Naogaon - নওগাঁ

Naogaon - নওগাঁ নওগাঁ জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।
(21)

ভৌগোলিক সীমানাঃ এর উত্তরে ভারতের দক্ষিণ দিনাজপুর, দক্ষিণে বাংলাদেশের নাটোর ও রাজশাহী জেলা, পূর্বে জয়পুরহাট ও বগুড়া জেলা এবং পশ্চিমে ভারতের মালদহ ও বাংলাদেশের নবাবগঞ্জ জেলা।

উপজেলাঃ নওগাঁ জেলার মোট ১১টি উপজেলা রয়েছে:

১) পত্নীতলা উপজেলা
২) ধামুরহাট উপজেলা
৩) মহাদেবপুর উপজেলা
৪) পোরশা উপজেলা
৫) সাপাহার উপজেলা
৬) বদলগাছী উপজেলা
৭) মান্দা উপজেলা
৮) নিয়ামতপুর উপজেলা
৯) আত্রাই উপজেলা
১০) রানীনগর উপ

জেলা
১১) নওগাঁ সদর উপজেলা


নদনদীঃ নওগাঁ জেলর পশ্চিম সীমান্ত দিয়ে প্রবাহিত পুনর্ভবা, মধ্যবর্তী আত্রাই এবং পূর্বভাগে যমুনা এই জেলার প্রধান নদী। যমুনাও মূলত তিস্তা নদীরই একটি শাখা।

অর্থনীতিঃ নওগাঁ জেলার অর্থনীতি কৃষিপ্রধান। বরেন্দ্র অঞ্চলের প্রায় মাঝে অবস্থিত এই জেলার আয়তন ৩,৪৩৫.৬৭ বর্গকিলোমিটার। এর প্রায় ৮০ শতাংশই আবাদী জমি। এই অঞ্চলের মাটি খুবই উর্বর যা দোঁআশ নামে পরিচিত।

প্রায় ২৫ লক্ষ মানুষের এই জেলার অধিকাংশই কৃষক। এই জেলায় উত্‍পাদিত প্রধান ফসলসমূহের মধ্যে রয়েছে: ধান, পাট, গম, আখ, ভুট্টা, আলু, বেগুন, রসুন, তেল বীজ এবং পেঁয়াজ। এছাড়াও নানা ধরণের মৌসুমি ফল ও ফসল উত্‍পাদন হয় এই জেলায়। ২০০৯-২০১০ এ জেলায় মোট ধান ও গমের উত্‍পাদন ছিল ১৩,৫৮,৪৩২ মেট্রিক টন। সাথে আরও ৮,২৬,৮৩৫ মেট্রিক টন উদ্ধৃত্ত। ধান উত্‍পাদনে নওগাঁ বর্তমানে বাংলাদেশের অন্যতম শীর্ষ জেলা। বাংলাদেশের জেলাসমূহের মধ্যে নওগাঁতেই সর্বাধিক ধান প্রক্রিয়াজাতকরণ কল রয়েছে।

ধর্মঃ নওগাঁ জেলায় প্রায় ৩৮৬৪টি মসজিদ, ১০১৮টি মন্দির, ৯৬টি চার্চ এবং ৫১টি বৌদ্ধ মন্দির রয়েছে। কুসুম্বা মসজিদ ও রঘুনাথ মন্দির।- ঠাকুরমান্দা। নওগাঁ জেলার বিখ্যাত মসজিদ ও মন্দির যা মান্দা উপজেলায় অবস্থিত।

১) ইসলাম ৮৯.৭৩%
২) হিন্দু ৮.২৭%
৩) খ্রীস্টান ১%
৪) বৌদ্ধ ০.৬৫৬%
৫) অন্যান্য ০.৩৪৪%

দর্শনীয় স্থানঃ
১) পাহাড়পুর বৌদ্ধবিহার
২) কুসুম্বা মসজিদ
৩) বলিহার রাজবাড়ি
৪) রঘুনাথ মন্দির।- ঠাকুরমান্দা।
৫) জগদ্দল বিহার
৬) দিব্যক জয়স্তম্ভ
৭) পতীসরː রবি ঠাকুরের কুঠি বাড়ী

