20/05/2024
আগামী ২১/০৫/২০২৪ তারিখ মোল্লাহাট উপজেলায় অনুষ্ঠিতব্য ২য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন/২০২৪ উপলক্ষে মোল্লাহাট থানার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসাবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বাগেরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার, জনাব আবুল হাসনাত খান, পিপিএম মহোদয়, জনাব এসএম আশিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, মোরেলগঞ্জ সার্কেল, জনাব মুশফিকুর রহমান তুষার, সহকারী পুলিশ সুপার, মোংলা সার্কেল ও জনাব এস.এম. আশরাফুল আলম, অফিসার ইনচার্জ, মোল্লাহাট থানা, বাগেরহাট সহ সকল কেন্দ্র ইনচার্জ, মোবাইল টিম, স্টাইকিং রিজার্ভ সহ আনসার ভিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন।