হবিগঞ্জী ভাই

হবিগঞ্জী ভাই Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from হবিগঞ্জী ভাই, Habiganj.

01/05/2025

বিনা বেতনে আমার নামে বদনাম করা মানুষদের জানাই শ্রমিক দিবসের শুভেচ্ছা!

হবিগঞ্জের মজার কিছু আঞ্চলিক ভাষা১/ হবিগঞ্জ > অবিগজ২/ বাতাস করা > পাইল দে৩/ মেলা > বান্নি৪/ তাদের বাসায় > এরা বারিত৫/ কুয়...
26/04/2023

হবিগঞ্জের মজার কিছু আঞ্চলিক ভাষা

১/ হবিগঞ্জ > অবিগজ
২/ বাতাস করা > পাইল দে
৩/ মেলা > বান্নি
৪/ তাদের বাসায় > এরা বারিত
৫/ কুয়াশা > কুয়া
৬/ মসজিদ > মচ্চিদ
৭/ হাড়ি > ডেক
৮/ তারকারি > চালন
৯/ জুল > সুরা
১০/ বাতি > বাত্তি
১২/ তারাতারি কর > আপরে কর
১৩/ চিরুনি > কাকই
১৪/ টাকা > টেকা
১৫/ পুকুর > ঘাট
১৬/ আগামী কাল > কালকে
১৭/ সন্ধ্যাবেলা > আইঞ্জাবালা
১৮/ রাত্রি > রাতকে
১৯/ খাবনা > খাইতাম না
২০/ বিড়াল > বিলাই
২১/ কবুতর > কইতর
২২/ সর > অর
২৩/ কি কর > কিতা কর
২৪/ সুয়ে আছি > গুমাই রইছি
২৫/ বেশি কথা বললে > ফেরফেরি বন্দ কর
২৬/ পেয়ারা > অপরি/সফরি
২৭/ পেপে > কইপল
২৮/ নারিকেল > নাইকল
২৯/ মারমু > পিটিলাইমু
৩০/ কাদা > পেক
৩১/ ব্যথা পেয়েছে > দুখ পাইছে
৩২/ চলে গিয়েছে > গেচিগা
৩৩/ কথা শুনা > হুনচত নি
৩৪/ কি বল > ইত কিতা কস
৩৫/ কতগুলো > কতলা
৩৬/ সবগুলি > অকলটি
৩৭/ এইদিকে > এইমদিয়া
৩৮/ ঝাড়ু > খড়কড়া
৩৯/ চুলা > উন্দাল
৪০/ টিউবওয়েল > কল
৪১/ খুজতেছি > তুকাইতাছি
৪২/ শালী > হালী
৪৩/ শুটকি > হুটকি
৪৪/ থুথু > চেব
৪৫/ ফুফু > উফু
৪৬/ ফুফা > উফা
৪৭/ বটি > বটনি
৪৮/ চাচাত ভাই > চাচতল ভাই

সত্যকথা বলতে কি আমাদের হবিগঞ্জ এর ভাষার একটা মায়ার টান আছে।এ ভাষা আমাদের মায়ের ভাষা এভাষা আমাদের গর্ব আমাদের সংস্কৃতি সত্যিই আমাদের এই ভাষায় কথা বলতে অনেক ভাল লাগে।

24/03/2023
হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় --------------------------বাংলাদেশের হবিগঞ্জ জেলার একটি শিক্ষা প্রতিষ্ঠান, যা ১৮৮৩ খ্রিষ্ট...
11/08/2022

হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়
--------------------------
বাংলাদেশের হবিগঞ্জ জেলার একটি শিক্ষা প্রতিষ্ঠান, যা ১৮৮৩ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। শুরুতে প্রাথমিক বিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করলেও কালের পরিক্রমায় পরবর্তিতে এটি হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় হিসেবে পরিচিতি পায়। স্কুলটি হবিগঞ্জ শহরের টাউন হল রোডের পাঁশে ২৯.১৮ একরবিশিষ্ট সুবিশাল জায়গা নিয়ে অবস্থিত।

তিনকোনা পুকুর পাড়
--------------------
হবিগঞ্জ শহরে তিনকোনা পুকুর পাড় নামক একটা স্থান আছে যা হবিগঞ্জের সবাই জানে । তিনকোনা কেন বলে সেটা উপর থেকে না দেখলে বুঝা যাবে না !