মুক্তিযুদ্ধে নওগাঁঃ
মুক্তিযুদ্ধের প্রস্তুতি ও প্রতিরোধঃ
১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের পরপরই নওগাঁয় সর্বদলীয় সংগ্রাম পরিষদ গড়ে নওগাঁ কে.ডি. সরকারি উচ্চ বিদ্যালয়ে সর্বদলীয় সংগ্রাম পরিষদের কার্যালয় স্থাপিত হয়েছিল। এখানে বসেই সব ধরনের কর্মসূচি নেওয়া হত। নওগাঁ ছিল ইপিআর ৭নং উইং এর হেড কোয়ার্টার। ১৮ মার্চ পর্যন্ত এর কমান্ডিং অফিসার ছিল পাঞ্জাবি মেজর আকরাম বেগ। ২জন ক্যাপ্টেনের একজন ছিলেন পাঞ্জাবি নাভেদ আফজাল,অন্যজন বাঙালি ক্যাপ্টেন গিয়াস উদ্দিন। ২৫ মার্চের আগেই মেজর আকরাম বেগ এর জায়গায় বাঙালি মেজর নজমুল হক নওগাঁয় ইপিআর এর কমান্ডিং অফিসার হিসেবে বদলি হয়ে আসেন। অবশ্য দেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থির দিকে লক্ষ্য রেখে মেজর বেগ তাঁকে চার্জ বুঝিয়ে দিতে অসম্মত হন। ফলে মেজর নজমুল হক মনে মনে ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগের তরুণ নেতা মো: আব্দুল জলিলের সাথে পরামর্শ করেন এবং পরামর্শক্রমে বাঙালি ইপিআরদের সহায়তায় ২৪ মার্চ মেজর আকরাম বেগ ও ক্যাপ্টেন নাভেদ আফজাল কে গ্রেফতার করেন।পাশাপাশি নওগাঁ মহকুমা প্রশাসক নিসারুল হামিদকেও গ্রেফতার করা হয় (ইনিও অবাঙালি ছিলেন)।ফলে নওগাঁ মহকুমা সদ্য ঘোষিত স্বাধীন বাংলাদেশের মুক্ত এলাকায় পরিণত হয়। এ সময় সর্বদলীয় সংগ্রাম পরিষদ নওগাঁর প্রশাসনিক দায়িত্বভার গ্রহণ করে। দায়িত্ব গ্রহনকারী ব্যক্তিবৃন্দের মধ্যে অন্যতম ছিলেন আওয়ামী লীগের বয়তুল্লাহ এম এন এ (ইনি বাংলাদেশর প্রথম ডেপুটি স্পিকার ছিলেন,৯ মার্চ ১৯৮৭ সালে মৃত্যুবরণ করেন।), মো: আব্দুল জলিল, মোজাফফর ন্যাপের এম, এ, রকীব , ভাষানী ন্যাপের মযহারুল হক এ্যাডভোকেট, এ,কে,এম, মোরশেদ এবং আরও কয়েক জন স্থানীয় নেতা।

২৩ মার্চ নওগাঁয় স্বাধীনতা আন্দোলনের ওপর অধ্যাপক খন্দকার মকবুল হোসেন রচিত ‘রক্ত শপথ’ নামে একটি নটক মঞ্চস্থ হয়। এ নাটকে স্বাধীনতা সংগ্রামের ভবিষ্যৎ রূপরেখা সম্পর্কে আভাস দেয়া হয়েছিল। নাটকটি প্রযোজনা করেছিলেন মো: আব্দুল জলিল, নির্দেশনায় ছিলেন মমিন-উল-হক ভুটি। মঞ্চস্থ হয় নওগাঁ বি.এম.সি. কলেজ প্রাঙ্গনে। পরবর্তীকালে এ নাটকটি ভারতের বালুরঘাট, মালদহ ও শিলিগুড়ির বিভিন্ন স্থানে মঞ্চস্থ হয়। ভারতের মাটিতে এটি যৌথভাব মঞ্চস্থ করে বাংলাদেশের শরণার্থী শিল্পী-সাহিত্যিক গোষ্ঠী ও বাংলাদেশ শিল্পী-সাহিত্যিক সংঘ। ২৫ মার্চ কালো রাতে পাকবাহিনী রাজধানী ঢাকা সহ সারা দেশের বিভিন্ন স্থানে গনহত্যা শুরু করে। ২৬ মার্চেই নওগাঁর সকল থানায় এ খবর পৌঁছে যায় এবং সেই দিনই নওগাঁ সর্বদলীয় সংগ্রাম পরিষদ যুদ্ধের প্রস্তুতি নেয়ার শপথ নেয়।


