Bangladesh Institute of Research and Training on Applied Nutrition - BIRTAN

Bangladesh Institute of Research and Training on Applied Nutrition - BIRTAN বাংলাদেশের জনগণের পুষ্টিস্তর উন্নয়নে গবেষণা ও প্রশিক্ষণ

খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ ও গবেষণার মাধ্যমে কর্মক্ষম ও দক্ষ জনশক্তি সৃজন, পুষ্টিহীনতা দূরীকরণ, বেকার সমস্যা সমাধান ও স্বকর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র বিমোচনে শক্তিশালী ভূমিকা রাখার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)। ফলিত পুষ্টি বিষয়ে গবেষণা ও প্রশিক্ষণের আঞ্চলিক এবং বৈশ্বিক পীঠস্থান (Center of Excellence) হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মহান জা

তীয় সংসদে 'বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আইন-২০১২' পাশ হয় এবং ১৯ জুন, ২০১২ তারিখে ২০১২ সালের ১৮ নং আইন হিসেবে বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়।

09/04/2026

মালবেরি ফলে প্রচুর ভিটামিন-সি, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট (বিশেষত anthocyanins) থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও কোষের ক্ষয় কমাতে সহায়তা করে। এতে থাকা খাদ্যআঁশ (dietary fiber) হজমশক্তি উন্নত করে এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখে।

আরও তথ্যের জন্য ভিডিওটি দেখুন...

#মালবেরি

বারটান-এর নির্বাহী পরিচালক  মহোদয় এর গবেষণা মাঠ ও ল্যাব পরিদর্শনবাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারট...
02/04/2026

বারটান-এর নির্বাহী পরিচালক মহোদয় এর গবেষণা মাঠ ও ল্যাব পরিদর্শন

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)-এর নির্বাহী পরিচালক জনাব হায়দার জাহান ফারাস, অতিরিক্ত সচিব মহোদয় আজ বারটান প্রধান কার্যালয়ের গবেষণা মাঠ ও ল্যাব পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি চলমান বিভিন্ন মাঠ ও ল্যাবভিত্তিক গবেষণা কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত অবহিত হন। এ সময় গবেষণার গুণগতমান উন্নয়ন, কার্যকারিতা বৃদ্ধি এবং ফলাফলকে মাঠপর্যায়ে অধিকতর কার্যকরভাবে সম্প্রসারণের লক্ষ্যে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় বারটানের পরিচালক জনাব রেহেনা আকতার (উপসচিব)-সহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

কৃষি মন্ত্রণালয়ের সচিব জনাব রফিকুল ই মোহামেদ-এর বারটান পরিদর্শনকৃষি মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব রফিকুল ই মোহামেদ বুধবা...
02/04/2026

কৃষি মন্ত্রণালয়ের সচিব জনাব রফিকুল ই মোহামেদ-এর বারটান পরিদর্শন

কৃষি মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব রফিকুল ই মোহামেদ বুধবার (১ এপ্রিল ২০২৬) বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) পরিদর্শন করেন। নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বারটান প্রধান কার্যালয়ে আগমন উপলক্ষে জনাব হায়দার জাহান ফারাস, অতিরিক্ত সচিব ও নির্বাহী পরিচালক, বারটান তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরিদর্শনকালে সচিব মহোদয় প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন জনাব হায়দার জাহান ফারাস, অতিরিক্ত সচিব ও নির্বাহী পরিচালক, বারটান । এ সময় বারটানের চলমান বিভিন্ন গবেষণা উদ্যোগ, প্রশিক্ষণ কার্যক্রম এবং পুষ্টি উন্নয়নসংক্রান্ত কর্মপরিকল্পনা সম্পর্কে সচিব মহোদয়কে বিস্তারিত অবহিত করা হয়।

অনুষ্ঠানে জনাব রেহেনা আকতার, পরিচালক, বারটান; জনাব মোহাম্মদ আতিকুর রহমান, সচিবের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব); জনাব মো. আসাদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, আড়াইহাজার, নারায়ণগঞ্জসহ বারটানের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে সচিব মহোদয় বারটানের বিভিন্ন মাঠ গবেষণা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে বারটান প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন।

বারটানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতমহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ ফলিত পু...
02/04/2026

বারটানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)-এর প্রধান কার্যালয়ে আজ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারটানের নির্বাহী পরিচালক জনাব হায়দার জাহান ফারাস, অতিরিক্ত সচিব মহোদয় । সভাপতি হিসেবে বক্তব্য রাখেন জনাব রেহেনা আকতার, পরিচালক (উপ সচিব), বারটান মহোদয় ।

অনুষ্ঠানে ড. মো. আব্দুর রাজ্জাক, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বারটান; ড. মোঃ জামাল হোসেন, অধ্যক্ষ, পুষ্টি শিক্ষা শাখাসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন।

বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার ইতিহাস এবং দেশের উন্নয়ন-অগ্রগতিতে পুষ্টি গবেষণা ও সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, স্বাধীনতার আদর্শ বাস্তবায়নে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানের শেষে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং দেশের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করা হয়।

বারটান প্রধান কার্যালয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬ পালনসরকারি কর্মসূচির আলোকে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইন...
25/03/2026

বারটান প্রধান কার্যালয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬ পালন
সরকারি কর্মসূচির আলোকে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) প্রধান কার্যালয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে ২৫শে মার্চের গণহত্যা এবং ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জনাব হায়দার জাহান ফারাস, অতিরিক্ত সচিব ও নির্বাহী পরিচালক, বারটান। সভায় সভাপতিত্ব করেন জনাব রেহেনা আকতার, পরিচালক (উপসচিব), বারটান।

আলোচনা সভায় বারটানের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ ২৫শে মার্চের গণহত্যার শিকার শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মহান মুক্তিযুদ্ধের বীরত্বগাথা ও আত্মত্যাগের ঘটনাবলি স্মরণ করেন।
এ ছাড়া, ২৫ মার্চের গণহত্যায় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বাদ যোহর বারটান প্রধান কার্যালয়ের মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সরকারি কর্মসূচির অংশ হিসেবে ২৫ মার্চের গণহত্যার শিকার শহীদদের স্মরণে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত ১ মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হয়।

সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে ২৫ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বার...
25/03/2026

সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে ২৫ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)-এর প্রধান কার্যালয়ে ০১টি ফলজ ও বনজ বৃক্ষরোপণ করেন বারটানের পরিচালক জনাব রেহেনা আকতার (উপসচিব)। এর মাধ্যমে মার্চ ২০২৬ মাসের জন্য নির্ধারিত ৪০০টি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা অর্জিত হয়।

উল্লেখ্য, সরকারের নির্ধারিত ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় বারটান মার্চ ২০২৬ থেকে আগস্ট ২০২৬ সময়কালে ২০ হাজার ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ ও বিতরণ করবে। পাশাপাশি, সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ বছরে বারটান দেড় লক্ষ বৃক্ষরোপণ ও বিতরণের পরিকল্পনা গ্রহণ করেছে।

এ সময় পরিচালক মহোদয় বারটানের মাঠ পর্যায়ের সার্বিক কার্যক্রম পরিবীক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও উৎসাহ প্রদান করেন।

ঈদের ছুটি শেষে প্রথম কার্যদিবসে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)-এ এক উষ্ণ ও আন্তরিক পরিবেশে ...
24/03/2026

ঈদের ছুটি শেষে প্রথম কার্যদিবসে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)-এ এক উষ্ণ ও আন্তরিক পরিবেশে ঈদ পুনর্মিলনী আয়োজনে শুভেচ্ছা বিনিময় করেন জনাব হায়দার জাহান ফারাস, অতিরিক্ত সচিব ও নির্বাহী পরিচালক, বারটান।

এ সময় উপস্থিত ছিলেন জনাব রেহেনা আকতার, পরিচালক (উপ সচিব); ড. মোঃ জামাল হোসেন, অধ্যক্ষ, পুষ্টি শিক্ষা শাখা; এবং ড. মোঃ আব্দুর রাজ্জাক, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা—সহ প্রধান কার্যালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

নির্বাহী পরিচালক মহোদয় সকলের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের সার্বিক খোঁজখবর গ্রহণ করেন। তিনি পারস্পরিক সম্প্রীতি, পেশাগত দায়বদ্ধতা ও সমন্বয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও ফলপ্রসূ করার ওপর গুরুত্বারোপ করেন।

ঈদ মোবারক! পবিত্র ঈদুল ফিতর এর আনন্দঘন মুহূর্তে  সকলের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । এই ঈদ আপনার ও আপনার পরিব...
20/03/2026

ঈদ মোবারক!

