বাংলা সাহিত্য আর্কাইভ

বাংলা সাহিত্য আর্কাইভ গড়ে তুলি মুক্ত বাংলা সাহিত্যের মুক্ত আর্কাইভ, ইন্টারনেটে

কে হতে পারে 🤔?
07/02/2026

কে হতে পারে 🤔?

06/02/2026

আপনার প্রিয় কবি কে?

30/01/2026

"জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পর…"

17/01/2026

আজ কোন কবির জন্মদিন?

05/07/2024

"যে পিতা তার সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি!"

16/12/2023

শুভ সকাল।
আজ ২৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ ,
১৬ ডিসেম্বর ২০২৩ সাল।
💐

শুভ সকাল।আজ ২৮ অগ্রহায়ণ ১৪৩০,১৫ ডিসেম্বর ২০২৩।সবাইকে শীতের শুভেচ্ছা 🙂।
15/12/2023

শুভ সকাল।
আজ ২৮ অগ্রহায়ণ ১৪৩০,
১৫ ডিসেম্বর ২০২৩।
সবাইকে শীতের শুভেচ্ছা 🙂।

01/07/2021

দাদা আমি সাতে পাঁচে থাকি না
যে যা করে দেখি ভাই, সুবিধাটা নিয়ে যাই
ধুম করে প্রকাশ্যে আসি না
দাদা আমি সাতে পাঁচে থাকি না
রাজনীতি, দলাদলি কিংবা সে কোলাকুলি
যে যা খুশি হয়ে যাক, দুনিয়া চুলোয় যাক
আমি টু শব্দটি করি না
বারান্দা থেকে আমি নামি না
দাদা আমি সাতে পাঁচে থাকি না

এইতো কদিন আগে, ঝড়ে সব এলোমেলো
আলো জল চলে গেল
লোকজন খচে গিয়ে অবরোধ করে দিল
ঠিক কদিন পর সব ওকে হয়ে গেলো
টুক করে ঘরে দেখি এসি টিভি অন হলো
হুজ্জতি বাবারে এতো কি উচিত ছিল?
যদিও বা এতো শত বুঝি না
বারান্দা থেকে আমি নামি না
দাদা আমি সাতে পাঁচে থাকি না।

করোনার মাছ কাচি, বউয়ের শাড়ি ধুই
মাঝে মাঝে আমি করি রান্না
কে কোথায় মরে গেল, কার ঘর ভেঙে গেল
পুষায় না অত শত কান্না
বারান্দা থেকে আমি নামি না
দাদা আমি সাতে পাঁচে থাকি না

এবার দুর্গাপূজো নম নম করে হবে
জামা জুতো কাউকেই দেবো না
চাঁদা চাইতে এলে ১০ টাকা গুঁজে দিব
কারো আবদার কানে নেবো না
তবু ত্রাণের ১০০ টাকা কেড়ে নিল ছেলেরা
পাশে শালা ছিল বলে দিয়েছি
আমার ঝামেলা নিয়ে আমি আছি চুপচাপ
কারো থেকে কোন কিছু চেয়েছি?

ভাবুক দেশের কথা দেশের নেতারা সব
ঝড়, জল, করোনা ভাইরাস
ভোট দেওয়া ডিউটি, আমি সেটা করে দিই
আমি কি বিলিয়ে দেব বারো মাস?
তোমায় আপন ভাবি, তাই খুলে বলছি
আজকাল কারো সাথে মিশি না
পাড়া প্রতিবেশী আমি কারো বাড়ি যাই না
খাওয়া দাওয়া এমন কি হিসি না
ফেসবুকে কেস খাবো ভুল কিছু লিখলে
তাই ফুল ছাড়া কোন ফটো দেই না
দিন কাল ভালো না, নিজেরটা বুঝে নাও
তর্কেও কারো সাথে লেগো না

শুধু পাড়ায় এমএলএ এলে
ছুটে গিয়ে হাত নাড়ি
হাসিমুখে থাকি, কিছু বলি না
সব বেটা ভেবে মরে, আমি তাকে ভোট দেব
বারান্দা থেকে তবু নামি না
দাদা আমি সাতে পাঁচে থাকি না

জানি তুমি বলবে, আমি হাড় বজ্জাত
লাভ নেই কানে বেশি শুনি না
দুবছর হয়ে গেলো এভাবেই চলছে
ডাক্তার খরচও করি না
বারান্দা থেকে আমি নামি না
দাদা আমি সাতে পাঁচে …

...রুদ্রনীল ঘোষ

14/05/2021

🎯

04/04/2021

© বিনয় মজুমদার

আমার আশ্চর্য ফুল, যেন চকোলেট, নিমিষেই
গলাধঃকরণ তাকে না ক’রে ক্রমশ রস নিয়ে
তৃপ্ত হই, দীর্ঘ তৃষ্ণা ভুলে থাকি আবিষ্কারে, প্রেমে।
অনেক ভেবেছি আমি, অনেক ছোবল নিয়ে প্রাণে
জেনেছি বিদীর্ণ হওয়া কাকে বলে, কাকে বলে নীল-

আকাশের হৃদয়ের; কাকে বলে নির্বিকার পাখি।
অথবা ফড়িঙ তার স্বচ্ছ ডানা মেলে উড়ে যায়।
উড়ে যায় শ্বাস ফেলে যুবকের প্রাণের উপরে।
আমি রোগে মুগ্ধ হয়ে দৃশ্য দেখি, দেখি জানালায়
আকাশের লালা ঝরে বাতাসের আশ্রয়ে আশ্রয়ে।
আমি মুগ্ধ; উড়ে গেছ; ফিরে এসো, ফিরে এসো , চাকা,
রথ হয়ে, জয় হয়ে, চিরন্তন কাব্য হয়ে এসো।
আমরা বিশুদ্ধ দেশে গান হবো, প্রেম হবো, অবয়বহীন
সুর হয়ে লিপ্ত হবো পৃথিবীর সকল আকাশে।

Address

Government P. C. College Road, Bagerhat Sadar
Bagerhat
9300

Alerts

Be the first to know and let us send you an email when বাংলা সাহিত্য আর্কাইভ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বাংলা সাহিত্য আর্কাইভ:

Share

Category