পাকহানাদার বহিনীর নওগাঁ দখলঃ ২১ এপ্রিল নাটোর থেকে অগ্রসরমান পাকহানাদার বাহিনী নওগাঁ অধিকার করার আগে সান্তাহার রেল জংশনের নাম পরিবর্তন করে ‘শহীদ নগর’ নমকরন করে। এখানে ২৬ মার্চের পর বিহারি ও বঙ্গালীদের মধ্যে সংঘঠিত সহিংস ঘটনায় বহু বিহারি প্রাণ হারায়। ২১ এপ্রিল দুপুর ১২টায় বিনা বাধায় হানাদার বহিনী নওগাঁয় প্রবেশ করে এর নিয়ন্ত্রণভার গ্রহণ করে। ২২ এপ্রিল পাকবাহিনীর অপর একটি কনভয় ভারি অস্ত্রশস্ত্রে সজ্জিত অবস্থায় রাজশাহী থেকে সড়ক পথে নওগাঁয় প্রবেশ করে। তাদের নির্দেশমতো ঐ দিন রাতে পাকিস্থান রক্ষার লক্ষ্যে শান্তি কমিটি গঠন করা হয়। এ সময় নওগাঁর মুক্তিযোদ্ধারা সাময়িকভাবে পিছু হটে ভারতের সীমান্ত এলাকায় অবস্থান নেয়।

তারেক: ফরিদপুরে সয়াবিন বেশি হয়।জনগণ: ফরিদপুরে ভুট্টা বেশি হয়।তারেক: বদর যুদ্ধে হযরত আয়েশা নেতৃত্ব দেন।জনগণ: উটের যুদ্ধে ...
06/02/2026

তারেক: ফরিদপুরে সয়াবিন বেশি হয়।
জনগণ: ফরিদপুরে ভুট্টা বেশি হয়।

তারেক: বদর যুদ্ধে হযরত আয়েশা নেতৃত্ব দেন।
জনগণ: উটের যুদ্ধে হযরত আয়েশা নেতৃত্ব দেন।

তারেক: কুমিল্লাতে ইপিজেট করবো।
জনগন: কুমিল্লাতে ইপিজেট আছে।

তারেক: উত্তরবঙ্গের স্বপ্ন তিস্তাব্যারেজ করবো।
জনগন: উত্তরবঙ্গে তিস্তাব্যারেজ আছে।

তারেক: যশোরে পুনরায় চিনিকল চালু করবো।
জনগন: যশোরে কোনকালেই চিনিকল ছিলো না।

তারেক:
ডা. শফিক নারী বিদ্বেষী। সে ক্ষমতায় আসলে নারীদেরকে কাজ করতে দিবে না। ঘরে বন্দি করে রাখবে।
জনগণ:
ডা. শফিকের স্ত্রী একজন প্রফেশনাল ডাক্তার এবং সাবেক মহিলা এমপি। তার দুই মেয়েও প্রফেশনাল ডাক্তার। তিনি ক্ষমতায় আসলে নারীদেরকে যোগ্যতা অনুযায়ী কাজ করার সুযোগ দিতে চান।

তারেক:
আমাকে ভোট দিন। আমি নারীর ক্ষমতায়ন করবো।
জনগণ:
আপনার স্ত্রী ডা. জোবায়দা বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে প্রথম হয়েও এখন গৃহিণী। কোন প্রফেশনাল হিসেবে ডাক্তারি করেন না। আপনার মেয়ে জাইমা ব্যারিস্টার হওয়ার পরেও কোথাও আইন প্র‍্যাক্টিস করে না। ফ্যামিলি কার্ড দেয়ার মাধ্যমে আপনি নারীদেরকে কাজ করে ইনকাম করার পরিবর্তে ঘরে বন্দি করে রাখতে চান।

23/01/2026

আপনি একজন দলের প্রধান হয়ে যে সব বক্তব্য দেন আপনার দ্বারা পরিবর্তন সম্ভব না

22/01/2026
08/01/2026
⚠এটা কি ধর্ম ব্যবস্যা?
10/12/2025

⚠এটা কি ধর্ম ব্যবস্যা?

