আশুগঞ্জ উপজেলা ছাত্রদল

আশুগঞ্জ উপজেলা ছাত্রদল আল্লাহ সর্বশক্তিমান,,

জনগণ যদি রাজনৈতিক দল হয়
আমি সেই রাজনৈতিক দলের কর্মী "
-শহীদ রাষ্ট্রপতি জিয়াউর.

ঐক্যবদ্ধ প্রচেষ্টা: নেতৃত্বের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং সমন্বয় থাকলে যেকোনো বড় লক্ষ্য অর্জন সম্ভব। 'আশুগঞ্জের স্বার্থ...
06/04/2026

ঐক্যবদ্ধ প্রচেষ্টা: নেতৃত্বের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং সমন্বয় থাকলে যেকোনো বড় লক্ষ্য অর্জন সম্ভব। 'আশুগঞ্জের স্বার্থ সবার উপরে'—এই নীতি বজায় রাখলে উন্নয়ন ত্বরান্বিত হয়।​

​একজন নেতার সবচেয়ে বড় গুণ হলো বিপদের সময় সাধারণ মানুষের জন্য তাঁর দরজা খোলা রাখা। মানুষ যখন দেখে তাদের সংকটে নেতৃত্বকে পাশে পাওয়া যাচ্ছে, তখন দলের প্রতি তাদের আনুগত্য এবং বিশ্বাস বহুগুণ বেড়ে যায়।

​তৃণমূলের কর্মীরাই হলো রাজনীতির প্রাণ। তাদের ত্যাগ এবং পরিশ্রমকে সম্মান দিয়ে যখন নেতৃত্ব এগিয়ে যায়, তখন সেই সংহতি দেখে সাধারণ জনগণও দল বা ব্যক্তির ওপর আস্থা রাখতে শুরু করে।

রাজনীতিতে শ্রেষ্ঠত্বের লড়াই হোক উন্নয়ন আর সেবার ভিত্তিতে। আপনারা যখন জনগণের বিশ্বাসকে পুঁজি করে ঐক্যবদ্ধ থাকবেন, তখন আশুগঞ্জ উপজেলা কে কেউ আর পিছিয়ে রাখতে পারবে না। ইনশাআল্লাহ, আপনাদের হাত ধরেই একটি সমৃদ্ধ ও আদর্শ আশুগঞ্জ উপজেলা গড়ে উঠবে বলে আমরা মনে করি!

"অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আশুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আমাদের সবার প্রিয় সাইদুর রহ...
22/03/2026

"অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আশুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আমাদের সবার প্রিয় সাইদুর রহমান ভাই বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় আশুগঞ্জের লাভিডা হসপিটালে চিকিৎসাধীন আছেন।
​রাজনীতির ময়দানের এই লড়াকু সৈনিকের দ্রুত সুস্থতা কামনায় আমি মহান আল্লাহর দরবারে পানাহ চাচ্ছি। আল্লাহ যেন উনাকে দ্রুত শেফা দান করেন এবং আমাদের মাঝে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনেন।
​উনার সকল শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহকর্মী এবং সাধারণ মানুষের কাছে বিনীত অনুরোধ—আপনারা সবাই উনার জন্য প্রাণভরে দোয়া করবেন।
​আল্লাহুম্মা ইশফিহি ওয়া আফিহি। (হে আল্লাহ, আপনি উনাকে আরোগ্য ও নিরাপত্তা দান করুন)।
আমিন।"

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আশুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক...
05/03/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আশুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম কয়েল ভাই এর শ্রদ্ধেয় মায়ের ইন্তেকালে আশুগঞ্জ উপজেলা ছাত্রদল গভীরভাবে শোকাহত।
আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দান করুন। আমিন।

21/02/2026
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্...
21/02/2026

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে আশুগঞ্জ উপজেলা ছাত্রদল ও ফিরোজ মিয়া সরকারি কলেজ ছাত্রদল।

