DC Office Bandarban

DC Office Bandarban This is the official page of Bandarban Hill District Administration.

সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা।ঈদ মোবারক জেলা প্রশাসনবান্দরবান পার্বত্য জেলা
27/05/2026

সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা।
ঈদ মোবারক

জেলা প্রশাসন
বান্দরবান পার্বত্য জেলা

27/05/2026

আসসালামু আলাইকুম,
আগামীকাল বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহে ঈদ-উল-আযহার ১ম ঈদ জামাত সকাল ৭:০০ ঘটিকায় এবং ২য় জামাত সকাল ৮:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
তবে বৈরী আবহাওয়ার ক্ষেত্রে স্ব-স্ব মসজিদে নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসন
বান্দরবান পার্বত্য জেলা

সংশোধিত বিজ্ঞপ্তি:পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে আগামী ২৮ ও ২৯ মে ২০২৬ তারিখ, বৃহস্পতিবার ও শুক্রবার বান্দরবানের নীলাচল, মে...
25/05/2026

সংশোধিত বিজ্ঞপ্তি:

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে আগামী ২৮ ও ২৯ মে ২০২৬ তারিখ, বৃহস্পতিবার ও শুক্রবার বান্দরবানের নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক ও চিম্বুক পর্যটন কেন্দ্রে এন্ট্রি ফি (প্রবেশ মূল্য) ফ্রি থাকবে।

ঈদ উল আযহা উপলক্ষ্যে আগামী ২৮ মে ২০২৬ তারিখে বান্দরবানের নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক ও চিম্বুক পর্যটন কেন্দ্রে এন্ট্রি ...
24/05/2026

ঈদ উল আযহা উপলক্ষ্যে আগামী ২৮ মে ২০২৬ তারিখে বান্দরবানের নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক ও চিম্বুক পর্যটন কেন্দ্রে এন্ট্রি ফি (প্রবেশ মূল্য) ফ্রি থাকবে।

জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোট ৫১টি পরিবারের খোঁজখবর নিতে আজ আবারও ঘটনাস্থল পরিদর্শন ...
23/05/2026

জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোট ৫১টি পরিবারের খোঁজখবর নিতে আজ আবারও ঘটনাস্থল পরিদর্শন করেন মাননীয় সংসদ সদস্য এবং জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপজেলা নির্বাহী অফিসার, বান্দরবান সদর উপজেলা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ব্র্যাকের প্রতিনিধি, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে বিভিন্ন ধরনের ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। মাননীয় সংসদ সদস্য প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩০ কেজি চাল এবং নগদ ৭,৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।

জেলা প্রশাসক, বান্দরবান প্রত্যেক পরিবারের জন্য ১টি করে শাড়ি ও ১টি করে লুঙ্গি প্রদান করেন। উল্লেখ্য, এর আগেও জেলা প্রশাসক ক্ষতিগ্রস্তদের সাথে জেলা প্রশাসকের কার্যালয়ে সাক্ষাৎ করেন এবং প্রত্যেকের জন্য এক বান্ডিল ঢেউটিন, পাঁচ হাজার টাকা এবং ৩০ কেজি চাল প্রদান করেন।

এছাড়াও ব্র্যাকের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ১৫ কেজি চাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল এবং ১টি লুঙ্গি প্রদান করা হয়।

আজ ২১ মে ২০২৬ তারিখ "জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ" প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত তিনদিনব...
21/05/2026

আজ ২১ মে ২০২৬ তারিখ "জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ" প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত তিনদিনব্যাপী 'ভূমি সেবা মেলা ২০২৬'-এর সেমিনার, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

​উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাচিং প্রু, মাননীয় সংসদ সদস্য, ৩০০ বান্দরবান এবং সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং ভূমি সেবা বিষয়ক সেমিনারে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন কার্যক্রমের সমাপনী ঘোষণা করা হয় এবং কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজনে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

