Deputy Police Commissioner-North, Bmp, Barishal

Deputy Police Commissioner-North, Bmp, Barishal ”অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন”

13/06/2022

ডেস্করিপোর্ট  বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ জাকির হোসেন মজুমদার বলেছেন,ছাত্রজীব....

https://youtu.be/mq8nNC-Mvfk
01/11/2021

https://youtu.be/mq8nNC-Mvfk

Report:বরিশালে জমকালো আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিতEnjoy and stay connected with us:Subscribe to Bangla NewsTubefor more news update!!!

"উত্তর বিভাগের জুন/২০২১ খ্রি: মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত" জনাব মোঃ মনজুর রহমান পিপিএম (বার), উপ-পুলিশ কমি...
05/08/2021

"উত্তর বিভাগের জুন/২০২১ খ্রি: মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত"

জনাব মোঃ মনজুর রহমান পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (উত্তর), বিএমপি, বরিশাল মহোদয়ের সভাপতিত্বে ০৪ আগস্ট ২০২১ খ্রিঃ বেলা ১১ঃ০০ ঘটিকায় বিভাগীয় অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

জনাব মাসুদ রানা, সহকারী পুলিশ কমিশনার এয়ারপোর্ট থানা এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অপরাধ পর্যালোচনা সভায় উপ-পুলিশ কমিশনার (উত্তর) মহোদয় থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে সেবার মান বৃদ্ধির জন্য থানার অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট সকল অফিসারদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন এয়ারপোর্ট এবং কাউনিয়া থানার অফিসার ইনচার্জ'দ্বয়সহ উভয় থানার অফিসার বৃন্দ।

"সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে মাঠপর্যায়ে অধিক তৎপর বিএমপি'র উত্তর বিভাগ" করোনা ভাইরাস "covid-19" এর সংক্রমণ ঠেকাতে সরক...
26/07/2021

"সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে মাঠপর্যায়ে অধিক তৎপর বিএমপি'র উত্তর বিভাগ"

করোনা ভাইরাস "covid-19" এর সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে সোমবার, ২৬-০৭-২১ খ্রিঃ সকাল ১০:৩০ ঘটিকায় বিএমপির উত্তর বিভাগের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্ব-শরীরে উপস্থিত থেকে চেকপোস্ট ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ডিউটি তদাকরি করেন উপ-পুলিশ কমিশনার বিএমপি উত্তর জনাব মোঃ মনজুর রহমান পিপিএম(বার) মহোদয়।

এ সময় তিনি ডিউটিরত অফিসার ও ফোর্সদের কঠোর অবস্থানে থেকে লকডাউন বাস্তবায়নের নির্দেশ প্রদান করেন।

"উপ-পুলিশ কমিশনার (উত্তর) মহোদয় কর্তৃক কোরবানির পশুর হাট পরিদর্শন"আসন্ন পবিত্র ঈদুল আযহা-২০২১ খ্রিঃ উপলক্ষে বরিশাল মহানগ...
18/07/2021

"উপ-পুলিশ কমিশনার (উত্তর) মহোদয় কর্তৃক কোরবানির পশুর হাট পরিদর্শন"

আসন্ন পবিত্র ঈদুল আযহা-২০২১ খ্রিঃ উপলক্ষে বরিশাল মহানগরের এয়ারপোর্ট থানাধীন মোহনগঞ্জ বাজার ও বাঘিয়া ঝাউতলায় অনুষ্ঠিতব্য পশুর হাট পরিদর্শন করেন উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি জনাব মোঃ মনজুর রহমান পিপিএম-বার মহোদয়। এসময় তিনি পশুর হাটের ইজারাদার, ক্রোতা-বিক্রেতাদের শারীরিক দূরত্ব বজায় রেখে সাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় নিশ্চিত সংক্রান্তে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা বিএমপি জনাব কমলেশ চন্দ্র হালদার'সহ সংশ্লিষ্ট হাটে আইন শৃঙ্খলার দায়িত্বে ডিউটিরত অফিসার ও ফোর্স বৃন্দ।

