24/05/2026
ভূতনীতে উড়ে গেল গতকাল ভুতনির উত্তর চন্ডিপুর অশোকনগর কলোনিতে হঠাৎ করে নেমে আসা তীব্র ঝড় ও ভারী বৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। প্রাকৃতিক দুর্যোগের এই ভয়াবহতায় এলাকার প্রায় ১০ থেকে ১২টি পরিবারের বাড়ির চাল সম্পূর্ণভাবে উড়ে গেছে। শুধু তাই নয়, বহু পরিবারের ঘরের হাড়ি-বাসন, জামাকাপড়, গুরুত্বপূর্ণ নথিপত্র ও অন্যান্য গৃহস্থালির সামগ্রী ঝড়ের তাণ্ডবে ছড়িয়ে-ছিটিয়ে নষ্ট হয়ে গেছে। অনেক বাড়ি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেখানে বসবাস করা বর্তমানে অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে।
ঝড়ের সময় বহু পরিবার আতঙ্কের মধ্যে রাত কাটিয়েছেন। ছোট ছোট শিশু, বৃদ্ধ-বৃদ্ধা ও মহিলারা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছেন। মাথার উপর নিরাপদ ছাদ না থাকায় অনেক পরিবার খোলা আকাশের নিচে কিংবা অন্যের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অবস্থা অত্যন্ত দুর্বিষহ।
প্রাকৃতিক দুর্যোগ মানুষের হাতে না থাকলেও, দুর্যোগের পরে মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। তাই ভুতনি কল্যাণ কমিটির পক্ষ থেকে প্রশাসনের কাছে বিনীত আবেদন জানানো হচ্ছে যে, দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করে ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন করা হোক এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি ভিত্তিতে ত্রাণ, ত্রিপল, খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তার ব্যবস্থা করা হোক।
আমরা আশা করি প্রশাসন মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে এবং অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াবে। আজ তাদের ঘর ভেঙেছে, কাল যে কারও এমন পরিস্থিতি হতে পারে। তাই আসুন, সবাই মিলে শেয়ার করি ভিডিওটি ভূতনী কল্যাণ কমিটি W.C.B District Administration Malda Suvendu Adhikari