22/01/2025
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউট চুয়াডাঙ্গা উপকেন্দ্রের আওতাধীন, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী এলাকায় আজ ২১ জানুয়ারি, অদ্য সোমবার, "আখের সাথে সাথীফসল হিসেবে ডাল, মসলা ও সবজী জাতীয় ফসল উৎপাদন" প্রকল্পের আওতায় একটি মাঠ দিবস অনুষ্ঠিত হয়।উক্ত মাঠ দিবসে উপস্থিত ছিলেন কৃষিবিদ খন্দকার গোলাম মওলা,বিপিএম-সেবা,পুলিশ সুপার,চুয়াডাঙ্গা। উক্ত মাঠ দিবসে আরো উপস্থিত ছিলেন ড. মো. আতাউর রহমান স্যার , মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান, কীটতত্ত্ব বিভাগ, ড. এ কে এম রাশেদুল ইসলাম স্যার, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান, কৃষিতত্ত্ব ও ফার্মিং সিস্টেম বিভাগ, ড. কে এম রেজাউল করিম স্যার,প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ, ড. নূরে আলম সিদ্দিকী স্যার, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং প্রধান, প্রশাসন বিভাগ এবং আরো উপস্থিত ছিলেন জনাব মো. মুনির হোসেন স্যার,প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান, সরেজমিন গবেষণা বিভাগ, বিএসআরআই, ঈশ্বরদী, পাবনা। মাঠ দিবসের সভাপতিত্ব করেন ড. আবু তাহের সোহেল স্যার, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং প্রকল্প পরিচালক,বিএসআরআই ঈশ্বরদী, পাবনা।
এতে কৃষকদের আখের সাথে সাথী ফসল চাষের সুবিধা, প্রযুক্তি ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষজ্ঞরা উৎপাদন বৃদ্ধির কৌশল নিয়ে দিকনির্দেশনা দেন।