15/03/2024
ফ্রিলান্সিং করতে চান?
জি আপনি যদি প্রফেশনাল ফ্রিলান্সিং করতে চান সেই ক্ষেত্রে নিজের আত্নবিশ্বাস ই আপনার এই পথে এগুনোর অন্যতম মাধ্যম।
অনেক ভাল ভাল মানের ফ্রিলান্সার আছে আমাদের দেশে যাদের মোটিভেশনাল কথা ও ব্যাক্তিগত ক্যারিয়ার দেখে হাজার হাজার মানুষ ইমোশনাল হয়ে এই সেক্টর এ এসে তাদের সময় কে ব্যার্থতায় রুপ দিচ্ছে । তাই টপ লেবেল এর প্রতিষ্ঠিত ফ্রিলান্সার দের ক্যারিয়ার না দেখে আগে নিজেকে নিয়ে ভাবতে শিখুন।
ফ্রিলান্সিং একটা ক্রিয়েটিভ সেক্টর, তাই আপনি যদি অনুভব করেন এই সেক্টর এ রেগুলার প্যারা নিয়ে কাজ করতে পারবেন তাহলে এটা শেখার আগ্রহ প্রকাশ করতে পারেন। এটা অন্য সব কাজের মত কোন অংশেই কম প্যারাদায়ক নয়। যারা প্রাথমিক স্টেজ পার করে নিজেকে একটা লেবেল এ নিয়ে গিয়েছে তাদের ও অনেক সময় কাজ পেতে অনেক প্যারা নিতে হয়। তাই নতুন অবস্থায় অনেকে আবেগী হয়ে এই পেশাতে খুব দ্রুত এসে আবার খুব কম সময়ের ভেতরে ই চলে যায়, মধ্যে তার সময় ও অর্থের নস্ট ছাড়া কিছুই হয় না।
তাই আপনি যদি ফ্রিলান্সিং এ ক্যারিয়ার গড়তে চান তবে আগেই কোন কোর্সে ভর্তি না হয়ে রিসার্চ করতে শিখুন তার পরে নির্দিষ্ট একটা স্কিল সেট করে সেই স্কিল কে ডেভেলপ করতে অফলাইন বা অনলাইনে কোর্স করতে পারেন। তবে আরো একটা বিষয়, সেটা হলো , ফ্রিলান্সিং এর স্কিল ডেভেলপ করার আগে আপনাকে কম্পিউটার এর ব্যাসিক, ও ইংলিশ এ মোটামুটি ভালো স্কিল থাকতে হবে তাই আপনার ফ্রিলান্সিং শুরুর প্রথম ধাপ কিন্তু কম্পিউটার ব্যাসিক ও ইংরেজী। এটার বাইরে গিয়ে কোন কিছু শিখতে গেলে নিশ্চিত আপনি আপনার প্রত্যাশা অনুসারে রেজাল্ট পাবেন না। তাই কম্পিউটার বেসিক অথবা প্রফেশনাল মানের ইংলিশ স্কিল ডেভেলপ করতে অফলাইন কোর্সের সহযোগিতা নিতে পারেন।