটির সকল সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনায় সহযোগিতার জন্য মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা বরিশাল জেলা কমিটি পবিত্র মাসে এমন মহৎ কার্যক্রমে নিজেদের অংশীদার করতে পেরে অত্যন্ত আনন্দিত এবং Keya Students Forum Bangladesh কে এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সার্বিক সহযোগিতায়ঃ কেয়া কসমেটিকস লিমিটেড

আল্লাহ আমাদের সবাইকে দ্বীনদ্বারদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক।





আজ কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ বরিশাল জেলা কমিটির আয়োজনে নবগঠিত কমিটির সদস্যের নিয়ে প্রথম আলোচনা সভা ও ইফতার মাহফিলের...
16/03/2025

আজ কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ বরিশাল জেলা কমিটির আয়োজনে নবগঠিত কমিটির সদস্যের নিয়ে প্রথম আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
আয়োজনে অংশগ্রহণ করেন বরিশাল জেলা কমিটির
সভাপতি মোঃ জিহাদুল ইসলাম।
সাধারণ সম্পাদক ওয়াসি ইসলাম।
সাংগঠনিক সম্পাদক ইশরাত জাহান মুক্তা।
কোষাধ্যক্ষ জুবায়ের আলম।
ও কার্যনির্বাহী সদস্যগণ
অংশগ্রহণ করেন সংগঠনের সাবেক সভাপতি মোঃ সাইদুজ্জামান শোয়েব।
ইনশাআল্লাহ ভালো কাজে কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ
বরিশাল জেলা সর্বদা কাজ করে যাবে।

কেয়া স্টুডেন্ট ফোরাম বাংলাদেশের এর ইফতার আয়োজন ২০২৫ এর জন্য নিন্মোক্ত জেলা সমূহকে অনুমোদন দেওয়া হলো। যেসব জেলা পর্যায়ক্...
13/03/2025

কেয়া স্টুডেন্ট ফোরাম বাংলাদেশের এর ইফতার আয়োজন ২০২৫ এর জন্য নিন্মোক্ত জেলা সমূহকে অনুমোদন দেওয়া হলো।

যেসব জেলা পর্যায়ক্রমে আগে এবং সঠিক নিয়ম মেনে আবেদন করেছে, তাদের আবেদন অনুমোদন করা হয়েছে।

আগামী মাস থেকে মসজিদ উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি অন্যান্য কার্যক্রম চালু থাকবে ধন্যবাদ ✨💜

কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ এর বরিশাল জেলা কমিটি (২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭) দায়িত্বপ্রাপ্ত কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিন...
11/03/2025

কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ এর বরিশাল জেলা কমিটি (২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭)
দায়িত্বপ্রাপ্ত কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন ✨
আপনাদের সুশৃঙ্খল নেতৃত্ব ধরে এগিয়ে যাবে কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ।

Address

Barishal
8200

Alerts

Be the first to know and let us send you an email when Keya Students Forum Bangladesh- Barishal District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category