উজান - UJAN

  • Home
  • উজান - UJAN

উজান - UJAN Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from উজান - UJAN, Social service, লালন বাজার, হরিশপুর, হরিণাকুণ্ডু, ঝিনাইদহ।, .

12/11/2025

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

দ্বিতীয় পর্যায়ে কম্বল সংগ্রহের জন্য আলোচনা এবং পদক্ষেপ গ্রহণ :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::...
05/12/2024

দ্বিতীয় পর্যায়ে কম্বল সংগ্রহের জন্য আলোচনা এবং পদক্ষেপ গ্রহণ
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
কম্বল বিতরণ এর জন্য প্রথম ধাপে যাচাই বাছাই করতে গিয়ে দেখা গেলো যে আমাদের সংগৃহীত কম্বলের তুলনায় বেশি সংখ্যক মানুষের জন্য কম্বল বিতরণের প্রয়োজন ।

তাই সর্বসম্মতিতে কম্বল ক্রয়ের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ।

উজান পরিবারের সম্মানিত স্টেকহোল্ডারগণকে জরুরী সভার মাধ্যমে কম্বল বিতরণ এর তারিখ ঘোষণা করা হবে ।

উল্লেখ্য যে, দুস্থ মহিলা, স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলা, প্রতিবন্ধীদের মাঝে অগ্রাধিকার ভিত্তিতে কম্বল বিতরণ করা হবে ।

"উজান একটি আর্থ - সামাজিক উন্নয়ন ও স্বেচ্ছাসেবী সংগঠন”


উজান - United Joint Action Network (UJAN)
কার্যালয়: লালন বাজার, হরিশপুর, হরিণাকুণ্ডু, ঝিনাইদহ।

#উজান_ujan_পরিবার

24/11/2024

উজান - UJAN পরিবারের সম্মানিত স্টেকহোল্ডারদের জন্য সংগৃহীত কম্বল

Send a message to learn more

উজান - UJAN  পরিবারের সম্মানিত স্টেকহোল্ডারদের জন্য সংগৃহীত কম্বল ❤️
24/11/2024

উজান - UJAN পরিবারের সম্মানিত স্টেকহোল্ডারদের জন্য সংগৃহীত কম্বল ❤️

বিশেষ নোটিশ: গরীব ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ।:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::...
22/11/2024

বিশেষ নোটিশ: গরীব ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
বিগত দিনের আয়োজিত সভার সিদ্ধান্ত অনুযায়ী গরীব ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।

উজান পরিবারের সম্মানিত স্টেকহোল্ডারগণকে জরুরী সভার মাধ্যমে কম্বল বিতরণ এর তারিখ ঘোষণা করা হবে ।

উল্লেখ্য যে, দুস্থ মহিলা, স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলা, প্রতিবন্ধীদের মাঝে অগ্রাধিকার ভিত্তিতে কম্বল বিতরণ করা হবে ।

"উজান একটি আর্থ - সামাজিক উন্নয়ন ও স্বেচ্ছাসেবী সংগঠন”


উজান - United Joint Action Network (UJAN)
কার্যালয়: লালন বাজার, হরিশপুর, হরিণাকুণ্ডু, ঝিনাইদহ।

#উজান_ujan_পরিবার

বিশেষ নোটিশ:উজান পরিবারের লক্ষ্য ও উদ্দ্যেশ্য;>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>     “উজান” -UJAN হলো "United Joint Ac...
08/11/2024

বিশেষ নোটিশ:
উজান পরিবারের লক্ষ্য ও উদ্দ্যেশ্য;
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
“উজান” -UJAN হলো "United Joint Action Network - ইউনাইটেড জয়েন্ট অ্যাকশন নেটওয়ার্ক" এর সংক্ষিপ্ত রূপ, যার বাংলা অনুবাদ হলো "ঐক্যবদ্ধ সম্মিলিত কর্মসূচি নেটওয়ার্ক”।

উজান সম্পূর্ণ অরাজনৈতিক ও অমুনাফাভোগী সংগঠন এবং একটি আর্থ - সামাজিক উন্নয়ন এবং স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করবে।

UJAN - উজান এর লক্ষ্য হলো সামাজিক কল্যাণ এবং টেকসই উন্নয়নের উপর দৃষ্টি নিবদ্ধ করে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ঐক্য, সহযোগিতা এবং বিভিন্ন সম্প্রদায়ের সম্পৃক্ততাকে উন্নীত করা।

পারস্পরিক অংশীদারিত্ব বৃদ্ধি করে এবং বিভিন্ন সোর্স একত্রিত করার মাধ্যমে, অনগ্রসর সম্প্রদায়ের ক্ষমতায়নের দিকে কাজ করে, ইতিবাচক পরিবর্তনকে উৎসাহিত করে এবং সকলের জন্য একটি উন্নত সমাজ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ ব্যক্তিদের একটি নেটওয়ার্ক তৈরি করে।