পবিত্র ঈদুল ফিতর এর আনন্দঘন মুহূর্তে সকলের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । এই ঈদ আপনার ও আপনার পরিবারের জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি আর সমৃদ্ধি।

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)-এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 🌱ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ...
16/03/2026

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)-এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 🌱

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নতুন সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে ১৫ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)-এ বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বারটান প্রধান কার্যালয় প্রাঙ্গণে একটি অর্জুন, একটি নিম এবং একটি হরিতকি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন বারটানের অতিরিক্ত সচিব ও নির্বাহী পরিচালক জনাব হায়দার জাহান ফারাস।

সরকারের আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বারটান প্রধান কার্যালয় ও ৭টি আঞ্চলিক কার্যালয় এবং সংশ্লিষ্ট অধিক্ষেত্রে প্রায় দেড় লক্ষ ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ ও বিতরণ করা হবে।

এ লক্ষ্যের অংশ হিসেবে মার্চ ২০২৬ থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত ১৮০ দিনের মধ্যে ২০ হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারটানের পরিচালক জনাব রেহেনা আকতার, পুষ্টি শিক্ষা শাখার অধ্যক্ষ ড. মোঃ জামাল হোসেনসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

#বারটান #বৃক্ষরোপণ

16/03/2026

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)-এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 🌱

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নতুন সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে ১৫ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)-এ বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বারটান প্রধান কার্যালয় প্রাঙ্গণে একটি অর্জুন, একটি নিম এবং একটি হরিতকি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন বারটানের অতিরিক্ত সচিব ও নির্বাহী পরিচালক জনাব হায়দার জাহান ফারাস।

সরকারের আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বারটান প্রধান কার্যালয় ও ৭টি আঞ্চলিক কার্যালয় এবং সংশ্লিষ্ট অধিক্ষেত্রে প্রায় দেড় লক্ষ ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ ও বিতরণ করা হবে।

এ লক্ষ্যের অংশ হিসেবে মার্চ ২০২৬ থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত ১৮০ দিনের মধ্যে ২০ হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারটানের পরিচালক জনাব রেহেনা আকতার, পুষ্টি শিক্ষা শাখার অধ্যক্ষ ড. মোঃ জামাল হোসেনসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

#বারটান #বৃক্ষরোপণ

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)  এর কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ...
14/03/2026

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (বারটান-অংগ) এর ব্যবস্থাপনায় গত ৮-১২ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত ৫ দিনব্যাপী ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষক-প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে বিভিন্ন দপ্তর/সংস্থার ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের ৩০ জন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করে।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হায়দার জাহান ফারাস, অতিরিক্ত সচিব ও নির্বাহী পরিচালক, বারটান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো: লুৎফর রহমান, অতিরিক্ত সচিব, কৃষি মন্ত্রণালয় ও বিএডিসি এর প্রকল্প পরিচালক ইন্জিনিয়ার মোছা: মাহফুজা আক্তার।

ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষক-প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারটান এর পরিচালক ও উপসচিব জনাব রেহেনা আকতার।

আরও উপস্থিত ছিলেন বারটান এর প্রকল্প ব্যবস্থাপক ও অধ্যক্ষ ড. মো: জামাল হোসেন। সমাপনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বারটান এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও সহকারী প্রকল্প ব্যবস্থাপক জনাব প্রিন্স বিশ্বাস।

11/03/2026

প্রকৃতির অমূল্য দান- ননি ফল। স্বাস্থ্যের জন্য এক বিস্ময়কর ভেষজ উপহার। এতে বিভিন্ন ধরনের ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে। অনেক দেশে ননি ফল ও এর রস বিভিন্ন স্বাস্থ্যসমস্যা দূর করতে ব্যবহার করা হয়। তাই ননি ফলকে প্রাকৃতিকভাবে সুস্থতা বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচনা করা হয়।

#ননি_ফল 🍃

Address

Bishnandi, Araihazar Upazila, Narayanganj
Araihazar
1451

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Institute of Research and Training on Applied Nutrition - BIRTAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Institute of Research and Training on Applied Nutrition - BIRTAN:

Share