ইশা ছাত্র আন্দোলন - গন্ডামারা ইউনিয়ন শাখা।

  • Home
  • Bangladesh
  • Banskhali
  • ইশা ছাত্র আন্দোলন - গন্ডামারা ইউনিয়ন শাখা।

ইশা ছাত্র আন্দোলন - গন্ডামারা ইউনিয়ন শাখা। উদ্দেশ্যে : আল্লাহ তাআলার সন্তুষ্টি।

11/06/2025

গন্ডামারা ইউনিয়নে ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন

তারিখ: ১০ জুন ২০২৫
স্থান: বড়ঘোনা উচ্চ বিদ্যালয় মিলনায়তন

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ৯ নং গন্ডামারা ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। গত ১০ জুন (মঙ্গলবার) বড়ঘোনা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত ইউনিয়ন সম্মেলনে এই কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে—

✅ সভাপতি নির্বাচিত হয়েছেন: মুহাম্মদ আরিফ উল্লাহ
✅ সহ-সভাপতি: হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ
✅ সাধারণ সম্পাদক: মুহাম্মদ আশরাফ হোসেন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ। তারা নবনির্বাচিত দায়িত্বপ্রাপ্তদের আন্তরিক অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে দ্বীনি ও সামাজিক খেদমতে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

🖊প্রাণের বাঁশখালী - Praner Banshkhali

গন্ডামারা ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত। অদ্য ১৮ রমজান বুধবার সকাল বাজার সংলগ্ন মাঠে ইসলামী আ...
19/03/2025

গন্ডামারা ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত।
অদ্য ১৮ রমজান বুধবার সকাল বাজার সংলগ্ন মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ৯নং গণ্ডামারা ইউনিয়ন শাখার (বাঁশখালী, চট্টগ্রাম) উদ্যোগে শাখা সভাপতি মাওলানা গোলামুর রহমান সাহেব এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাঁশখালী উপজেলার সহসভাপতি বিশিষ্ট লেখক ও গবেষক জননেতা মাওলানা ইয়াছিন আমেনী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাঁশখালী উপজেলার সেক্রেটারি মাওলানা এস এম ফয়জুল্লাহ। এতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলার নবগঠিত কমিটিকে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, গন্ডামারা ইউনিয়ন শাখার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্...
25/01/2025

চট্টগ্রাম দক্ষিণ জেলার নবগঠিত কমিটিকে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, গন্ডামারা ইউনিয়ন শাখার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

অদ্য বিকাল ০১-০৫-২২ ইংরেজি রোজ রবিবারইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার বাঁশখালী থানা দক্ষিণ শাখার আওত...
01/05/2022

অদ্য বিকাল ০১-০৫-২২ ইংরেজি রোজ রবিবার
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার বাঁশখালী থানা দক্ষিণ শাখার আওতাধীন গন্ড়ামারা ইউনিয়ন শাখার ২০২২ সেশনের ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা দক্ষিণ এর দাওয়া ও প্রশিক্ষণ সম্পাদক শেখ ওমর ফারুক মঞ্জুর বিশেষ অতিথি অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মদ বোরহান উদ্দিন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী থানা দক্ষিণ শাখার সভাপতি মুহাম্মদ একরামুল হাসান।

মেহমানদের আলোচনার পর থানা সভাপতি ৯নং গন্ডামারা ইউনিয়ন শাখাকে দুভাগে বিভক্ত করে গন্ডামারা ইউনিয়ন দক্ষিণ শাখার ২০২২ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।

নবগঠিত কমিটি
সভাপতি:- আহমেদ রেজা
সহ সভাপতি:- মুহাম্মদ দেলোয়ার হোসেন
সাধারণ সম্পাদক:- মুহাম্মদ ফারুকুল ইসলাম শিবলী

আবার তাদের নেতৃত্বে পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়

05/04/2022
05/04/2022

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাঁশখালী থানা শাখার উদ্যোগে স্মারকলিপি প্রদান।

05/04/2022

"আজকের দেশ বাংলা" অনলাইন পোর্টালে ব্যুরো প্রধান, জেলা,উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে।আবেদনকারীকে সর্ব....

05/04/2022
14/02/2022

সূচী
জাতীয় শিশু-কিশোর পত্রিকা মাসিক নকীব
ফেব্রুয়ারি ২০২২

29/12/2021
কেন্দ্রীয় সভাপতির বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।-ইশা ছাত্র আন্দোলনইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন...
14/10/2021

কেন্দ্রীয় সভাপতির বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
-ইশা ছাত্র আন্দোলন
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা নূরুল করীম আকরাম ও ইশা ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পশ্চিম এর সাবেক সহ-সভাপতি গিয়াস উদ্দিন পরশ এর বিরুদ্ধে ষড়যন্ত্র ও হয়রানিমূলক মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ ও সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন।
আজ ১৪ অক্টোবর'২১ বৃহস্পতিবার পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরী সভায় কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ বলেন, ছাত্রনেতা নূরুল করীম আকরাম ইশা ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি মনোনীত হওয়ার পর সাংগঠনিক দক্ষতা ও দূরদর্শিতায় ছাত্র সমাজের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। অপরদিকে ইশা ছাত্র আন্দোলন শিক্ষার্থী ও শিক্ষা বান্ধব কর্মসূচি পালন করে ইতোমধ্যে সাধারণ শিক্ষার্থীদের আস্থার ঠিকানা হয়ে দাঁড়িয়েছে। ঠিক এই মূহুর্তে সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগের ডিজিটাল ফরেনসিক টীমের কে বা কারা বিগত তিন বছর পূর্বের ২০১৮ সালের দায়ের করা একটি মামলা আলোচনায় নিয়ে এসেছে।
তিনি বলেন, ২০১৮ সালের দায়ের করা এ মামলা সম্পর্কে আমরা পূর্ব থেকে অবহিত ছিলাম না। প্রশাসনের পক্ষ থেকেও পূর্ব থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। কিন্তু হঠাৎ কেন বা কোন উদ্দেশ্যে এ মামলা সামনে আনা হয়েছে তা আমাদের বোধগম্য নয়। আমরা মনেকরি এ মামলা দুরভিসন্ধিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমরা এ ঘৃণিত মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। মানুষকে অহেতুক মিথ্যা মামলায় হয়রানি করার জন্য নয়। আমরা মনে করি, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতিকে যে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে তা সম্পূর্ণ সাজানো ও পরিকল্পিত একটি ষড়যন্ত্র। অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
কেন্দ্রীয় সহ-সভাপতি আরো বলেন, দেশের বৃহৎ একটি আদর্শিক ছাত্র সংঠনের কেন্দ্রীয় সভাপতির বিরুদ্ধে করা মিথ্যা মামলা দেশের ছাত্র সমাজ কখনো মেনে নেবে না। ষড়যন্ত্রমূলক এই মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার না করলে এদেশের ছাত্র সমাজ দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।
জরুরী সভায় আরো উপস্থিত ছিলেন, ইশা ছাত্র আন্দোলন এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল গাজী মুহাম্মাদ ওসমান গনী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম এম শোয়াইব, প্রশিক্ষণ সম্পাদক ইউসুফ আহমাদ মানসুর, তথ্য ও গবেষণা কে এম শরীয়াতুল্লাহসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বার্তা প্রেরক
নূরুল বশর আজিজী
কেন্দ্রীয় প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন

Address

Banskhali

Alerts

Be the first to know and let us send you an email when ইশা ছাত্র আন্দোলন - গন্ডামারা ইউনিয়ন শাখা। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ইশা ছাত্র আন্দোলন - গন্ডামারা ইউনিয়ন শাখা।:

Share