"বিএমপি'র উপ-পুলিশ কমিশনার উত্তর মহোদয় কর্তৃক কাউনিয়া থানা পরিদর্শন"১৩ জুলাই '২০২১ বেলা ১৪:০০ ঘটিকায় বিএমপির উত্তর বিভাগ...
13/07/2021

"বিএমপি'র উপ-পুলিশ কমিশনার উত্তর মহোদয় কর্তৃক কাউনিয়া থানা পরিদর্শন"

১৩ জুলাই '২০২১ বেলা ১৪:০০ ঘটিকায় বিএমপির উত্তর বিভাগের কাউনিয়া থানা পরিদর্শন করেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিএমপি জনাব মোঃ মনজুর রহমান পিপিএম-বার মহোদয়।

পরিদর্শনকালে তিনি থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের কর্মতৎপরতায় সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি থানায় ওয়ারেন্ট তামিলের পরিমান বৃদ্ধিসহ সকল অফিসারদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে অধিক সতর্কতার সাথে কর্তব্য পালনের নির্দেশ প্রদান করেন।

পরিদর্শনকালে এছাড়াও উপস্থিত ছিলেন বিএমপি'র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর জনাব রুনা লায়লা, অফিসার ইনচার্জ কাউনিয়া, বিএমপি জনাব মোহাম্মদ আজিমুল করিম'সহ থানায় কর্মরত অফিসার ও ফোর্স বৃন্দ।

"এয়ারপোর্ট থানাধীন কাশিপুর বাজারে অভিযোগ বক্স স্থাপন"জনসাধারণের দ্বারপ্রান্তে পুলিশি সেবা পৌছে দেয়া এবং মাঠ পর্যায়ে কর্ম...
12/07/2021

"এয়ারপোর্ট থানাধীন কাশিপুর বাজারে অভিযোগ বক্স স্থাপন"

জনসাধারণের দ্বারপ্রান্তে পুলিশি সেবা পৌছে দেয়া এবং মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের কর্ম জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে ১২ জুলাই অপরাহ্নে এয়ারপোর্ট থানাধীন কাশিপুর বাজারে অভিযোগ বক্স স্থাপন করেন উপ-পুলিশ কমিশনার বিএমপি উত্তর জনাব মোঃ মনজুর রহমান, পিপিএম(বার) মহোদয়।

এ সময় তিনি বাজারে উপস্থিত জনসাধারণকে সরকার কর্তৃক ঘোষিত লকডাউন মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে বাধ্যতামূলক মাস্ক পরিধান করার পরামর্শ প্রদান করেন।

অভিযোগ বক্স স্থাপনকালে এছাড়াও উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা বিএমপি জনাব কমলেশ চন্দ্র হালদার'সহ সংশ্লিষ্ট এলাকায় মোবাইল পেট্রোল ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্স বৃন্দ।

"বিএমপি'র উত্তর বিভাগের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত"। উপ-পুলিশ কমিশনার বিএমপি উত্তর জনাব মোঃ মনজুর রহমান, পিপিএম...
05/07/2021

