12/04/2025
পড়াশোনায় ফিরে আসার কৌশল
শুরু কথা
একটা সময় হয়তো নিয়মিত পড়াশোনায় করতেন। প্রতিটা অধ্যায় ছিল চ্যালেঞ্জ, আর প্রতিটা পরীক্ষাই ছিল লক্ষ্য পূরণের একেকটা ধাপ। কিন্তু সময়ের আবর্তে পরিবারিক সমস্যা কিংবা মানসিক ভাঙনের কারণে হঠাৎ সবকিছু থেমে গেছে। আপনি এখন বইয়ের পাতায় চোখ রাখলে অচেনা মনে হয়, আগের মতো মন বসে না, মাথা ভার হয়ে আসে? এটা আপনার একার সমস্যা নয়। এটা একধরনের Mental Block, যা তৈরি হয় দীর্ঘ বিরতি, হতাশা, কিংবা আত্মবিশ্বাস হারিয়ে ফেলার কারণে। মস্তিষ্ক তখন ভুল বুঝে নেয় এবং আপনি ভাবতে থাকেন যে “আমি আর পারব না।”
কিন্তু আপনি কি জানেন?
আপনার ভেতরে যেই শক্তি আছে, সেটা আজও হারায়নি। আপনি আগেও পারতেন, এখনো পারবেন। শুধু দরকার একটা ‘Trigger’। একটা মানসিক আলোড়ন, যেটা আপনাকে আবার তুলে ধরবে। আর সেই শুরুটা হতে পারে এই সহজ একটা সিদ্ধান্ত থেকে। “আজ ১৫ মিনিট পড়বো। কিছু না বুঝলেও বসে থাকবো।”
সাইকোলজিক্যালভাবে কার্যকর কিছু স্ট্র্যাটেজি।
একটা রুটিন প্রণয়ন করা
আপনার জীবনযাত্রার সাথে মানানসই একটা সাপ্তাহিক প্ল্যান করুন। শুধু বানিয়ে রাখবেন না, দেয়ালে টানিয়ে রাখুন, মোবাইলে সেট করুন। মনে রাখবেন রুটিন বানানোটা সহজ কিন্তু মেন্টেন করাটা কঠিন, আর কঠিন কাজ করার জন্য চ্যালেঞ্জ নিতে হয় তাই নিজেই নিজেকে চ্যালেঞ্জ দিন।
ছোট লক্ষ্য নির্ধারণ করা
বড় স্বপ্নের কথা মাথায় না এনে, ছোট ছোট কাজকে গুরুত্ব দিন। আজ একটি পৃষ্ঠা, কাল দুটো।
ছোট জয়গুলো আপনার মস্তিষ্কে Dopamine রিলিজ করে, যা আপনাকে পড়াশোনার প্রতি আসক্ত করে তোলে।
Reward System তৈরি করা
একঘণ্টা পড়ার পর নিজের পছন্দের গান শোনা, ১০ মিনিট সোশ্যাল মিডিয়া, বা প্রিয় খাবার খাওয়ার অনুমতি দিন নিজেকে। এতে মস্তিষ্ক বোঝে, “মেহনতের ফল আছে।” তবে সেলফ কন্ট্রোল রাখারও প্রয়োজন আছে, খেয়াল রাখবেন ১০মিনিটের বিরতি যেন এক ঘন্টায় পরিণত না হয়।
Self-Talk বা আত্ম-উৎসাহ প্রদান
"আমি পারব", "আমি আবার শুরু করছি", এই ছোট কথাগুলো আত্মবিশ্বাস ফিরিয়ে আনে এবং মস্তিষ্ক নিজের কথাই সবচেয়ে বেশি বিশ্বাস করে! তাই নিজেকে পজিটিভ ইতিবাচক বাক্য গুলো শোনান।
Negative Loop থেকে বেরিয়ে আসা
"সময় নেই", "পারা যাবে না", "অনেক দেরি হয়ে গেছে" এইসব ভাঙা রেকর্ডের মতো বাজতে থাকা ভাবনাগুলো কাটিয়ে উঠুন। এদের পরিবর্তন করুন: "যতটুকু সময় আছে, সেটা কাজে লাগাবো।", "পূর্বের ভুল এবার ঠিক করবো।" এসব বলতে থাকুন।
শেষ কথা
ব্যর্থতা কখনোই চূড়ান্ত নয়, বরং হাল ছেড়ে দেওয়া চূড়ান্ত। আপনি পড়াশোনা ছেড়ে দিয়েছেন মানে আপনি হেরে গেছেন না। আপনি বিরতি নিয়েছিলেন, এবং এখন কামব্যাক করার সময়। আজ হোক আপনার নতুন যাত্রার প্রথম দিন। একটা সিদ্ধান্ত নিন, মস্তিষ্ককে চ্যালেঞ্জ করুন, সময়কে নিজের পক্ষে নিয়ে আসুন। আপনি পারবেন। আপনার জন্য হৃদয়ের গভীর থেকে শুভকামনা রইল। একটু চেষ্টা করলেই আপনি পারবেন। মনে রাখবেন মোবাইলের বিকাশ একাউন্ট খোলার চেয়ে মেধার বিকাশ ঘটানোটা অতিব গুরুত্বপূর্ণ ও সহজ কর্ম।