খোয়াই নদী এবং হবিগঞ্জ শহরের একাংশ ।
10/08/2022

খোয়াই নদী এবং হবিগঞ্জ শহরের একাংশ ।

এক নজরে হবিগঞ্জসুফি সাধক হযরত শাহজালাল (রঃ) এর অনুসারী সৈয়দ নাছির উদ্দিন (রঃ) এর পূণ্যস্মৃতি বিজড়িত খোয়াই, করাঙ্গী সুতাং...
30/06/2022

এক নজরে হবিগঞ্জ

সুফি সাধক হযরত শাহজালাল (রঃ) এর অনুসারী সৈয়দ নাছির উদ্দিন (রঃ) এর পূণ্যস্মৃতি বিজড়িত খোয়াই, করাঙ্গী সুতাং, বিজনা, রত্না প্রভৃতি নদী বিধৌত হবিগঞ্জ একটি ঐতিহাসিক জনপদের নাম । ঐতিহাসিক সুলতানসী হাবেলীর প্রতিষ্ঠাতা সৈয়দ সুলতানের অধঃস্তন পুরুষ সৈয়দ হেদায়েত উল্লাহর পুত্র সৈয়দ হবিব উল্লাহ খোয়াই নদীর তীরে একটি গঞ্জ বা বাজার প্রতিষ্ঠা করেন । তাঁর নামানুসারে হবিবগঞ্জ থেকে কালক্রমে তা হবিগঞ্জে পরিণত হয় । ইংরেজ শাসনামলে ১৮৬৭ সালে হবিগঞ্জকে মহকুমা ঘোষণা করা হয় এবং ১৮৭৮ সালে হবিগঞ্জ মহকুমা গঠনকরা হয় । আসাম প্রাদেশিক সরকারের ২৭৩ নং নোটিফিকেশনের মাধ্যমে ১৮৯৩সালের ০৭ এপ্রিল হবিগঞ্জ থানা গঠিত হয়। পরবর্তীতে ১৯৬০ সালে সার্কেল অফিসার (উন্নয়ন) এর অফিস স্থাপিত হয় এবং সর্বশেষ ১৯৮৪ সালের ০১ মার্চ ( ১৭ ফাল্গুন ১৩৯০ বাংলা) জেলায় উন্নীত হয় ।

অবস্থান: ২৩˚৫৭" হতে২৪˚৪২ " উত্তর অক্ষাংশ এবং ৯১˚১০" হতে ৯১˚৪০" পূর্ব দ্রাঘিমাংশ।

আয়তন: ২৬৩৬. ৫৮ বর্গকিলোমিটার।

সীমানা: উত্তরে সুনামগঞ্জ ও সিলেট জেলা, পূর্বে মৌলভীবাজার জেলা, দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য ও পশ্চিমে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা।

জনসংখ্যা: ,২০,৮৯,০০১ জন (সর্বশেষ আদমশুমারী অনুযায়ী সমন্বিত) : পুরুষ- ১০,২৫,৫৯১ জন ও মহিলা-১০,৬৩,৪১০ জন।

জনসংখ্যার ঘনত্ব: প্রতি বর্গকিলোমিটারে ৭৯২ জন।

শিক্ষার হার: ৪০.৫০% ।

পরিবারের সংখ্যা: ৩,২১, ৯০০টি।

ভূমিহীন: ২৩% ।

উপজেলা: ০৯ টি (হবিগঞ্জ সদর, লাখাই, মাধবপুর, চুনারুঘাট, বাহুবল, নবীগঞ্জ, বানিয়াচং, আজমিরীগঞ্জ ও শায়েস্তাগঞ্জ)।

প্রশাসনিক থানা: ০৯ টি

নৌ-থানা: ২ টি। মাদনা (লাখাই) ও মারকুলী (বানিয়াচং )।

পৌরসভা: ০৬ টি (হবিগঞ্জ সদর, মাধবপুর, চুনারুঘাট, নবীগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও আজমিরীগঞ্জ )।

ইউনিয়ন পরিষদ: ৭৭টি।

কৃষি আবাদী জমি: ১,৫৪,৯৫৩ হেক্টর (মোট জমির ৬০.২২%)।

বনভূমি: ১১,৬৪৪ হেক্টর ((মোট জমির ৪.৫৩%)।

চা-বাগান: ২৪টি। মোট আয়তন-১৫,৭০৩.২৪ হেক্টর । ২৪টি চা বাগান থেকে বছরে প্রায় ০১ (এক) কোটি কেজি চা পাতা উৎপন্ন হয়।

