জ্ঞানর বারেং পাঠাগার

জ্ঞানর বারেং পাঠাগার বই পড়বো সম্মৃদ্ধ হবো 📗📕📔📚
বই হবে হাতিয়ার,
অন্যায়-অজ্ঞতার বিরুদ্ধে সমাজের জবাব।
(1)

04/06/2026

মিথ্যাবাদী রাখাল বালকের গল্প শোনালো মতিময় চাকমা

02/06/2026

‎জীবন চলার পথে শারীরিক সুষ্ঠতা বা দক্ষতা যেমন দরকার তেমনি মানসিক সুষ্ঠতা এবং মানসিক শক্তি থাকাও তেমনভাবে দরকার।এমন অনেক উদাহরণ রয়েছে সব ক্ষেত্রে ঠিক থাকলেও মানসিক শক্তি বা মনোবল না থাকায় অনেক মানুষ পিছিয়ে যায় বা হেরে যায়।মানসিক শক্তি বা আত্মবিশ্বাস থাকলে কাজে যেমন গতি পাওয়া যায় তেমনি পারিপার্শ্বিক নানা নেতিবাচকতাকে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়া যায়।

‎আত্মবিশ্বাস বা নিজের উপর বিশ্বাস থাকলে পারিপার্শ্বিক হাজারো জটিলতা বা নেতিবাচকতা কাউকে থামাতে পারেনা।

‎ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল,সহনশীলতা, সৃজনশীলতা, আত্মবিশ্বাস, দৃঢ়তা,সাহস মনোবল এসবের জন্য দরকার বই।বই পড়তে থাকুন(গল্প,উপন্যাস, কবিতা,ইতিহাস,দর্শন, ধর্ম,বিজ্ঞান ইত্যাদি) এসব গুণাবলী আপনা-আপনি হয়ে যাবে।

‎বই পড়ুন,স্বপ্ন দেখুন।

‎আমাদের পাঠাগারের সিনিয়র সদস্য এবং পাঠক অসীম চাকমা শারীরিক দক্ষতার পাশাপাশি মানসিক শক্তিরও সমান দরকার তার উপর ভিত্তি করে আলোচনাটি করেছে।

02/06/2026

শ্রাবণ চাকমা।ছোটদের মধ্যে সে-ই ভালো গল্প উপস্থাপন করে এবং বইও পড়াতেও ভালো।গল্প বলার পাশাপাশি চর্চা করলে গানের ক্ষেত্রেও ভালো করতে পারবে তা তার গান উপস্থাপনের মধ্যে টের পাওয়া যায়।

01/06/2026

#সুমিকা চাকমা।দশম শ্রেণির ছাত্রী।পাঠাগারের সর্বোচ্চ বই পড়ুয়া সে।বই পড়ার ক্ষেত্রে সে বেশ মনযোগী।তাই বই পড়ার জন্য তাকে তাগাদা দিতে হয়নি।আর তার বয়স শ্রেণী বিবেচনায় বই নির্বাচন বা পড়ার ক্ষেত্রে আমি মনে করি নিজেকে সে ছাড়িয়ে গেছে।তা তার আলোচনার গভীরতা দেখে বুঝা যায়।আর পাঠচক্র শুরু থেকেই সে তার আলোচনা দিয়েই তার সহপাঠী বন্ধুবান্ধবদের উৎসাহ দিয়ে যাচ্ছে এবং সবাই তার আলোচনা মন্ত্রমুগ্ধের মত মনযোগ দিয়ে শ্রবণ করে।

তার এই আলোচনাটিও বেশ গভীরতা রয়েছে।

01/06/2026

#আদর গানের পাশাপাশি আলোচনাতেও বেশ পারদর্শীতার পরিচয় দিয়ে যাচ্ছে।এবারের তার আলোচনার বিষয় ছিলো ভ্রমণ।এক জায়গায় থাকলে যেমন অনেক কিছুই অজানা থেকে যায় তেমনি নানা পরিবেশ সম্পর্কেও আমাদের ধারণা হয় না।আপনি যত ঘুরে বেড়াবেন তত নানা পরিবেশের সাথে খাপখাওয়াতে পারবেন।

01/06/2026

পাঠাগারের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বই পড়া,স্বপ্ন দেখা,নিজের প্রতিভাকে বিকাশ করার প্রচেষ্টা করা এবং পাঠাগারের গুরুত্ব নিয়ে পরামর্শ মূলক আলোচনা করেছেন #রুপলপ্রিয় চাকমা।সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৫-২৬ সেশনের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