বিশেষ সভা অনুষ্ঠিত হলো উজান পরিবারের;>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>রেজ্যুলেশন বই: ০১সভা নং : ০২তারিখ: ০৭ নভেম্বর, ২০২৪ ই...
07/11/2024

বিশেষ সভা অনুষ্ঠিত হলো উজান পরিবারের;
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

রেজ্যুলেশন বই: ০১
সভা নং : ০২
তারিখ: ০৭ নভেম্বর, ২০২৪ ইং

সভার স্থান: উজান এর কার্যালয়, লালন বাজার, হরিশপুর, হরিণাকুণ্ডু, ঝিনাইদহ।

আলোচ্য সভার সভাপতি: মোঃ সোলেমান মোল্লা

সভার আলোচ্য বিষয়: গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান ।

উপস্থিত সভ্যগণের নাম ও সাক্ষর:
১. মেহেদী হাসান (হোসেন মোল্লা)
২. মোঃ সোলেমান মোল্লা
৩. আব্দুস শুকুর খান
৪. মোঃ দেলোয়ার হোসেন
৫. মোঃ আব্দুল্লাহ আল আমিন
৬. মোঃ পিকুল আল মাহমুদ (পলক মোল্লা)
৭. মোঃ দিরাজ উদ্দীন
৮. মোঃ রবিউল ইসলাম (রবি)
৯. মোঃ উজ্জ্বল হোসেন
১০. মোঃ রেজাউল হোসেন মোল্লা
১১. মোঃ লিটন আলী মোল্লা
১২. মোঃ মাসুদ আলী
১৩. মোঃ আমিন আলী
১৪. মোঃ মোবারক হোসেন মোল্লা
১৫. মোঃ মিজানুর রহমান

উজান পরিবার এর সভাপতি মোঃ মেহেদী হাসান (হোসেন মোল্লা) উপস্থিত সবাইকে সালাম ও শুভেচ্ছা বিনিময় করে সভার কার্যবিবরণী শুরু করেন ।
উপস্থিত সভায় বক্তব্য রাখেন পিকুল আল মাহমুদ পলক মোল্লা, দেলোয়ার হোসেন, আব্দুস শুকুর খান, মাসুদ আলী, মোঃ মিজানুর রহমান, মোঃ মোবারক হোসেন মোল্লা ।

পরবর্তীতে মোঃ মাসুদ আলী বর্তমান আসন্ন শীত এর জন্য গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ এর প্রস্তাব উত্থাপন করেন ।

এই প্রস্তাবের পক্ষে সবাই সর্বসম্মতি প্রদান করেন এবং প্রস্তাব গৃহীত হয়।

এছাড়াও পরবর্তীতে ব্লাড গ্রুপ সনাক্তকরণ কর্মসূচি নিয়ে বিস্তর সুবিধা নিয়ে দীর্ঘ আলোচনা করা হয় ।

আর কোন আলোচনার বিষয় না থাকায় উজান পরিবার এর সাধারণ সম্পাদক মোঃ আবদুল্লাহ আল আমিন অনুষ্ঠিত সভার উপস্থিত সবাইকে শুভেচ্ছা এবং উজান পরিবারের সম্মানিত উপদেষ্টা মন্ডলী, সম্পাদক মন্ডলী, কার্যকরী সদস্য ও সাধারণ সদস্যদের দীর্ঘায়ু কামনা করে সভা সমাপ্তি ঘোষণা করেন ।।

উজান অফিসিয়াল নোটিশ:তারিখ: ৩১ নভেম্বর, ২০২৪ ইংসূত্র: উজান-নো/২০২৪/০২......................................................
31/10/2024

উজান অফিসিয়াল নোটিশ:
তারিখ: ৩১ নভেম্বর, ২০২৪ ইং
সূত্র: উজান-নো/২০২৪/০২
...........................................................................................................................................................................................................................
"উজান” পরিবারের সম্মানিত উপদেষ্টা মন্ডলী, সম্পাদক মন্ডলী, কার্য নির্বাহী সদস্য ও সাধারণ সদস্যদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত ১ নভেম্বর, ২০২৪ ইং তারিখের উদ্বোধনী অনুষ্ঠান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

শুধুমাত্র নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে ।

অনুরোধক্রমে;

মেহেদী হাসান (হোসেন মোল্লা)
সভাপতি
উজান - UZAN (একটি আর্থ সামাজিক উন্নয়ন ও স্বেচ্ছাসেবী সংগঠন)
লালন বাজার, হরিশপুর, হরিণাকুণ্ডু, ঝিনাইদহ।

Address

লালন বাজার, হরিশপুর, হরিণাকুণ্ডু, ঝিনাইদহ।

7210

Website

Alerts

Be the first to know and let us send you an email when উজান - UJAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Government Service?

Share