পার্বত্য চট্রগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলা

  • Home
  • Bangladesh
  • Bandarban
  • পার্বত্য চট্রগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলা

পার্বত্য চট্রগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলা পার্বত্য চট্টগ্রামের অধিকার হারা,নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে থাকতে চাই।

01/07/2025
জরুরী পার্বত্য চট্টগ্রাম নিয়ে আবারও এক ভয়াবহ ষড়যন্ত্র শুরু হয়েছে। আগামী ৩ জুলাই ১৯০০ সালের শাসনবিধি বৈধকরণ এবং আদিবা...
01/07/2025

জরুরী
পার্বত্য চট্টগ্রাম নিয়ে আবারও এক ভয়াবহ ষড়যন্ত্র শুরু হয়েছে। আগামী ৩ জুলাই ১৯০০ সালের শাসনবিধি বৈধকরণ এবং আদিবাসী স্বীকৃতির সাথে সংশ্লিষ্ট দুইটি মামলা মহামান্য সুপ্রিম কোর্টের রিভিউ আদালতে শুনানি হবে। এই উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী আঞ্চলিক নেতা ও তাদের সমর্থকেরা ব্যাপকভাবে তৎপরতা শুরু করেছে। এর অংশ হিসেবে বেইলি রোডে আঞ্চলিক পরিষদের ঢাকা কার্যালয়ে পাহাড়ের আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী নেতা ও তাদের সমর্থক পেশাজীবীরা একের পর এক বৈঠক করছে। এ সকল বৈঠকে এডভোকেট গৌতম দেওয়ান, অ্যাডভোকেট নিকোলাস চাকমা, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল পারিকর চাকমা সহ পাহাড়ের আঞ্চলিক জনপ্রতিনিধি ও আইনজীবীরা ঘন ঘন বৈঠক করছেন।

এদিকে কয়েকদিন আগে বিষয়টি নিয়ে চাকমা সার্কেল প্রধান ব্যারিস্টার দেবাশীষ রায় প্রধান বিচারপতির সাথে এক গোপন বৈঠক করেন তার বাসভবনে এবং সেসময় তিনি তাদের একটি দাবিনামা লিখিত আকারে প্রধান বিচারপতির কাছে পেশ করেছেন বলে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে। এছাড়াও এই প্রতিনিধি দলের একটি অংশ ইতিমধ্যেই ইউরোপীয় ও পশ্চিমা বিভিন্ন দূতাবাসে গিয়ে বৈঠক করে তাদের প্রভাব দিয়ে সরকারের উপরে চাপ সৃষ্টি করার জন্য অনুরোধ করেছেন।

এছাড়াও এ বিষয়টি নিয়ে তারা ইতিমধ্যেই সরকারের একাধিক উপদেষ্টা ও প্রভাবশালী মহলে বৈঠক করে ১৯০০ সালের শাসন বিধি বৈধকরণ এবং আদিবাসী স্বীকৃতি দেয়ার জন্য দাবি জানিয়েছে। এর অংশ হিসেবে তারা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সাথে একাধিক বৈঠক করেন এবং সু প্রদীপ চাকমা তাদের দাদির সাথে সংহতি প্রকাশ করেন। সিএইচটি কমপ্লেক্স এর ভেতরে পার্বত্য উপদেষ্টার বাসভবন এবং একইসাথে তিন সার্কেল চীফ, আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান, তিন জেলা পরিষদ চেয়ারম্যানসহ পাহাড়ি নেতাদের থাকার আবাসিক সরকারি সুব্যবস্থা থাকায় তারা ঘন ঘন বৈঠক করলেও বিষয়টি কারো নজরে আসছে না।

এর অংশ হিসেবে সুপ্রদীপ চাকমা সংস্কৃতি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তঃ মন্ত্রণালয় বৈঠকে আদিবাসী স্বীকৃতির পক্ষে তার জোরালো অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, আমরা আর কিছু চাই না, শুধু আদিবাসী স্বীকৃতি চাই। এটা পেলেই আমাদের সব পাওয়া হয়ে যাবে।

