শু ন্য"তা

শু ন্য"তা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from শু ন্য"তা, Government Organization, yes, Araihazar.

প্রায় ১ কিলোমিটার এলাকা পর্যন্ত এর তাপ অনুভব হচ্ছে।দোয়া ছাড়া আর কোন পথ নেই। 💔🤲🏻🥹
16/10/2025

প্রায় ১ কিলোমিটার এলাকা পর্যন্ত এর তাপ অনুভব হচ্ছে।
দোয়া ছাড়া আর কোন পথ নেই। 💔🤲🏻🥹

কেমিক্যাল গোডাউন অগ্নিকাণ্ডে আহত চিকিৎসাধীন ওয়্যারহাউজ ইন্সপেক্টর জান্নাতুল নাঈমের মৃত্যুগাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল কার...
27/09/2025

কেমিক্যাল গোডাউন অগ্নিকাণ্ডে আহত চিকিৎসাধীন ওয়্যারহাউজ ইন্সপেক্টর জান্নাতুল নাঈমের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর (অফিসার) খন্দকার জান্নাতুল নাঈম (৩৭) মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০.০০ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটে কেমিক্যাল কারখানায় আগুন নেভাতে গিয়ে তিনি দগ্ধ হন। তার শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছিল।

এই ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারজন আহত হয়েছিলেন, যাদের মধ্যে ইতিমধ্যে তিনজন মৃত্যুবরণ করেছেন। গত ২৩ সেপ্টেম্বর ফায়ারফাইটার শামীম আহমেদ ও ২৪ সেপ্টেম্বর ফায়ারফাইটার নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সর্বশেষ দেশের তরে আত্মত্যাগ করলেন ওয়্যারহাউজ ইন্সপেক্টর জান্নাতুল নাঈম।

খন্দকার জান্নাতুল নাঈম ২৪ আগস্ট ১৯৮৮ সালে শেরপুর জেলার নকলা উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের খন্দকার বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি মোল্লার টেক উদয়ন বিদ্যালয় থেকে ২০০৪ সালে এসএসসি ও ফুলপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

২০১৬ সালের ২৪ আগস্ট তিনি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন। চাকরি জীবনে স্টেশন অফিসার হিসেবে মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে ওয়্যারহাউজ ইন্সপেক্টর হিসেবে চট্টগ্রাম ও সর্বশেষ টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ছিলেন এবং এক সন্তানের জনক। তার পিতা খন্দকার মোজাম্মেল হক ও মাতা দেলোয়ারা বেগম।

অগ্নি দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ মিশনে সর্বদা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। দায়িত্ব পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৫১ জন ফায়ার সার্ভিসের বীর সদস্য আত্মত্যাগ করেছেন। সর্বশেষ এই গৌরবময় আত্মত্যাগের মিছিলে যোগ হলো খন্দকার জান্নাতুল নাঈমের নাম।

21/07/2025

মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বি’ধ্বস্ত🥹

26/12/2024

ছুটি পেলেন ঠিকই, তবে বাড়ি যাচ্ছে নয়নের নিথর দহ 🥺

এ তাজা রক্ত আমাদের এক ফায়ারফাইটার ভাইয়ের। আবার ও দেশের জন্য জীবন দিতে হলো আরেক দেশ প্রেমিককে।বুক খালি হলো কোন এক পিতা ও ...
26/12/2024

এ তাজা রক্ত আমাদের এক ফায়ারফাইটার ভাইয়ের।

আবার ও দেশের জন্য জীবন দিতে হলো আরেক দেশ প্রেমিককে।
বুক খালি হলো কোন এক পিতা ও মাতার।
সন্তান হারালো পিতাকে,কোন এক নারী হলো বিধবা।
এইতো ফায়ারফাইটারদের জীবন।
আল্লাহ ভাইটিকে জান্নাতুল ফেরদৌস নসীব করুক।
আমিন।
নাম : মোঃ সোহানুর জামান নয়ন
৬১তম ব্যাচ
চাকরিতে যোগদানের তারিখ : ০২-১০-২০২২
পিতা : আক্তারুজ্জামান,
গ্রাম : আটপনিয়া
পো: ফড়ান
থানা: মিঠাপুকুর,
জেলা: রংপুর
মূল কর্মস্থল : বিশ্বনাথ ফায়ার স্টেশন, সিলেট
সংযুক্ত : তেজগাঁও ফায়ার স্টেশন

24/09/2023
21/08/2023

***ফায়ার হোজ***
শিল্প ও কারখানায় ফায়ার সার্ভিসের সাথে মিল রেখে কত ডায়া বিশিষ্ট হোজ রাখতে হয় এবং ফায়ার ফাইটিং ডেলিভারি হোজ সম্পর্কে বিস্তারিত জানুন?
How many diameter hoses should be kept in ***fire hose***
industry and factories in accordance with fire service and know more about fire fighting delivery hose?
Bangladesh Fire Service & Civil Defence

08/07/2023

চার-বাহিনীর সদস্যদের সম্মিলিত ভাবে
অসাধারণ একটি গান পরিবেশন।❤️☺️

28/05/2023

সবার আগে।
সবার পাশে।
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। 🇧🇩🥰

বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স  ঢাকা বিভাগের সকল জেলা ও থানা আওতাধীন ফায়ার স্টেশনের নতুন নাম্বার যোগ করা হয়ে...
25/05/2023

বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা বিভাগের সকল জেলা ও থানা আওতাধীন ফায়ার স্টেশনের নতুন নাম্বার যোগ করা হয়েছে পুরাতন সকল নাম্বার বন্ধ হয়ে যাবে। সকলের যোগাযোগ করার স্বার্থে প্রত্যেকে শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো🔥🔥🔥

Address

Yes
Araihazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when শু ন্য"তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share