10/02/2026
#গাইবান্ধার সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামানের দক্ষ, দূরদর্শী ও মানবিক নেতৃত্বে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচিতে জাতীয় পর্যায়ে চতুর্থ স্থান অর্জন করেছে গাইবান্ধা জেলা।
এই গুরুত্বপূর্ণ সাফল্যকে স্বীকৃতি ও আরও বেগবান করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকার অফিসার্স ক্লাবে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামানের হাতে সফলতার পদক তুলে দেওয়া হয়।
সিভিল সার্জনের এ কৃতিত্বের পাশাপাশি গাইবান্ধা জেলাকে জাতীয় পর্যায়ে গৌরবজনক অবস্থানে পৌঁছে দেওয়ায় গাইবান্ধা কমিউনিটি প্যারামেডিক যুব কল্যাণ সংস্থার পক্ষ্য থেকে কৃতজ্ঞতা ও অভিনন্দন। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও জনস্বাস্থ্য উন্নয়নে আরও ইতিবাচক ভূমিকা রাখবে।