14/08/2023
মাননীয় পুলিশ সুপার নেত্রকোনা মহোদয়ের নির্দেশনা মোতাবেক বারহাট্টা থানা, নেত্রকোনার আয়োজনে অদ্য ইংরেজি ১৪/০৮ /২০২৩ তারিখ সকাল ১১ ঘটিকায় বারহাট্টা থানাধীন মনসুর আহমাদ মহিলা কলেজ ক্যাম্পাসে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করা হয়।উক্ত কার্যক্রমে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার মুনতাহিনা জাহান এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম রক্তের গ্রুপ নির্ণয়ের কাজ করেন। কার্যক্রম উদ্বোধনের সময় বারহাট্টা থানার অফিসার ইনচার্জ জনাব খোকন কুমার সাহা, বারহাট্টা সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব কাজী সাখাওয়াত হোসেন, মনসুর আহমাদ মহিলা কলেজের সন্মানিত অধ্যক্ষ জনাব আতিক আহমেদ, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব ফেরদৌস আহম্মেদ বাবুল, বারহাট্টা উপজেলার যুব রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বারহাট্টা নারী প্রগতি সংঘের ম্যানেজার সুর জিত কুমার ভৌমিক গণমাধ্যম কর্মী,এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ধন্যবাদ টিম বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রেড ক্রিসেন্ট সোসাইটি বারহাট্টা শাখা বারহাট্টা উপজেলা প্রেসক্লাব। সর্বোপরি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ মনসুর আহমাদ মহিলা কলেজ কর্তৃপক্ষের প্রতি যাদের সার্বিকভাবে অংশগ্রহণের কারনে জেলা পুলিশ, নেত্রকোনার এমন মহতী আয়োজনটি সুশৃংখলভাবে করা সম্ভব হয়েছে। মাননীয় পুলিশ সুপার মহোদয়ের মানবিক কার্যক্রমের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এই প্রত্যাশা রইল।