12/08/2025
সংবাদ মাধ্যম একটা বিরাট চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূলের সঙ্গে রাহুল গান্ধীর গভীর যোগাযোগের এবং যার ফলে এই রাজ্যের কংগ্রেস কর্মীদের মনে এক বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। রাজ্য কংগ্রেসের কোন গুরুত্ব এই মুহূর্তে সর্বভারতীয় কংগ্রেসের কাছে কতটা এটা কিন্তু প্রশ্নে চিহ্ন রেখে দিচ্ছে। কারণ যেভাবে সংবাদ মাধ্যমের তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা রাহুল গান্ধীর প্রচার হচ্ছে তাতে কংগ্রেস কর্মীদের মধ্যে আশঙ্কা সৃষ্টি হচ্ছে আগামী নির্বাচনে এই রাজ্যের কংগ্রেসের কি অবস্থা দাঁড়াবে। দ্বিতীয় প্রশ্ন দুর্নীতি সম্পর্কে সর্বভারতীয় কংগ্রেস কি বিজেপি শাসিত রাজ্যের দুর্নীতি কে গুরুত্ব দেবেন এবং পশ্চিমবাংলার দুর্নীতিকে যা দেশের সর্বোচ্চ আদালতে মান্যতা পেয়েছে তার কোন গুরুত্ব দেওয়া হবে না এটা কি এই রাজ্য কংগ্রেস প্রকাশ্যে বলার ক্ষমতা রাখতে পারে। এই রাজ্যে নির্বাচন ভোটার লিস্ট নিয়ে তৃণমূল এত বেশি উদগ্রীব কেন। এখানে মৃত ভোটার ভোট দিতে পায় এখানে ভুয়া ভোটার আছে তাছাড়া তো ভোটের দিন বুথ লুট করা হয়। রাজ্য কংগ্রেসের কাছে এই রাজ্যের ভোটার লিস্টের কোন সমীক্ষা করানো আছে বলে মনে হয় না যেটা রাহুল গান্ধী তিন-চারটি রাজ্যের ভোটার লিস্ট সমীক্ষা করে তথ্য সামনে প্রমাণ করতে চাইছেন কিভাবে ভোটার লিস্টের কারচুপি হয়। রাজ্য কংগ্রেসের কাছে অনুরোধ এই রাজ্যের ভোটার লিস্টের সমীক্ষা করে প্রমাণ করার চেষ্টা করুন। এখানে ভোটার লিস্টের কত ভুতুড়ে ভোটার আছে।