রাবার বাগান: ০৩টি।
(ক) রূপাইছড়া-বাহুবল (১৯৮১)। এর অর্ধেক হবিগঞ্জে ও বাকী অংশ শ্রীমঙ্গলে অবস্থিত । ১৯৮৬সালের হিসাব অনুযায়ী এর আয়তন ২০০০ একর ।
(খ) শাহজীবাজার-চুনারুঘাট(১৯৭৮)। ২০০৪ একর ভূমিতে বর্তমানে রাবার চাষ হচ্ছে।
(গ) সাতগাঁও রাবার বাগান- ১৯৭১ সালে শুরু হওয়া বাগানের ২০০ একর হবিগঞ্জ জেলায় অবস্থিত।

প্রধান নদ-নদী: কুশিয়ারা, খোয়াই, সুতাং, রত্না, শুটকী, সোনাই, করাঙ্গী, ঝিংড়ী, ভেড়ামোহনা, বরাক, বিজনা প্রভৃতি।

মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য স্মরণীয়: মেজর জেনারেল মরহুম এম. এ. রব। (স্বাধীনতা পদক-২০০০ প্রাপ্ত )।

দর্শনীয় স্থান:
১) তেলিয়াপাড়া চা বাগান সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ, মাধবপুর।
২) কালেঙ্গাঁ অভয়ারণ্য, চুনারুঘাট।
৩) শাহাজীবাজার রাবার বাগান - মাধবপুর।
৪) সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রঃ) এর মাজার, মুড়ারবন্দ, চুনারুঘাট ।
৫) সৈয়দ ফতেহ গাজী (রঃ) এর মাজার, শাহাজীবাজার, মাধবপুর।
৬) বিথঙ্গঁল আখড়া, বানিয়াচং।
৭) উচাইল- শংকরপাশা শাহী মসজিদ (১৪৯৩- ১৫১১ খ্রি.), হবিগঞ্জ সদর।
৮) সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চল
৯) রেমা কালেঙ্গা সংরক্ষিত বনাঞ্চল
প্রধান প্রধান উপজাতি: কর্মকার, ভৌমিক, বাউরি, সাওতাল, মুন্ডা, মৃধা, উড়ীয়া, তাঁতী, কন্দ, প্রদান, রিকিয়াশন কৈরী,গোয়ালা, পার্শী, তেলেঙ্গা, রেলিখাসিয়া, মনিপুরি, ত্রিপুরা, গড়, পাইনকা, বাড়াইক শবর, কেউট, বুনার্জী, নায়েক, বানিয়া, ঝরা, চৌহান, রুদ্রপাল, খাড়িয়া, রাউতিয়া, কানু ভূইয়া, তন্তবায়, কাঁহার, ছত্রী, অহির, রাজবংশী, শুক্লবদ্য, ভূমিজ, বিহারী, গঞ্জু, রবিদাস মহালী, বাক্তী, জংলী, তেলেগু, ভোজপুরী, উৎকোল, উরাং প্রভৃতি উপজাতি এ জেলার মাধবপুর, চুনারুঘাট, বাহুবল ও নবীগঞ্জ উপজেলায় বাস করে। এদের মোট জনসংখ্যা- ৮৪,০২০ জন ।

প্রাকৃতিক সম্পদ: প্রাকৃতিক গ্যাস, সিলিকা বালি, বালি।

গ্যাস ফিল্ড: ০৩ টি।
১) রশিদপুর গ্যাস ফিল্ড- আবিষ্কার- ১৯৬০ সাল।
২) হবিগঞ্জ গ্যাস ফিল্ড- আবিষ্কার- ১৯৬৩ সাল।
৩) বিবিয়ানা গ্যাস ফিল্ড- আবিষ্কার- ১৯৯৮ সাল।

৩টি গ্যাস ফিল্ড থেকে উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ ৫.৫ ট্রিলিয়ন ঘনফুট (প্রায়) ।

শিক্ষা প্রতিষ্ঠান:

মহাবিদ্যালয় - ২০টি (সরকারী-৩টি)।
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ - ০৩টি।

পলিটেকনিক্যাল ইন্সটিটিউট- ০১ টি
মাধ্যমিক বিদ্যালয় - ৯৫টি (সরকারী-৬টি)।
সরকারী প্রাথমিক বিদ্যালয়-১০১৬টি।

বেসরকারী প্রাথমিক বিদ্যালয়-২৯৫টি।
সিনিয়র মাদরাসা - ০৭টি।

দাখিল মাদরাসা-৫৯টি।
বিদ্যালয় গমনোপযোগী শিশু-

ভর্তির হার: ৯৫%।

স্বাস্থ্য বিষয়ক:

হাসপাতাল ১০০ শয্যার- ০১টি ।
হাসপাতাল ৩১ শয্যার - ০৭টি ( উপজেলা স্বাস্থ্য কমপে­ক্স)। এর মধ্যে
৩টি হাসপাতালকে ৫০ শয্যার হাসপাতালে উন্নীত করার কাজ চলছে।
উপ-স্বাস্থ্যকেন্দ্র-১৮টি (আউটডোর স্বাস্ব্যসেবা প্রদান করা হয় )।

রাজস্ব বিষয়ক:

উপজেলা রাজস্ব কার্যালয় - ০৮টি ।
ইউনিয়ন ভূমি অফিস - ৩৭টি ।
অর্পিত ও অনাগরিক সম্পত্তি - ১৬,৯৯১.৭৮ একর।
জলমহাল - ৪৯০টি।
২০ একরের ঊর্ধ্বে জলমহাল: ১৫৫টি। (হবিগঞ্জ সদর-১৩টি, নবীগঞ্জ-৩৮টি, বানিয়াচং-৬৫টি, আজমিরীগঞ্জ- ১৫টি, লাখাই-১৮টি, বাহুবল-৩টি, চুনারুঘাট-৩টি)

মৎস্য বিষয়ক:

মোট জলাশয়ের পরিমাণ- ৯৭,১৩৫.১৫ হেক্টর।
মাছের মোট উৎপাদন- ২৮৪৭৪ মে. টন।
মাছের মোট চাহিদা - ২২৯০৯ মে. টন।
মাছের উদ্বৃত্ত - ৫৫৬৫ মে. টন।

খাদ্য পরিস্থিতি বিষয়ক:

মোট ফসলী জমি- ২৯৫৩০০ হেক্টর।
প্রকৃত খাদ্য উৎপাদন- ৫৪৪২০৮ মে. টন (বাৎসরিক)।
খাদ্য উদ্বৃত্ত - ১৯৮৪৫৭ মে. টন ( বাৎসরিক)।

সড়ক পথের দৈর্ঘ্: পাকা- ৪২৮.৬৩ কি.মি., কাঁচা- ১৪২.৪৭ কি.মি.। ইট বিছানো- ৩৫.৪০ কি.মি.।

রেল পথের দৈর্ঘ্য: ১০৯ কি.মি.।

মারকাজ মসজিদ , বানিয়াচং , হবিগঞ্জ
07/12/2021

মারকাজ মসজিদ , বানিয়াচং , হবিগঞ্জ

কমলা রানীর দীঘি / সাগর দীঘি  ও এক টুকরো বানিয়াচং গ্রাম বানিয়াচং , হবিগঞ্জ ----------------------------------------------...
05/12/2021

কমলা রানীর দীঘি / সাগর দীঘি ও এক টুকরো বানিয়াচং গ্রাম
বানিয়াচং , হবিগঞ্জ
----------------------------------------------------

প্রায় দ্বাদশ শতাব্দিতে রাজা পদ্মনাভ প্রজাদের জলকষ্ট নিবারণের জন্য বানিয়াচং গ্রামের মধ্য ভাগে একটি বিশাল দিঘি খনন করেন। এ দিঘি খননের পর পানি না উঠায় স্বপ্নে আদিষ্ট হয়ে রাজা পদ্মনাভের স্ত্রী রাণী কমলাবতী এ দিঘিতে আত্মবিসর্জন দেন বলে একটি উপাখ্যান এ অঞ্চলে প্রচলিত আছে। এ জন্য এ দিঘিকে কমলারাণীর দিঘিও বলা হয়ে থাকে। এ দিঘি নিয়ে বাংলা ছায়াছবিসহ রেডিও মঞ্চ নাটক রচিত হয়েছে। এর পাড়ে বসে পল্লী কবি জসিমউদ্দিন ‘রাণী কমলাবতীর দিঘি’ নামে একটি কবিতা রচনা করেছিলেন । এ দিঘিটি বাংলা দেশের দ্বিতীয় বৃহত্তম দিঘি বলে খ্যাতি রয়েছে।

চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন , হবিগঞ্জ ------------------------------------
07/08/2021

চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন , হবিগঞ্জ
------------------------------------

চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন, হবিগঞ্জনতুন স্টেডিয়াম, হবিগঞ্জ
23/07/2021

চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন, হবিগঞ্জ
নতুন স্টেডিয়াম, হবিগঞ্জ

এক টুকরো হবিগঞ্জ ...
19/07/2021

এক টুকরো হবিগঞ্জ ...

Address

Habiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when হবিগঞ্জী ভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share