"বিএমপি'র উত্তর বিভাগের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত"।

উপ-পুলিশ কমিশনার বিএমপি উত্তর জনাব মোঃ মনজুর রহমান, পিপিএম (বার) মহোদয়ের সভাপতিত্বে ০৫ জুলাই ২০২১ খ্রিঃ সন্ধ্যা ১৯ঃ৩০ ঘটিকায় সহকারী পুলিশ কমিশনার, বিএমপি এয়ারপোর্ট জনাব মাসুদ রানা এর সঞ্চালনায় অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপ-পুলিশ কমিশনার উত্তর মহোদয় বিএমপি'র কাউনিয়া ও এয়ারপোর্ট থানার বিগত মাসের অপরাধ পর্যালোচনা করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে সেবার মান বৃদ্ধির জন্য থানার অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট সকল অফিসারদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন এবং কাউনিয়া ও এয়ারপোর্ট থানায় কর্মরত অফিসারদের ব্যক্তিগত কর্মতৎপরতা মূল্যায়ন পূর্বক পুরস্কার প্রদান করেন।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, বিএমপি উত্তর জনাব রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার, বিএমপি কাউনিয়া থানা জনাব মোঃ ইব্রাহিম হোসেন, অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা, বিএমপি জনাব কমলেশ চন্দ্র হালদার, অফিসার ইনচার্জ কাউনিয়া থানা, বিএমপি জনাব মোহাম্মদ আজিমুল করিমসহ কাউনিয়া ও এয়ারপোর্ট থানার অন্যান্য অফিসারবৃন্দ।

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কা...
04/07/2021

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে বিএমপি পুলিশ"

মাননীয় পুলিশ কমিশনার, বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম-বার মহোদয়ের নির্দেশনা মোতাবেক অদ্য ০৪ জুলাই ২০২১ খ্রিঃ সকাল ১১ঃ০০ ও বিকাল ১৭ঃ০০ ঘটিকায় উপ-পুলিশ কমিশনার উত্তর, বিএমপি জনাব মোঃ মনজুর রহমান পিপিএম-বার মহোদয়ের নেতৃত্বে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক
জনসচেতনতা মূলক র‍্যালী ও মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। র‍্যালীটি বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স বরিশাল থেকে শুরু করে জেলাস্কুল মোড়, জেলা স্কুল মোড়, সদর রোড জেলখানা মোড়, হাসপাতাল রোড, নতুনবাজার, মোড়কখোলার পোল, কাউনিয়া প্রধান সড়ক, পলাশপুর ব্রীজ,আমানগঞ্জ, কাউনিয়া থানা, নথুল্লাবাদ, রহমতপুর, রামপট্টি হয়ে বিএমপি পুলিশ লাইন্স এসে শেষ হয়।

মোটর শোভাযাত্রায় এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি জনাব রুনা লায়লা, অতিরিক্ত উপপুলিশ কমিশনার গোয়েন্দা বিএমপি জনাব শেখ মোহাম্মদ সেলিম, সহকারী পুলিশ কমিশনার কাউনিয়া থানা, ডিবি ও এয়ারপোর্ট থানা বিএমপি, অফিসার ইনচার্জ কাউনিয়া ও এয়ারপোর্ট বিএমপি।

"লকডাউন বাস্তবায়নে বিএমপি'র উত্তর বিভাগ পুলিশের কঠোর অবস্থান" করোনা ভাইরাস "covid-19" এর সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত কঠো...
01/07/2021

"লকডাউন বাস্তবায়নে বিএমপি'র উত্তর বিভাগ পুলিশের কঠোর অবস্থান"

করোনা ভাইরাস "covid-19" এর সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে আজ বৃহস্পতিবার, ০১-০৭-২১ খ্রিঃ ভোর ছয়টা থেকে বরিশাল মহানগর উত্তর বিভাগের নতুল্লাবাদ বাসস্ট্যান্ডসহ সকল গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কঠোর অবস্থানে ছিল বিএমপি'র উত্তর বিভাগ।

বিএমপি বরিশালের মাননীয় পুলিশ কমিশনার এবং অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয়'সহ বিএমপির সকল বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সাথে বরিশাল শহরের প্রাবেশদ্বার নতুল্লাবাদ বাসস্ট্যান্ডসহ উত্তর বিভাগের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্ব-শরীরে উপস্থিত থেকে ডিউটিরত পুলিশ সদস্যদের ডিউটি তদাকরি করেন উপ-পুলিশ কমিশনার বিএমপি উত্তর জনাব মোঃ মনজুর রহমান পিপিএম(বার) এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বিএমপি উত্তর জনাব রুনা লায়লা মহোদয়।

