04/06/2026
🌿 বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৬৪ জেলায় একযোগে বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষার দাবীতে মানববন্ধন কর্মসূচি 🌿
প্রকৃতি বাঁচলে
বাঁচবে পৃথিবী
বাঁচবে মানবসভ্যতা।
জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ, বন উজাড় ও জীববৈচিত্র্যের সংকট আজ আমাদের অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই সংকট মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের দাবিতে আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশের ৬৪ জেলায় একযোগে বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষার দাবীতে মানববন্ধন কর্মসূচি।
🌱 আমাদের দাবি:
✅ নির্বিচারে বৃক্ষনিধন বন্ধ করতে হবে।
✅ পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংসকারী সকল কার্যক্রম বন্ধ করতে হবে।
✅ নদী, খাল ও জলাশয় দখল ও দূষণমুক্ত করতে হবে।
✅ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।
✅ সবুজ বাংলাদেশ গড়তে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।
আসুন, আমরা সবাই একটি করে গাছ লাগাই, পরিবেশ রক্ষায় সোচ্চার হই এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলি।
🌍 স্লোগানঃ
একটি গাছ লাগান, ভবিষ্যৎ বাঁচান!
সবুজের পথে আগাই, প্লাস্টিক দূষণ থামাই!
পরিবেশ বাঁচান, একবার ব্যবহার্য প্লাস্টিক ত্যাগ করুন!
গাছ হোক আমাদের প্রতিরক্ষা, প্লাস্টিক হোক বিদায়!
সবুজে ভরুক বাংলাদেশ, থাকুক দূষণমুক্ত পরিবেশ!
গাছ লাগাই ঐক্যবদ্ধ হয়ে, প্লাস্টিক দূষণ রুখি সবে!
গাছ আমাদের প্রেরণা, প্লাস্টিক দূষণ আমাদের শত্রু!
প্রকৃতিকে ভালোবাসুন, গাছ লাগান, একবার ব্যবহার্য প্লাস্টিক ছাড়ুন!
গাছ লাগান, পৃথিবীকে বাসযোগ্য রাখুন!
সবুজ পৃথিবী আমাদের অধিকার, আসুন একসাথে গড়ি সেই অঙ্গিকার!
"প্রকৃতি রক্ষায় ঐক্যবদ্ধ হই, সুন্দর পৃথিবী গড়ে তুলি"
📢 তারিখ: ৫ জুন, সময়: সকাল ১০.০০ টা
কর্মসূচি: বৃক্ষরোপণ ও মানববন্ধন
🤝 স্থান: উপজেলা চত্বর, লামা বান্দরবান।