The Daily NSTU

The Daily NSTU সত্য সবার আগে "The Daily NSTU"

গত ১ জুন নোয়াখালীর বিশ্বনাথ চুল্লার চায়ের দোকানের গলিতে অবস্থিত দার আল-আনসারি বিল্ডিংয়ে নোবিপ্রবি শিক্ষার্থীদের একাধিক ম...
02/06/2026

গত ১ জুন নোয়াখালীর বিশ্বনাথ চুল্লার চায়ের দোকানের গলিতে অবস্থিত দার আল-আনসারি বিল্ডিংয়ে নোবিপ্রবি শিক্ষার্থীদের একাধিক মেসে সংঘটিত চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজে ধারণকৃত ব্যক্তির ছবির সঙ্গে আমাদের হাতে আসা আরও দুটি ছবির পূর্ণ মিল পাওয়া গেছে।

ছবিগুলো পর্যালোচনা করে দেখা যায়, শারীরিক গঠন ও অন্যান্য দৃশ্যমান বৈশিষ্ট্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাদৃশ্য রয়েছে। এছাড়া সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তির সঙ্গে আমাদের হাতে আসা ছবির ব্যক্তির মিল থাকার বিষয়টি একাধিক সূত্র নিশ্চিত করেছে।

বিঃদ্রঃ আরো বেশ কিছু তথ্য যাচাই-বাছাই শেষে প্রকাশ করা হবে। যেই শিক্ষার্থীর মালামাল চুরি হয়েছে, তাকে পেইজে ইনবক্স করার জন্য অনুরোধ জানাচ্ছি।

02/06/2026

আগ্রহ হারাচ্ছে আন্তর্জাতিক শিক্ষার্থীরা...

01/06/2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক শিক্ষার্থীর মেসে দিনের বেলায় চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ( ০১ জুন ২০২৬ ) বিকেল সাড়ে ১টা থেকে সাড়ে ৪টার মধ্যে বিশ্বনাথ চুল্লার চায়ের গলির শফিক প্লাজার সামনের দার আল আনসারি ভবনের একটি মেসে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নোবিপ্রবির শিক্ষার্থী জানান, চোরেরা মেসের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং আনুমানিক ৯ থেকে ১০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।

শুধু ওই মেসেই নয়, একই ভবনের আরও দুটি ফ্ল্যাটে, যেগুলোতে নোবিপ্রবির শিক্ষার্থীরা থাকেন, সেখানেও চুরির ঘটনা ঘটেছে। এছাড়া পাশের একটি আবাসিক ভবনের চারটি ইউনিটে চুরি সংঘটিত হয়েছে বলে জানা গেছে। ওই ভবনের বাসিন্দাদের দাবি, নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ৩৫ লাখ টাকার সম্পদ খোয়া গেছে।

01/06/2026

ক্যাম্পাসের প্রতিটি সিঁড়ি যেন এক একটি পাহাড়..

30/05/2026
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে...
30/05/2026

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে...

নোবিপ্রবিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তমশাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিতনোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি...
30/05/2026

নোবিপ্রবিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) স্বাধীনতার মহান ঘোষক ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩০ মে ২০২৬) বাদ জোহর নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসের সবুজ প্রকৃতিতে ধরা পড়েছে দৃষ্টিনন্দন এই সবুজ সুঁইচোরা...
30/05/2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসের সবুজ প্রকৃতিতে ধরা পড়েছে দৃষ্টিনন্দন এই সবুজ সুঁইচোরা। উজ্জ্বল সবুজ রঙ, সরু গঠনের জন্য পাখিটি প্রকৃতিপ্রেমীদের কাছে বেশ পরিচিত।

📸 ছবি: ড. তসলিম মাহমুদ
সহযোগী অধ্যাপক, মাইক্রোবায়োলজী বিভাগ।

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে...
29/05/2026

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে...

Address

Noakhali
Chottogram

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Daily NSTU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share