22/05/2026
🚨 জরুরি সতর্ক বার্তা 🚨
১নং পূর্ব পৈলনপুর ইউনিয়নের সর্বসাধারণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক সকল ভাতার (বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ অন্যান্য ভাতা) টাকা ছাড় করা হয়েছে, যা পর্যায়ক্রমে সুবিধাভোগীদের মোবাইলে পৌঁছে যাবে।
সম্প্রতি কিছু প্রতারক চক্র বিভিন্নভাবে ফোন করে ভাতা বই, সুবর্ণ নাগরিক কার্ড (প্রতিবন্ধী কার্ড) অথবা অন্যান্য সুযোগ-সুবিধার কথা বলে আপনার গোপনীয় তথ্য ও পিন কোড সংগ্রহের চেষ্টা করছে। তারা কখনও ভাতা বন্ধ হয়ে যাবে বলেও ভয় দেখাতে পারে।
⚠️ মনে রাখবেন:
সমাজসেবা অফিস থেকে কখনোই ফোন করে আপনার পিন কোড চাওয়া হয় না।
🔒 সতর্ক থাকুন:
❌ কারো সাথে আপনার পিন কোড শেয়ার করবেন না।
❌ অপরিচিত কাউকে মোবাইল নম্বর বা ব্যক্তিগত তথ্য দিবেন না।
যেকোনো সমস্যায় সরাসরি সমাজসেবা অফিসে যোগাযোগ করুন।
👉 আপনার পিন কোডের গোপনীয়তা রক্ষার দায়িত্ব আপনার নিজের।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ।
অনুরোধক্রমে—
আসাদুর রহমান
ইউপি সদস্য, ৯ নং ওয়ার্ড
১ নং পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদ
বালাগঞ্জ, সিলেট।