বেশিদিন হয়নি হোটেলটির যাত্রা শুরু, তবে এরই মধ্যে ক্রেতাদের ভিড়ে সরগরম হয়ে উঠেছে। মালিক নিজেই সামলাচ্ছেন ব্যবসার দায়িত্ব,...
04/04/2025

বেশিদিন হয়নি হোটেলটির যাত্রা শুরু, তবে এরই মধ্যে ক্রেতাদের ভিড়ে সরগরম হয়ে উঠেছে। মালিক নিজেই সামলাচ্ছেন ব্যবসার দায়িত্ব, সঙ্গে রয়েছেন আরও তিনজন কর্মচারী। প্রতিদিন গড়ে ৮০০ টাকা লাভ হচ্ছে, যা মাস শেষে ২৪ হাজার টাকা পর্যন্ত পৌঁছাতে পারে।

এই উদ্যোক্তার নাম নিয়ামত আলী। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার দক্ষিণবাড়ী গ্রামের বাসিন্দা।

বাড়ির পাশে অবস্থিত আনন্দ বাজারেই এখন তার হোটেল, তবে একসময় নিয়ামত আলীর মনে আনন্দ ছিল না। সংসারে স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে—সাতজনের বড় পরিবারে তিনিই ছিলেন একমাত্র রোজগার করা ব্যক্তি।

দীর্ঘ বিশ বছর তিনি কাজ করেছেন অন্যের হোটেলে। কিন্তু অল্প আয়ে সংসারের হাল তেমনভাবে বদলায়নি।

ঠিক এমন সময় আস-সুন্নাহ ফাউন্ডেশনের একটি প্রকল্প বদলে দেয় তার জীবনের গতিপথ। দক্ষতানির্ভর উদ্যোক্তা তৈরির এই প্রকল্পের কথা জানতে পেরে আবেদন করেন হোটেল খোলার জন্য। তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতা আমাদেরকেও আশাবাদী করে তোলে।

বাছাই প্রক্রিয়ার পর চারটি ধাপে তাকে মোট তিন লাখ টাকা মূলধন দেওয়া হয়। সেই সহায়তায় শুরু হয় তার স্বপ্নের প্রতিষ্ঠান—"নিয়ামত হোটেল এন্ড মিষ্টান্ন ভাণ্ডার"। এখানে এখন মিলছে সাদা ভাত, মাছ-মাংস, নানা রকম ভর্তা এবং বিভিন্ন ধরনের মিষ্টান্ন।

বাজার নির্বাচনেও ছিল কৌশল—তিনি এমন একটি জায়গা বেছে নিয়েছেন যেখানে মানুষের ভিড় রয়েছে, কিন্তু মানসম্মত হোটেলের অভাব ছিল। তাই খুব দ্রুতই স্থানীয় মানুষের পছন্দের জায়গা হয়ে উঠেছে তার হোটেল।

আমরা বিশ্বাস করি, নিয়ামত হোটেল এন্ড মিষ্টান্ন ভাণ্ডার আরও এগিয়ে যাবে এবং আল্লাহর অশেষ রহমতে হয়ে উঠবে সফলতার এক অনন্য উদাহরণ।

প্রাপ্তি বিজ্ঞপ্তি: [মানুষ মানুষের জন্য](শেয়ার করুন—পরিবার ও পরিচিতদের নজরে আনুন)আজ বুধবার, ৮ জানুয়ারি, নওগাঁ সদর উপজেলা...
08/01/2025

প্রাপ্তি বিজ্ঞপ্তি: [মানুষ মানুষের জন্য]
(শেয়ার করুন—পরিবার ও পরিচিতদের নজরে আনুন)

আজ বুধবার, ৮ জানুয়ারি, নওগাঁ সদর উপজেলা শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে এই ছোট্ট মেয়েটিকে পাওয়া গেছে।

সে বাড়িতে ফিরতে চায়, কিন্তু তার ঠিকানা বা পরিবারের সম্পর্কে কিছুই জানাতে পারছে না।

পরিচিত কেউ যদি এই শিশুটিকে চিনে থাকেন, তবে অনুগ্রহ করে দ্রুত যোগাযোগ করুন।

👉 সবাই বেশি বেশি শেয়ার করুন, যাতে শিশুটি তার পরিবারের কাছে ফিরতে পারে।

যোগাযোগ:
📱 নাঈম: 01721499927
📲 রুবেল হোসেন: 01777589922

প্রাপ্তি বিজ্ঞপ্তি: [মানুষ মানুষের জন্য]
(শেয়ার করুন—পরিবার ও পরিচিতদের নজরে আনুন)

Address

Naogaon Zero Point. Naogaon
Bangabari
6500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naogaon - নওগাঁ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share