০৫নং বিট, সিংগাইর পৌরসভা বিট পুলিশিং কার্যালয়, সিংগাইর থানা, মানিকগঞ্জ।

  • Home
  • Australia
  • Sydney, NSW
  • ০৫নং বিট, সিংগাইর পৌরসভা বিট পুলিশিং কার্যালয়, সিংগাইর থানা, মানিকগঞ্জ।

০৫নং বিট, সিংগাইর পৌরসভা বিট পুলিশিং কার্যালয়, সিংগাইর থানা, মানিকগঞ্জ। Pharm

27/11/2022

*৩ ঘন্টায় চুরি যাওয়া নবজাতক শিশু উদ্ধার, গ্রেফতার ৪*

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী রিয়া ক্লিনিক থেকে চুরি যাওয়া নবজাতক শিশুকে ৩ ঘন্টায় উদ্ধার করেছে সাটুরিয়া থানা পুলিশ। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারের পর শিশুটিকে তার বাবা-মায়েরে কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।

ইং ১৯/১১/২০২২ তারিখ মানিকগঞ্জের শিবালয় উপজেলার মোসাঃ শিউলি আক্তার উরফে চাদনী সন্তান প্রসব জনিত বিষয়ে তার পরিচিত মোঃ নাজমুল হোসেন (২৬) এর নিকট সাহায্য চাইলে নাজমুল সাটুরিয়া থানাধীন নয়াডিঙ্গী রিয়া ক্লিনিকের ম্যানেজার মোঃ আল মামুনের মাধ্যমে শিউলিকে উক্ত ক্লিনিকে ভর্তি করে। ঐ দিন বেলা অনুমান ১১.৩০ ঘটিকার সময় শিউলি আক্তার পুত্র সন্তান প্রসব করেন। ইতিমধ্যে উক্ত ক্লিনিকে মোঃ ইমান আলী (৩৮), ময়না বেগম (৩২), ও মোসাঃ শিরিন আক্তার (২৬)গণ এসে উপস্থিত হয়। সন্তান প্রসবের ১ ঘন্টার মধ্যে ক্লিনিকের ম্যানেজার মোঃ আল মামুন (২৫)এর সহযোগিতায় নাজমুল, ইমান আলী, ময়না খাতুন ও সামছুল হকগণ ঐ নবজাতক শিশুকে নিয়া পালিয়ে যায়।

ইং ২১/১১/২০২২ তারিখ শিউলি আক্তার কিছুটা সুস্থ হয়ে তার বাচ্চাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। ক্লিনিকের বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসা করলে কেউ কোন সদ উত্তর দেয় না। পরবর্তীতে শিউলি আক্তার লোকজন নিয়ে নাজমুল এর বাড়ীতে গেলে নাজমুল কোন কথা বলে নাই। শিউলি আক্তার শারীরিক অসুস্থতা নিয়ে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে তার নবজাতক সন্তানকে না পেয়ে ইং ২৬/১১/২০২২ তারিখ নবজাতক শিশু চুরি সংক্রান্তে সাটুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার অভিযোগের বিষয়ে অবগত হলে, পুলিশ সুপার জনাব মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার মহোদয়ের নির্দেশক্রমে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাসের নেতৃত্বে ২টি টিম তাৎক্ষনিক অভিযান শুরু করে। দীর্ঘ ৩ ঘন্টা মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানাসহ আশেপাশের বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে রাত ২২.১০ ঘটিকার সময় সাটুরিয়া থানাধীন ফুকুরহাটি ইউনিয়নের মাঝিপাড়ায় জনৈক জসিম উদ্দিনের বাড়ী হতে নবজাতক শিশুকে উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত সংশ্লিষ্টদের আটক করে সাটুরিয়া থানা পুলিশ।