শুধু তাই নয় উচ্চ আদালতে এই শুনানির দিনকে কেন্দ্র করে আঞ্চলিক জনপ্রতিনিধিদের প্রস্তাবক্রমে তিনি ঢাকায় এক থেকে পাঁচ তারিখ পর্যন্ত পাহাড়ি ফল মেলার আয়োজন করেছেন । সুপ্রিম কোর্টের অত্যন্ত নিকটবর্তী পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স এ এই পার্বত্য মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিপুল পরিমাণ পাহাড়ি জনগোষ্ঠী ঢাকায় এসেছে। তাদের লক্ষ্য ঐদিন যদি আদালত থেকে তাদের দাবির বিরুদ্ধে কোন রায় আসে অর্থাৎ আদিবাসী স্বীকৃতি এবং ১৯০০ সালের শাসন বিধি বৈধকরণ বিষয়ে কোনো পজেটিভ রায় না আছে, তাহলে তারা ঢাকায় ব্যাপকভাবে সহিংস প্রতিবাদ করবেন। এ উপলক্ষেই বিপুল পরিমাণ পাহাড়ের আঞ্চলিক সংগঠনের সাথে জড়িত তরুণ ও যুবক পার্বত্য ফল মেলার নাম করে ঢাকায় ইতিমধ্যেই জড়ো হয়েছে। তাদের সাথে ঢাকায় অবস্থানরত পাহাড়ি ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দ এবং কর্মরত তরুণ পেশাজীবীরা টিএসসিতে একাধিক বৈঠক করেছে প্রস্তুতির অংশ হিসেবে। অথচ বিষয়টি নিয়ে সরকার ও বাঙালিরা একেবারেই ঘুমিয়ে রয়েছে।

মূলত পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় জনগোষ্ঠী যদি আদিবাসী স্বীকৃতি পায় এবং ১৯০০ সালের শাসনবিধি আইনগতভাবে বৈধ হয়ে যদি কার্যকর করা হয়, তাহলে আইনিভাবে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। এতে তাদের স্বাধীন জম্মু ল্যান্ড প্রতিষ্ঠা করা সহজ হবে।

(এটি যত বেশি পারেন কপি পেস্ট করে শেয়ার করে দিন)

সঠিক, পাহাড়ে কোনো সেনাশাসন থাকতে পারবে না। পাহাড়ে কোনো সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী নেই, এবং তারা বাঙালি-অবাঙালি কারো উপর কো...
14/04/2025

সঠিক, পাহাড়ে কোনো সেনাশাসন থাকতে পারবে না। পাহাড়ে কোনো সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী নেই, এবং তারা বাঙালি-অবাঙালি কারো উপর কোনো অত্যাচার-নির্যাতন করে না, চাঁদাবাজি করে না। তাই পাহাড় থেকে অতিসত্বর সেনাশাসন হটাতে হবে।

যদি উল্লেখিত কথা গুলো সত্যি হয় তাহলে সেনাক্যাম্প উড্রো করার দাবী জানাতে হবে,যদি মিথ্যা হয় তাহলে সেনা ক্যাম্প উত্তরোত্তর বৃদ্ধি করতে হবে।

সম্মানিত সহযোদ্ধা, প্রিয় সাংবাদিক বন্ধুগণআসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। (প্রেস বিজ্ঞপ্তি)গত ২১ ডিসেম্বর -২০২৪ পিসিএনপ...
09/04/2025

সম্মানিত সহযোদ্ধা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

(প্রেস বিজ্ঞপ্তি)
গত ২১ ডিসেম্বর -২০২৪ পিসিএনপি'র স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত সমূহ-

