রক্তের সন্ধানে বাঁশখালী

রক্তের সন্ধানে বাঁশখালী Chittagong
(1)

দৈনিক পূর্বকোণ ৩ জুন ২০২৬(বুধবার)
03/06/2026

দৈনিক পূর্বকোণ
৩ জুন ২০২৬(বুধবার)

ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ❤️‍🩹সদস্যদের অকুণ্ঠ সমর্থন, আস্থা ও ভালোবাসার প্রতিফলন হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়...
02/06/2026

ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ❤️‍🩹
সদস্যদের অকুণ্ঠ সমর্থন, আস্থা ও ভালোবাসার প্রতিফলন হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে রক্তের সন্ধানে বাঁশখালীর ২০২৬-২০২৭ মেয়াদের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় প্রিয় MD Morshedul Alam ভাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন।

আপনার নেতৃত্ব, দূরদর্শিতা ও মানবসেবার প্রতি অঙ্গীকার সংগঠনকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে—এই প্রত্যাশা আমাদের সবার।

আপনার হাত ধরেই মানবতার এই কাফেলা আরও সুসংগঠিত, শক্তিশালী ও সেবামুখী হয়ে উঠুক।

ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ❤️‍🩹 আস্থা, ভালোবাসা ও যোগ্য নেতৃত্বের প্রতি সম্মান জানিয়ে সদস্যদের প্রত্যক্ষ ভোটে রক...
01/06/2026

ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ❤️‍🩹
আস্থা, ভালোবাসা ও যোগ্য নেতৃত্বের প্রতি সম্মান জানিয়ে সদস্যদের প্রত্যক্ষ ভোটে রক্তের সন্ধানে বাঁশখালীর ২০২৬-২০২৭ মেয়াদের #সাংগঠনিক_সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় প্রিয় Moin Uddin ভাইকে জানাই হৃদয়ের গভীর থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ❤️

আপনার নিষ্ঠা, পরিশ্রম, দূরদর্শিতা এবং সংগঠনের প্রতি অঙ্গীকার ইতোমধ্যে সবার কাছে প্রশংসিত। আমরা বিশ্বাস করি, আপনার দক্ষ নেতৃত্বে রক্তের সন্ধানে বাঁশখালী আরও সুসংগঠিত, শক্তিশালী ও মানবিক সেবায় অনন্য উচ্চতায় পৌঁছাবে।

আপনার আগামী দিনের পথচলা হোক সাফল্য, সম্মান ও অর্জনে ভরপুর।

শুভেচ্ছা ও শুভকামনা অবিরাম।

 #শুভেচ্ছা_ও_সংবর্ধনা 🤍রক্তের সন্ধানে বাঁশখালীর কার্যনির্বাহী সদস্য, প্রিয় Tarekul Islam ভাইকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল...
01/06/2026

#শুভেচ্ছা_ও_সংবর্ধনা 🤍
রক্তের সন্ধানে বাঁশখালীর কার্যনির্বাহী সদস্য, প্রিয় Tarekul Islam ভাইকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা।

সুদূর সৌদি আরব থেকে দেশে আগমন উপলক্ষে এবং প্রবাসে অবস্থান করেও সংগঠনের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা, আন্তরিক সহযোগিতা ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রক্তের সন্ধানে বাঁশখালীর ৮ম বর্ষপূর্তি উদযাপন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান–২০২৬ এ তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়।

তাঁর নিষ্ঠা, দায়িত্ববোধ ও মানবসেবামূলক কর্মকাণ্ড আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস।

আল্লাহ তাআলা তাঁকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সফলতা দান করুন।

ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ❤️‍🩹গণতান্ত্রিক প্রক্রিয়ায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে রক্তের সন্ধানে বাঁশখালীর ২০২৬-২৭ ...
01/06/2026

ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ❤️‍🩹
গণতান্ত্রিক প্রক্রিয়ায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে রক্তের সন্ধানে বাঁশখালীর ২০২৬-২৭ মেয়াদের অর্থ-সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় N A Nilofa Akter আপুকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনার সততা, নিষ্ঠা ও দায়িত্বশীল নেতৃত্ব সংগঠনের আর্থিক কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছ করবে—এই প্রত্যাশা রাখি।

আপনার সফলতা ও সুন্দর কর্মযাত্রা কামনা করছি।

প্রিয় Md Jisan-এর ছোট বোনের শুভ বিবাহে রক্তের সন্ধানে বাঁশখালী পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।আল্...
01/06/2026

প্রিয় Md Jisan-এর ছোট বোনের শুভ বিবাহে রক্তের সন্ধানে বাঁশখালী পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।
আল্লাহ নবদম্পতির জীবনকে সুখ, শান্তি ও ভালোবাসায় পরিপূর্ণ করে দিন। ❤️

রক্তের সন্ধানে বাঁশখালী-এর ৮ম বর্ষপূর্তি উদযাপন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান'২৬ ইং উপলক্ষে সম্মানিত মডারেটর Muhammad Sohail ...
31/05/2026

রক্তের সন্ধানে বাঁশখালী-এর ৮ম বর্ষপূর্তি উদযাপন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান'২৬ ইং উপলক্ষে সম্মানিত মডারেটর Muhammad Sohail Uddin ভাইকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

তাঁর অনুপস্থিতিতে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন সংগঠনের এডমিন Moin Uddin.