20/05/2026

সম্প্রতি জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারকে নিয়ে জেলা প্রশাসন, বান্দরবান ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য একটি সভার আয়োজন করে। এতে উপস্থিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ হতে অবকাঠামো নির্মাণসহ আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়। বাজার ফান্ডের প্রশাসকও সহযোগিতার জন্য আশ্বস্ত করেন। শেষে জেলা প্রশাসক, বান্দরবান ক্ষতিগ্রস্তদের মাঝে তাৎক্ষণিক সহায়তা হিসেবে প্রত্যেকের জন্য এক বান্ডিল ঢেউটিন, পাঁচ হাজার টাকা ও ত্রিশ কেজি চাল প্রদান করেন।

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী ভূমিসেবা মেলা ২০...
19/05/2026

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ শুরু হয়েছে। ১৯ মে হতে ২১ মে ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ ভূমিসেবা মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় বান্দরবান পার্বত্য জেলার উপজেলা ভূমি অফিস, বান্দরবান সদরে জেলাভিত্তিক ভূমিসেবা মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট।

এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি আয়োজন করা হয়। র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসে পৌঁছায়।

মেলার অংশ হিসেবে জেলা ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ভূমি বিষয়ক বিভিন্ন আয়োজন করা হয়, যেখানে জেলা, উপজেলা প্রশাসন ও অন্যান্য দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বান্দরবান পার্বত্য জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মীবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা, ভূমি আড্ডার আয়োজনের পাশাপাশি সরাসরি ভূমি সেবা প্রদানের জন্য বিভিন্ন স্টলের আয়োজন করা হয়। বান্দরবান পার্বত্য জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) এসব স্টল পরিদর্শন করেন, শিক্ষার্থীদের সাথে ভূমি আড্ডা অনুষ্ঠানের মাধ্যমে ভূমি বিষয়ক সচেতনতামূলক আলোচনা করেন।

ভূমিসেবা মেলার মাধ্যমে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সহজ, দ্রুত ও জনবান্ধবভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। সকলকে মেলায় অংশগ্রহণ করে ভূমিসেবা গ্রহণের জন্য আহ্বান জানানো যাচ্ছে।

পরিবেশ ও পাহাড় রক্ষায় জেলা প্রশাসন, বান্দরবানের চলমান অভিযান।লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বাঁশখাইল্ল্যা ঝিরি এলাকায়...
19/05/2026

পরিবেশ ও পাহাড় রক্ষায় জেলা প্রশাসন, বান্দরবানের চলমান অভিযান।

লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বাঁশখাইল্ল্যা ঝিরি এলাকায় অবৈধভাবে পাহাড় কাটা ও পাহাড়ি ঝিরি ভরাটের দায়ে মোঃ লোকমানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ এবং স্থানীয় অভিযোগের প্রেক্ষিতে আজ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন এর নেতৃত্বে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাহাড় কাটার সত্যতা পাওয়া যায় এবং অভিযুক্তকে হাতেনাতে আটক করা হয়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(খ) এবং ১৫(১) ধারার সংশ্লিষ্ট বিধান অনুযায়ী তাকে কারাদণ্ড প্রদানপূর্বক জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

প্রাকৃতিক পরিবেশ, পাহাড় ও পাহাড়ি ঝিরি সংরক্ষণে জেলা প্রশাসন, বান্দরবান বদ্ধপরিকর। পরিবেশ ধ্বংসকারী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

🏆 নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ 🏆১২–১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে আয়োজিত চট্টগ্রাম আঞ্চলিক পর্...
19/05/2026

🏆 নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ 🏆

১২–১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে আয়োজিত চট্টগ্রাম আঞ্চলিক পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বান্দরবান পার্বত্য জেলা।

উক্ত প্রতিযোগিতায় বান্দরবান জেলা ক্রিকেট (বালক) দল রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করেছে।
এবং
বান্দরবান জেলা কাবাডি (বালক) দলও রানার্সআপ হওয়ার সাফল্য অর্জন করেছে।

পরবর্তীতে বিজয়ী দলসমূহ বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় জেলা প্রশাসক খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

Address

Bandarban

Alerts

Be the first to know and let us send you an email when DC Office Bandarban posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share