১। গত ২১/০৮/২০২৪ ইং তারিখে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুসারে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব,ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোঃ আলকাছ আল মামুন ভূঁইয়াকে পিসিএনপির স্থায়ী কমিটির সভাপতি হিসেবে সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়,যার আলোকে তিনি অদ্য ২১/১২/২৪ তারিখের স্থায়ী কমিটির সভার সভাপতিত্ব করেন।
২। অদ্য সভায় গঠনতন্ত্রের ধারা ১৫ অনুসারে স্থায়ী কমিটির সদস্য জনাব,আব্দুল হামিদ রানা এর প্রস্তাবে স্থায়ী কমিটির সদস্য সচিব এর পরিবর্তে স্থায়ী কমিটির সাধারণ সম্পাদক হিসেবে এবং সকলের সর্বসম্মতিক্রমে জনাব সাব্বির আহমেদকে নির্বাচিত করা হয়।
৩। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির মেয়াদ গত ৩০ অক্টোবর ২০২৪ তারিখে শেষ হয়েছে। কিন্তু দেশের বিরজমান পরিস্থিতির কারনে যথা সময়ে গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কমিটি গঠন করা সম্ভব হয়নি। এজন্য উদ্বেগ প্রকাশ করে স্থায়ীকমিটি।
এমতাবস্থায় সংগঠনের শৃঙ্খলা ও কার্যক্রম পরিচালনা এবং পরবর্তী কেন্দ্রীয় কমিটির গঠন করার জন্য স্থায়ী কমিটির সভাপতি ও সেক্রেটারি এই অন্তর্বর্তীকালীন সময় সংগঠনের সার্বিক দ্বায়িত্ব পালন করবেন এবং স্থায়ী কমিটির সকল সদস্যদের মতামত ও পরামর্শক্রমে কেন্দ্রীয় কমিটির সকল কার্যক্রম পরিচালনা করবেন।
এই সময় মেয়াদোত্তীর্ণ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান/মহাসচিব সহ কমিটির সকল পদধারী সদস্যরা তাদের পদপদবী ব্যবহার করে কোন কার্যক্রম পরিচালনা করতে পারবেনা।
৪। পরবর্তীতে যথাশীঘ্রই আমাদের অভিভাবক মহলের সাথে আলোচনা করে তারিখ নির্ধারণ করে স্থায়ী কমিটির সভা ডেকে স্থায়ী কমিটির সিদ্ধান্তক্রমে কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
৫। সভায় সম্প্রতি সংবিধান সংস্কার কমিটির প্রধান আলী রিয়াজ বরাবরে ব্যারিস্টার দেবাশীষরায় কর্তৃক দেশদ্রোহী ও বাঙ্গালি বিদ্বেষী এবং আদালত অবমাননাকর সংবিধান সংস্কারে যে সুপারিশ মালা প্রদান করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভায় সংবিধান সংস্কার কমিটির কাছে পিসিএনপি কর্তৃক একটি সুপারিশ মালা আগামী এক মাসের মধ্যে পেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়। যা স্থায়ী কমিটি বাস্তবায়ন করবে।
উক্ত সিদ্ধান্ত সমূহ যথাযথভাবে বাস্তবায়ন করতে স্থায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কে উপস্থিত স্থায়ী কমিটির সদস্যদের অনুরোধ জানানো হয়।
সভায় আর কোন আলোচ্য বিষয় না থাকায় উপস্থিত সভাপতি সাহেব সকলকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষনা করা হয়।

শুভেচ্ছান্তে :
১, ইঞ্জি: আলহাজ্ব মোঃ আলকাছ আল মামুন ভূঁইয়া
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সভাপতি স্থায়ী কমিটি,
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

২,মো:শাব্বির আহম্মেদ
সাধারণ সম্পাদক , স্থায়ী কমিটি
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

Address

Bandarban

Telephone

+8801730511009

Website

Alerts

Be the first to know and let us send you an email when পার্বত্য চট্রগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share