Embassy of the People’s Republic of Bangladesh, Abu Dhabi

Embassy of the People’s Republic of Bangladesh, Abu Dhabi Official page of the Embassy of Bangladesh in Abu Dhabi. This page is used for official announcements and public information.
(1)

02/06/2026
26/05/2026

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সকল প্রবাসীদের জানাই আন্তরিক শুভেচ্ছা।

ঈদ মুবারক।

19/05/2026
16/05/2026

প্রবাসীদের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুবিধাগুলি কি কি

14/05/2026

চিত্রকর্ম জমার সময় বৃদ্ধির সিদ্ধান্ত

আগেই বলা হয়েছিল, শিশু ও কিশোর/কিশোরীদের চিত্রকর্ম প্রতিযোগিতার বেশ ভাল সাড়া পাওয়া যাচ্ছে। আজ চিত্রকর্ম জমার শেষ দিন। আমাদের কাছে অনুরোধ আসছে, জমা দেওয়ার ডেডলাইন বাড়িয়ে ঈদের ছুটির মধ্যে করে দেবার। আমাদের কাছেও মনে হচ্ছে, এই অনুরোধের যুক্তি আছে। ছুটির মধ্যে বাচ্চারা সৃজনশীলতা চর্চার অবারিত সুযোগ পাবে।

তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি,
চিত্রকর্ম জমার শেষদিন হবে ৩০ মে ২০২৬।

প্রিয় শিশু-কিশোর/কিশোরীরা,
যে দেশে জন্মেছো (বাংলাদেশ) আর যে দেশে বেড়ে উঠছো (সংযুক্ত আরব আমিরাত), এই দুই দেশের প্রতি ভালবাসা আর কৃতজ্ঞতা প্রকাশ করার তোমাদের আইডিয়া গুলো চিত্রায়ন করে ফেলো। তোমাদের আইডিয়া গুলো একসাথে সাজিয়ে আমরা এটা তুলে ধরতে চাই যে আমরা একটি দায়িত্ববান জাতি, আমরা সুশৃংখল জাতি।

আমরা তোমাদের সুন্দর ভবিষ্যত কামনা করি।

শিশু কিশোরদের নিয়ে চিত্রকর্ম প্রতিযোগিতার যে আয়োজন আমরা করছি, কমিউনিটি থেকে বেশ ভাল সাড়া পাচ্ছি। উল্লেখ না করে পারছি ...
09/05/2026

শিশু কিশোরদের নিয়ে চিত্রকর্ম প্রতিযোগিতার যে আয়োজন আমরা করছি, কমিউনিটি থেকে বেশ ভাল সাড়া পাচ্ছি। উল্লেখ না করে পারছি না যে, আমাদের প্রবাসী ভাই জনাব আব্দুল করিম, যিনি আবুধাবি থাকেন, তিনি সরাসরি আমাদেরকে এমন আয়োজনের জন্য সাধুবাদ জানিয়েছেন। এমনকি, আমাদের এক সাধারণ বিজ্ঞাপন অসাধারণ বানিয়ে আমাদের দিয়েছেন।

আপনাদের সকলের জন্য তাঁর ডিজাইন করা বিজ্ঞাপন/ পোস্টার এখানে শেয়ার করছি।

ধন্যবাদ জনাব আব্দুল করিম।

শিশু/ কিশোর/ কিশোরীদের আঁকা চিত্রকর্ম আহবানঃ নিজ মাতৃভূমি ছেড়ে দুর পরবাসী হয়ে ফেলে আসা সেই লাল সবুজের প্রিয় দেশ, মানুষ ...
08/05/2026

শিশু/ কিশোর/ কিশোরীদের আঁকা চিত্রকর্ম আহবানঃ

নিজ মাতৃভূমি ছেড়ে দুর পরবাসী হয়ে ফেলে আসা সেই লাল সবুজের প্রিয় দেশ, মানুষ আর মাটির জন্য আমাদের মনের কোনে লুকিয়ে থাকে অগাধ ভালোবাসা। প্রবাসে যে দেশে বাস করি, সেদেশের মানুষ, মাটি ও সংস্কৃতিও আমাদের নিরাপদ রাখে, ভালোবাসতে শেখায়, স্বপ্ন দেখায়। আমাদের এই অনুভূতি সঞ্চারিত হয় পরবর্তী প্রজন্মে।

সংযুক্ত আরব আমিরাতে যেসব বাংলাদেশি শিশুরা বেড়ে উঠছে, তারা হৃদয়ে একই সুতোয় গেঁথেছে দুটি পতাকাকে, একই সঙ্গে ধারণ করে চলেছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের জন্য দুর্নিবার ভালোবাসা। এই শিশুদের নিয়ে আমাদের এই আয়োজন। ওরা চিত্রকর্মের মাধ্যমে প্রকাশ করবে দুটি দেশের জন্য তাদের গর্ব, ভালোলাগা ও ভালোবাসার অনুভূতি।

আমরা সকল প্রবাসী বাংলাদেশি শিশু ও কিশোর-কিশোরীদের তাদের আঁকা চিত্রকর্ম জমা দেওয়ার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। তোমার কল্পনা আর রঙের ছোঁয়ায় ফুটে উঠুক প্রিয় দুই দেশ।

৫ মে ২০২৬বাংলাদেশ দূতাবাস আবুধাবিতে এস এস সি ২০২৬ পরীক্ষায় বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীদের অংশ গ্রহণ
05/05/2026

৫ মে ২০২৬
বাংলাদেশ দূতাবাস আবুধাবিতে এস এস সি ২০২৬ পরীক্ষায় বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীদের অংশ গ্রহণ

১লা মে — আন্তর্জাতিক শ্রমিক দিবস 🇧🇩দেশের গণ্ডি পেরিয়ে যারা প্রবাসে কঠোর পরিশ্রম করে পরিবার ও দেশের স্বপ্নকে এগিয়ে নিচ্ছে...
01/05/2026

১লা মে — আন্তর্জাতিক শ্রমিক দিবস 🇧🇩

দেশের গণ্ডি পেরিয়ে যারা প্রবাসে কঠোর পরিশ্রম করে পরিবার ও দেশের স্বপ্নকে এগিয়ে নিচ্ছেন, সেই সকল প্রবাসী ভাই-বোনদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। ❤️

ই-পাসপোর্ট আবেদনের সময় ছবি তোলা বিষয়ে নির্দেশিকা
28/04/2026

ই-পাসপোর্ট আবেদনের সময় ছবি তোলা বিষয়ে নির্দেশিকা

Address

Zone. W31/Villa No. 46, 48, Sector. 19/Al Jawwalah Street/Al Sa`Adah/Area
Abu Dhabi
2504

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 08:00 - 12:00

Alerts

Be the first to know and let us send you an email when Embassy of the People’s Republic of Bangladesh, Abu Dhabi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share