23/11/2022
21/11/2022
17/11/2022

১৫(পনের) গ্রাম হেরোইন, মূল্য অনুমান=১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার ) টাকা উদ্ধারসহ ০৪ জন মাদক কারবারী গ্রেফতার।

মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল ইং ১৫/১১/২০২২ তারিখ মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর থানাধীন মানিকগঞ্জ বাসস্ট্যান্ডস্থ আদি কালু ঘোষ মিষ্টান্ন ভান্ডার নামক দোকানের সামনে অভিযান পরিচালনা করে মোঃ শাহ আলম (৩০) ও মোঃ শাহজাহান আলী (৪৬) দ্বয়কে ১০(দশ) গ্রাম হেরোইনসহ আটক করেন।

একই তারিখ অপর একটি অভিযানিক দল মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানাধীন বাসুদেবপুর এলাকা হতে আব্দুল জব্বার পলক (২৬) ও আজাদ (২৫)দ্বয়কে ০৫(পাঁচ) গ্রাম হেরোইনসহ আটক করেন।

15/11/2022

ডিবি মানিকগঞ্জ কর্তৃক ২ লক্ষ টাকার হেরোইন উদ্ধার এবং ০২জন মাদক কারবারী গ্রেফতার।

মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল ইং ১৪/১১/২০২২ তারিখ মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন ঋষিপাড়ায় অভিযান পরিচালনা করে মোঃ লিটন মিয়া (৪০) ও লিটন (৩২)দ্বয়কে ২ লক্ষ টাকা মূল্যের ২০(বিশ) গ্রাম হেরোইনসহ আটক করেন।

14/11/2022

৩,২০,০০০/-(তিন লক্ষ বিশ হাজার) টাকা মূল্যের হেরোইনসহ ০৪জন মাদক কারবারী গ্রেফতার।
[১৪ নভেম্বর ২০২২ খ্রি:]

মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর চারটি অভিযানিক দল গত ২৪ ঘন্টায় মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর থানাধীন বড় বারইল, স্বল্প হাতেকোড়া ও সাটুরিয়া থানাধীন শেখরীনগর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ নাঈম মিয়া (২৬)কে ০৭(সাত) গ্রাম হেরোইনসহ, মোঃ শমসের আলী (৩৬)কে ১০(দশ) গ্রাম হেরোইনসহ, মোঃ রাশিদুল ইসলাম ওরফে সেন্টু (৩৩)কে ১০(দশ) গ্রাম হেরোইনসহ এবং শরিফুল ইসলাম ওরফে শরিফ (৩৪)কে ০৫(পাঁচ) গ্রাম হেরোইনসহ আটক করেন।

এতদ্ সংক্রান্তে মানিকগঞ্জ সদর থানায় পৃথক ০২টি মামলা ও সাটুরিয়া থানায় পৃথক ০২টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

12/11/2022

২০(বিশ) গ্রাম হেরোইন ও ৩৫ (পয়ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট মূল্য অনুমান=২,১০,৫০০/-(দুই লক্ষ দশ হাজার পাঁচশত) টাকা উদ্ধারসহ ০৩জন মাদক কারবারী গ্রেফতার।

মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল ইং ১১/১১/২০২২ তারিখ মানিকগঞ্জ থানাধীন আঙ্গুটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে সাইফুল ইসলাম (৪০)কে ৩৫ (পয়ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।

একই তারিখে অপর একটি অভিযানিক দল মানিকগঞ্জ জেলার সদর থানাধীন জয়রা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ চঞ্চল মোল্যা ওরফে শাহিন(৩৫)ও মোঃ হৃদয় হাসান (২৩)দ্বয়কে ২০(বিশ) গ্রাম হেরোইনসহ আটক করেন।

Address

Sydney, NSW

Website

Alerts

Be the first to know and let us send you an email when ০৫নং বিট, সিংগাইর পৌরসভা বিট পুলিশিং কার্যালয়, সিংগাইর থানা, মানিকগঞ্জ। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Featured

Share