এই সম্মাননা শুধু একজন ব্যক্তির নয়, বরং সংগঠনের প্রতি তাঁর অবদান, ভালোবাসা ও নিরলস পরিশ্রমের স্বীকৃতি।

রক্তের সন্ধানে বাঁশখালীর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিতসামাজিক ও মানবিক সংগঠন রক্তের সন্ধানে বাঁশখালী-এর ...
31/05/2026

রক্তের সন্ধানে বাঁশখালীর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সামাজিক ও মানবিক সংগঠন রক্তের সন্ধানে বাঁশখালী-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ৩০ মে (শনিবার) দুপুর ১২টা থেকে বাঁশখালীর বৈলছড়িস্থ এস কে বি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা মোরশেদুল আলমের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্বেচ্ছাসেবী ও সংগঠনের সদস্যদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজন এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক, ক্যাপ্টেন নূরমোহাম্মদ এবং চট্টগ্রাম জর্জ কোর্টের এডিশনাল পি পি কাজী মফিজুর রহমান। অতিথিরা তাদের বক্তব্যে মানবিক কার্যক্রম, স্বেচ্ছায় রক্তদান এবং সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব তুলে ধরেন। তারা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমের সফলতা কামনা করে বলেন, সমাজ পরিবর্তনে তরুণদের মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এসময় বক্তব্য রাখেন বাঁশখালী ব্লাড ব্যাংকের এডমিন আবদুর রহমান, বৈলছড়ি ব্লাড ব্যাংকের এডমিন মো. শাকিল, রক্তের সন্ধানে বাঁশখালীর প্রতিষ্ঠাতা মিসকাত, এডমিন কায়সার, মঈন উদ্দীন, বোরহান উদ্দীন টিপু, কার্যকরী সদস্য তোফা, ইমন, বেলাল চৌধুরী, ইলিয়াস, রিজাত, অভি, শফিক, করিম, আরফাত, শুভসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “রক্তদান একটি মহৎ মানবিক কাজ। এক ব্যাগ রক্ত একজন মুমূর্ষু মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে। তাই ভয় বা দ্বিধা নয়, স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসতে হবে সবাইকে।”
তারা আরও বলেন, “দুর্ঘটনা, প্রসূতি মায়েদের জটিলতা, থ্যালাসেমিয়া ও বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের জন্য নিরাপদ রক্তের প্রয়োজন প্রতিনিয়ত বাড়ছে। সময়মতো রক্ত না পাওয়ায় অনেক মূল্যবান জীবন ঝরে যায়। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে শুধু সচেতনতার বার্তা নয়, বাস্তবেও রক্তদানে অংশগ্রহণ করা সময়ের দাবি।”
বক্তারা তরুণ সমাজকে মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে মানবিক ও স্বেচ্ছাসেবী কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, “যুবসমাজ মানবিক কাজে এগিয়ে এলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সংস্কৃতি আরও শক্তিশালী হবে।”
প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগির পাশাপাশি ঈদ পুনর্মিলনীর মাধ্যমে সদস্যদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয়। শেষে সংগঠনের উত্তরোত্তর সফলতা ও মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা কামনা করে দোয়া ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের সন্ধানে বাঁশখালীর ৮ম বর্ষপূর্তি উদযাপন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান–২০২৬ উপলক্ষে সম্মানিত মানবিক চ...
22/05/2026

স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের সন্ধানে বাঁশখালীর ৮ম বর্ষপূর্তি উদযাপন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান–২০২৬ উপলক্ষে সম্মানিত মানবিক চিকিৎসক ডাঃ সওগাত উল ফেরদাউস মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও আনুষ্ঠানিকভাবে দাওয়াত প্রদান করা হয়েছে।

আমাদের দাওয়াত গ্রহণ করায় আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।
আপনার উপস্থিতি আমাদের আয়োজনকে আরও সুন্দর ও প্রাণবন্ত করে তুলবে ইনশাআল্লাহ। ❤️

স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের সন্ধানে বাঁশখালীর  ৮ম বর্ষপূর্তি উদযাপন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান–২০২৬ উপলক্ষেজনপ্রিয় মানবিক চি...
21/05/2026

স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের সন্ধানে বাঁশখালীর ৮ম বর্ষপূর্তি উদযাপন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান–২০২৬ উপলক্ষে
জনপ্রিয় মানবিক চিকিৎসক Dr.Asiful Hoque মহোদয়ের নিকট আনুষ্ঠানিকভাবে দাওয়াতপত্র প্রদান করা হয়েছে।

তাঁর সম্মানিত উপস্থিতি আমাদের আয়োজনকে আরও মর্যাদাপূর্ণ করে তুলবে, ইনশাআল্লাহ। ❤️

Address

Banskhali

Website

Alerts

Be the first to know and let us send you an email when রক্তের সন্ধানে বাঁশখালী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category