20/02/2026

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে আশুগঞ্জ উপজেলা ছাত্রদল ও ফিরোজ মিয়া সরকারি কলেজ ছাত্রদল
ভাষার জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের এই ত্যাগ চিরকাল আমাদের প্রেরণা জোগাবে।
একুশ মানে মাথা নত না করা, একুশ মানে মাতৃভাষার মর্যাদা রক্ষা করা।

বাংলাদেশের রাজনীতিতে নতুনত্বের ইংগিত দিচ্ছেন তারেক রহমান। দীর্ঘ একটা সময় পর দেশের নেতৃত্বের আসনে বসেও কোনো আনন্দ মিছিল ব...
14/02/2026

বাংলাদেশের রাজনীতিতে নতুনত্বের ইংগিত দিচ্ছেন তারেক রহমান। দীর্ঘ একটা সময় পর দেশের নেতৃত্বের আসনে বসেও কোনো আনন্দ মিছিল বা উৎযাপন অনুষ্ঠানের আয়োজন করেনি বি এন পি। এর পরিবর্তে তারেক রহমান নির্দেশনা দেন যেন দেশের প্রতিটি মসজিদে জুম্মার নামাজের পর দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নির্দেশনা অনুযায়ী চর চারতলা মধ্যপাড়া লতিফ বাড়ি খাতুনে জান্নাত মসজিদে যুবদল ও ছাত্রদলের উদ্যোগে আশুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক আহবায়ক জনাব সেলিম পারভেজের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সবাই দোয়া করবেন আল্লাহ যেন তারেক রহমানকে দেশ পরিচালনার জন্য রহমত নসিব করেন এবং সঠিক পথে রাখেন(আমিন)

সঠিক উত্তর দাতা পাবেন জান্নাত এর টিকেট।
02/02/2026

সঠিক উত্তর দাতা পাবেন জান্নাত এর টিকেট।

"প্রথম বারের মত" আশুগঞ্জ উপজেলা ছাত্রদল এক ফ্রেমে ❤️
02/02/2026

"প্রথম বারের মত"
আশুগঞ্জ উপজেলা ছাত্রদল এক ফ্রেমে ❤️

আগামীকাল ২২ শে জানুয়ারি  বিএনপি'র চেয়ারম্যান জনাব তারেক রহমান এর ঐতিহাসিক আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোডের মোড়ে ...
21/01/2026

আগামীকাল ২২ শে জানুয়ারি বিএনপি'র চেয়ারম্যান জনাব তারেক রহমান এর ঐতিহাসিক আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোডের মোড়ে কুট্টাপাড়ার মাঠ প্রস্তুত, আলহামদুলিল্লাহ।

"শুভ জন্মদিন উপজেলা ছাত্রদল নেতা আব্দুল্লাহ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে তুমি অনেক দূর এগিয়ে যাও তোমার হা...
21/01/2026

"শুভ জন্মদিন উপজেলা ছাত্রদল নেতা আব্দুল্লাহ।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে তুমি অনেক দূর এগিয়ে যাও তোমার হাত ধরে আগামীর ছাত্র রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসুক—এই প্রত্যাশা করি।"

আগামী ২২ জানুয়ারী সরাইল কুট্টাপাড়া খেলার মাঠে  দেশনায়ক জনাব তারেক রহমান আগমন উপলক্ষে বিশাল সমাবেশে দলে দলে যোগদিন।তারিখ ...
19/01/2026

আগামী ২২ জানুয়ারী সরাইল কুট্টাপাড়া খেলার মাঠে দেশনায়ক জনাব তারেক রহমান আগমন উপলক্ষে বিশাল সমাবেশে দলে দলে যোগদিন।

তারিখ : রোজ বৃহস্পতিবার ২২ জানুয়ারী ২০২৬ ইং
সময় : বিকাল ৩ ঘটিকায়।

Address

Ashuganj Gool Chottor
Ashuganj
3402

Website

Alerts

Be the first to know and let us send you an email when আশুগঞ্জ উপজেলা ছাত্রদল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to আশুগঞ্জ উপজেলা ছাত্রদল:

Share