ABM Ashraf Uddin Nizan, MP

ABM Ashraf Uddin Nizan, MP হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ ও সংসদ সদস্য, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর)

বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান- ​লক্ষ্মীপুর-চর আলেকজান্ডার-সোনারপুর সড়কের কালিরখাল বেইলী সেতুর জরুরি মেরামত কাজের জন্য আগাম...
07/09/2026

বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান-

​লক্ষ্মীপুর-চর আলেকজান্ডার-সোনারপুর সড়কের কালিরখাল বেইলী সেতুর জরুরি মেরামত কাজের জন্য আগামী ১২ সেপ্টেম্বর সকাল ৬:০০ টা থেকে ১৪ সেপ্টেম্বর রাত ৮:০০ টা পর্যন্ত সেতুটি দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

​এলাকাবাসী ও দূরপাল্লার সকল যাত্রীদের নিরাপত্তার স্বার্থে নির্ধারিত সময়ে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে।
আপনাদের সচেতনতা ও সহযোগিতা কাম্য।

🚨 জরুরি মানবিক আবেদন। মালয়েশিয়ায় মৃত্যুবরণকারী বাংলাদেশি প্রবাসী কর্মীর পরিবারের সন্ধান প্রয়োজনমালয়েশিয়ায় মৃত্যুবরণকারী ...
06/09/2026

🚨 জরুরি মানবিক আবেদন। মালয়েশিয়ায় মৃত্যুবরণকারী বাংলাদেশি প্রবাসী কর্মীর পরিবারের সন্ধান প্রয়োজন

মালয়েশিয়ায় মৃত্যুবরণকারী একজন বাংলাদেশি প্রবাসী কর্মী ‘দীন মোহাদ’-এর পরিবারের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করছি।

বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর-এর শ্রম কল্যাণ উইং থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিম্নোক্ত বাংলাদেশি নাগরিক মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেছেন:

🔹 নাম: দীন মোহাদ (Din Mohhad)
🔹 পাসপোর্ট নম্বর: EM 0005560
🔹 পিতার নাম: আব্দুল হক
🔹 পাসপোর্টে উল্লেখিত ঠিকানা: রাজা বাড়ী, কুমিল্লা সদর/ব্রাহ্মণপাড়া, কুমিল্লা
🔹 মৃত্যুর তারিখ: ২৫ জুলাই ২০২৬
🔹 মৃত্যুর স্থান: Hospital Kuala Lumpur, Malaysia
🔹 মৃত্যুর কারণ: Ischemic Heart Disease Due to Coronary Atherosclerosis (করোনারি অ্যাথেরোসক্লেরোসিসজনিত ইস্কেমিক হৃদরোগ)।

দুঃখজনকভাবে, তাঁর মৃত্যুর পর পরিবারের সদস্য বা নিকটাত্মীয়দের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এখনো তাঁর পরিবারের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। মৃতদেহ বাংলাদেশে প্রেরণ অথবা মালয়েশিয়ায় স্থানীয়ভাবে দাফনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরিবারের সন্ধান পাওয়া অত্যন্ত জরুরি।

📢 কুমিল্লাবাসীর প্রতি বিশেষ অনুরোধ

যদি কেউ দীন মোহাদ, পিতা আব্দুল হক, পাসপোর্ট নম্বর EM 0005560-এর এই ব্যক্তিকে চিনে থাকেন অথবা তাঁর পরিবার, আত্মীয়স্বজন কিংবা গ্রামের বাড়ি সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত যোগাযোগ করুন।

আপনার একটি শেয়ার হয়তো এই অসহায় প্রবাসী কর্মীর মরদেহ তাঁর স্বজনদের কাছে পৌঁছে দিতে পারে।

বিশেষ করে কুমিল্লা সদর, ব্রাহ্মণপাড়া ও রাজা বাড়ী এলাকার সম্মানিত নাগরিক, জনপ্রতিনিধি, সাংবাদিক, সামাজিক সংগঠন, প্রবাসী সংগঠন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ—পোস্টটি বেশি বেশি শেয়ার করে তাঁর পরিবারের কাছে পৌঁছাতে সহযোগিতা করুন।

📞 যোগাযোগের জন্য:
১। এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি
হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ
ও কুমিল্লা জেলার সরকারি কার্যাবলী তদারকি ও সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত
মোবাইল: +8801714025302
২। জেলা প্রশাসক, কুমিল্লা
মোবাইল: +8801733354900
৩। বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর
শ্রম কল্যাণ উইং
📱 +603 9235 4022
📧 [email protected]

আসুন, মানবিকতার হাত বাড়িয়ে দিই।
একজন প্রবাসী বাংলাদেশি তাঁর শেষ সময়ে পরিবারের কাছে ফিরতে পারেননি—অন্তত তাঁর শেষ বিদায় যেন স্বজনদের উপস্থিতিতে হয়, সেই সুযোগ করে দিতে আমরা সবাই সহযোগিতা করি।

🙏 দয়া করে পোস্টটি শেয়ার করুন।
হয়তো আপনার একটি শেয়ারই দীন মোহাদের পরিবারের সন্ধান এনে দিতে পারে।


#পরিবারের_সন্ধান_প্রয়োজন
#প্রবাসী_বাংলাদেশি
#কুমিল্লা


https://www.prothomalo.com/bangladesh/district/rjawgyf7tr
31/08/2026

https://www.prothomalo.com/bangladesh/district/rjawgyf7tr

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিয়ে ক্ষোভ, ফেসবুক স্ট্যাটাসে প্রশাসনকে দুষলেন বিএনপির সংসদ সদস্য

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রামগতি ও কমলনগর উপজেলায় আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের সফরসূচি  #𝗔𝗱𝗺𝗶𝗻𝗣𝗼𝘀...
30/08/2026

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রামগতি ও কমলনগর উপজেলায় আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের সফরসূচি

#𝗔𝗱𝗺𝗶𝗻𝗣𝗼𝘀𝘁

29/08/2026
নতুন দায়িত্বে মাননীয় হুইপ এবং লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য জনাব এবিএম আশরাফ উদ্দিন নিজান, এমপি।বাংলাদেশ...
27/08/2026

নতুন দায়িত্বে মাননীয় হুইপ এবং লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য জনাব এবিএম আশরাফ উদ্দিন নিজান, এমপি।

বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ মহোদয়কে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এবং চাঁদপুর এই ৩টি জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখা, বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের তদারকি ও পরামর্শ প্রদানের দায়িত্ব প্রদান করা হয়েছে।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দায়িত্বের আওতায় সংশ্লিষ্ট জেলাসমূহের মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, গুরুতর অপরাধ দমন, সরকারি নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচীসহ সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের তদারকি ও পরামর্শ প্রদান করবেন এবিএম আশরাফ উদ্দিন নিজান, মাননীয় এমপি ও হুইপবাংলাদেশ জাতীয় সংসদ। সরকারি কার্যক্রমে সমন্বয়, তদারকি ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানেও তিনি দায়িত্ব পালন করবেন।

নতুন দায়িত্বে মাননীয় হুইপ মহোদয়ের সফলতা ও সার্বিক কল্যাণ কামনা করছি।




আমার প্রিয় কমলনগরবাসী,আপনাদের সুস্বাস্থ্য ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কমলনগরে আয়োজন করা হয়েছে বিনামূল্যে চিকিৎসাসেব...
27/08/2026

আমার প্রিয় কমলনগরবাসী,
আপনাদের সুস্বাস্থ্য ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কমলনগরে আয়োজন করা হয়েছে বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম।

যে অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ সেবা প্রদান করবেনঃ-
👁️ চক্ষু বিশেষজ্ঞ
💊 মেডিসিন বিশেষজ্ঞ
🦴 অর্থোপেডিক বিশেষজ্ঞ

🕘তারিখ ও সময়: ২৯আগস্ট (শনিবার), সকাল ৯ টা থেকে দুপুর ১ টা।

📍স্থান: জনাব এবিএম আশরাফ উদ্দিন নিজান, এমপি সাহেবের কমলনগর বাসভবন।

বাস্তবায়নে: হেল্প হ্যান্ড ফাউন্ডেশন

কমলনগরের সর্বস্তরের জনগণকে, বিশেষ করে যাঁদের চিকিৎসার সুযোগ সীমিত, তাঁদের এই বিনামূল্যে সেবা গ্রহণ করার আন্তরিক আহ্বান জানাচ্ছি।। অনুগ্রহ করে আপনার পরিচিতদেরও বিষয়টি জানিয়ে দিন।

25/08/2026

আমার প্রিয় রামগতি ও কমলনগরবাসী,
আমাদের এলাকায় সুবিধাবঞ্চিত ও আর্থিকভাবে অসচ্ছল কোনো ব্যক্তি যদি -
১ ক্যান্সার
২. কিডনি রোগ
৩. লিভার সিরোসিস
৪. স্ট্রোকজনিত প্যারালাইসিস
৫. জন্মগত হৃদরোগ এবং
৬. থ্যালাসেমিয়া
রোগের মতো মারাত্মক অসুস্থতায় ভুগে থাকেন, দয়াকরে ​রোগীর যাবতীয় মূল কাগজপত্র ও চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদনসহ ​যোগাযোগ করুন:

১. ​মো: সেলিম ছোটন (পি.এ): 01859-704870
২. গোলাম মাহামুদ লিমন (পি.ও): 01622-822203

সরকারি উদ্যোগে চিকিৎসা সহায়তা তহবিল থেকে সহায়তা প্রদান করবো ইনশাআল্লাহ্। আল্লাহ সবার সহায় হোন। সকলের সুস্থতা কামনা করছি।

​বি: দ্র:- রোগীর তথ্য ও চিকিৎসাপত্র সম্পূর্ণ সঠিক ও যাচাইযোগ্য হওয়া আবশ্যক।

ঐতিহাসিক মুহূর্ত এবং যোগ্য নেতৃত্বের সঠিক স্বীকৃতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব প্রিয় সহযোদ্ধা জনাব মির্জ...
20/08/2026

ঐতিহাসিক মুহূর্ত এবং যোগ্য নেতৃত্বের সঠিক স্বীকৃতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব প্রিয় সহযোদ্ধা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

Address

Banani Model Town

Alerts

Be the first to know and let us send you an email when ABM Ashraf Uddin Nizan, MP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category