মাননীয় পুলিশ কমিশনার, বিএমপি মহোদয় এ সময় সকল অফিসার ও ফোর্সদের কঠোর অবস্থানে থেকে লকডাউন বাস্তবায়নের নির্দেশ প্রদান করেন।

"মাননীয় পুলিশ কমিশনার, বিএমপি, বরিশাল মহোদয় কর্তৃক উপ-পুলিশ কমিশনার (উত্তর) কার্যালয় বার্ষিক পরিদর্শন"অদ্য ২৮/০৬/২০২১ খ...
28/06/2021

"মাননীয় পুলিশ কমিশনার, বিএমপি, বরিশাল মহোদয় কর্তৃক উপ-পুলিশ কমিশনার (উত্তর) কার্যালয় বার্ষিক পরিদর্শন"

অদ্য ২৮/০৬/২০২১ খ্রিঃ বেলা ১২ঃ০০ ঘটিকায় উপ-পুলিশ কমিশনার উত্তর কার্যালয় বার্ষিক পরিদর্শন করেন বিএমপি বরিশালের মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়। এসময়ে তিনি উত্তর বিভাগের সকল অফিসারদের ”সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে নির্দেশ প্রদান সহ পরিদর্শনকালে তিনি উত্তর কার্যালয়ে কর্মরত সকলের কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি জনাব মোঃ মনজুর রহমান পিপিএম-বার , অতিরিক্ত উপপুলিশ কমিশনার উত্তর বিএমপি জনাব রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার কাউনিয়া বিএমপি জনাব শারমিন সুলতানা রাখি, সহকারী পুলিশ কমিশনার এয়ারপোর্ট থানা বিএমপি জনাব মোঃ মাসুদ রানা, অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা বিএমপি জনাব কমলেশ হালদার, অফিসার ইনচার্জ কাউনিয়া থানা বিএমপি জনাব মোঃ আজিমুল করিম সহ অন্যান্য অফিসারবৃন্দ।

"বিএমপি'র কাউনিয়া থানাধীন বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন"। অদ্য ২৭ জুন ২০২১ খ্রিঃ অপরাহ্ণ বিএমপি'র কাউনিয়া  থানাধীন ০৪ নং ...
27/06/2021

"বিএমপি'র কাউনিয়া থানাধীন বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন"।

অদ্য ২৭ জুন ২০২১ খ্রিঃ অপরাহ্ণ বিএমপি'র কাউনিয়া থানাধীন ০৪ নং ওয়ার্ডস্থ বিসিসি বরিশালে, ৭ ও ৮ নং ভাটিখানা বিট পুলিশিং কার্যালয় শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার, ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব মোঃ এনামুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন গ্রহণ করেন,
উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি জনাব মোঃ মনজুর রহমান পিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি জনাব রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার কাউনিয়া থানা বিএমপি জনাব শারমিন সুলতানা রাখি।

সভায় প্রধান অতিথি, বিট পুলিশিং এর লক্ষ্য, উদ্দেশ্য ও সুফল সম্পর্কে আলোচনা শেষে বিট অফিসারের মোবাইল নম্বর সকলকে অবগত করেন।

এ-সময় উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ কাউনিয়া থানা বিএমপি জনাব মোঃ আজিমুল করিম, সংশ্লিষ্ট বিট অফিসার ও অন্যান্য কর্মকর্তা সহ ওয়ার্ডের সর্বস্তরের সুশীল সমাজের নেতৃবৃন্দ।

Address

Lutfor Rahman Sarok, Notullabad
Barisal

Telephone

+8801320065550

Website

Alerts

Be the first to know and let us send you an email when Deputy Police Commissioner-North, Bmp, Barishal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Deputy Police Commissioner-North, Bmp, Barishal:

Share