31/05/2026

চিকিৎসা শাস্ত্রের উৎপত্তি নিয়ে আলোচনা করে #সুকেলি চাকমা।সদ্য এসএসসি পরীক্ষা দেয়া শিক্ষার্থী।উক্ত বিষয়টি #হেমলকের_নিমন্ত্রণ নামক বই থেকে

31/05/2026

গত পাঠচক্রে াকমার গান উপস্থাপনা।

31/05/2026

ডেনমার্কে মাত্র দেড় লক্ষ ছেলে-মেয়ে প্রতি বছর হাইস্কুল (দ্বাদশ গ্রেড) পরীক্ষা দেয়। এদিকে, বাংলাদেশের প্রায় ২০ লক্ষ ছেলে-মেয়ে শুধু এসএসসি পরীক্ষা দেয়।

অথচ, ডেনমার্ক অর্থনীতিতে শক্তিশালী। আবিষ্কার-উদ্ভাবনে সেরা। সমরাস্ত্রে সেরা। চাইলেই পারমাণবিক অস্ত্রে সমৃদ্ধ হতে পারবে।

যুগের পর যুগ আমাদের ছেলে-মেয়েরা শুধু পড়েই যাচ্ছে।
কি পড়ছে, কেন পড়ছে—সে নিয়ে রাষ্ট্রের কোন হুঁশ নাই।

অথচ ডেনমার্কের মতো একটা সমাজ থেকে আমরা শতবর্ষ পিছিয়ে। ডেনমার্কে আছে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান। গবেষণা প্রতিষ্ঠান। টেকসই অর্থনীতি ও শিল্প।

ডেনমার্কের জনসংখ‍্যা প্রায় ৬০ লক্ষ। অথচ আমাদের জাতীয় বিশ্ববিদ‍্যালয়ের স্টুডেন্ট সংখ‍্যাই ৪০ লক্ষ‍।
কেউ প্রশ্ন করছে না—আমাদের এতো এতো শিক্ষার্থী মার্স্টাস পাশ করে, কিন্তু আমরা এগিয়ে যেতে পারছি না কেন?

জনসংখ‍্যা আর দারিদ্রতাকে হাইলাইট করে, গভীরের বহু সমস‍্যাকে নীতি-নির্ধারকরা এড়িয়ে যায়। আর এদিকে কোনটা কোচিং সেন্টার, কোনটা বিশ্ববিদ্যালয়—সেসব তর্ক-বিতর্ক জুড়ে বসে আছি। পাবলিক-প্রাইভেট দ্বন্দ্ব নিয়ে পড়ে থাকি।

আমরা কি প্রশ্ন করি, কেন ৫৫ বছরে একটা বিশ্ববিদ্যালয়ও বিশ্বমানের হয়ে উঠেনি? কেন হয়ে উঠেনি সেটা তো সবাই জানে। কিন্তু আমরা তো সমাধান করতে চাই না। করবো না। ডেনমার্কের তৃতীয় শ্রেণীর একটা বিশ্ববিদ্যালয় কিভাবে চলে, সেটাও আমরা অনুসরণ করবো না।

ফলে ৫০ লক্ষ ছেলে-মেয়েও যদি বিশ্ববিদ‍্যালয় থেকে পাশ করে বের হয়, তাহলেও এগিয়ে যাওয়া সম্ভব না।
ডেনমার্কের দেড় লক্ষ ছেলে-মেয়ের সাথে আমরা মেধার লড়াইয়ে হেরে যাবো যুগের পর যুগ।

কারণ, আমরা তো সমাধান চাই না। জাতি হিসেবে আমাদের চিন্তাই হলো-যেভাবে চলছে চলুক! আর এদিকে, যারা ফয়দা লুটে নেয়ার, তারা লুটে নিচ্ছে।

যদি আপনাকে আগামী ১০ বছরের জন্য বাংলাদেশের শিক্ষা সংস্কারের দায়িত্ব দেওয়া হয়, তাহলে আপনি প্রথম কোন পাঁচটি পরিবর্তন করতেন?
………..
ALAM
(কমেন্টে ফুটনোট)

Address

Baghaichhari

Website

Alerts

Be the first to know and let us send you an email when জ্ঞানর বারেং পাঠাগার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category