16/06/2024
মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় শক্তি নরেন্দ্র মোদী, এবং বাংলাতে তৃণমূলকে হারাতে পারে একমাত্র BSP, বিজেপি না
=================================
সবার আগে বোঝা যাক যে বাংলাতে তৃণমূলকে কেনো শুধুমাত্র BSP হারাতে পারে, বিজেপি না ! এই কথাটি যদিও আমরা BSPর কর্মীরা বলে আসছি, কিন্তু আমাদের সমাজ কখনও সেটা মানেনি। যাইহোক এর পিছনে অংক বোঝা যাক।
সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে, বাংলার প্রায় সব মুসলিম ভোট বিজেপি'র বিরুদ্ধে গেছে, যার মধ্য প্রায় ৮০% তৃণমূল পেয়েছে। মুসলিমরা সাধারণত বর্নহিন্দু এবং SC/ST/OBC'দের থেকে বেশি মাত্রায় ভোটদানে অংশগ্রহণ করে। তাহলে যা মোট ভোট পড়েছে বাংলাতে, তার ধরে নেওয়া যাক মোটামুটি ২৫% হলো তৃণমূলের পাওয়া মুসলিম ভোট। প্রতিটা ভোটে এর খুব বেশি তারতম্য হয়না।
বিভিন্ন অর্থ দেওয়া কার্যক্রম যেমনি লক্ষী ভাণ্ডার, ইত্যাদি দিয়ে ধরে নেওয়া যাক বিষেশত সমাজের প্রান্তিক মহিলাদের মধ্যে তৃণমূলের একটা ভোট ব্যাংক তৈরী হয়েছে, যা কম করে ধরলেও মোট ভোটার এর ১০%।
এছাড়াও একটি শ্রেণী আছে, যারা বিজেপি'র RSS-BJP মার্কা হিন্দুত্ব কিছুতেই হজম করতে পারেনা। এটা কতো, সে নিয়ে বিভিন্ন লোকের ভিন্ন মতামত, কিন্তু কেউ বলেনা যে এটা ৫% এর কম।
উপরের তিনটি আমরা যদি জুড়ি, তাহলে মোট হয়ে যায় প্রায় ৪০%। এই হলো তৃণমূলের "বেস ভোট" বাংলাতে। অর্থাৎ, বিজেপি'কে বাংলা জিততে গেলে, বাকি ৬০% এর মধ্য ৫১% বের করতে হবে - যেটা হাস্যকরভাবে অসম্ভব। আর তাছাড়াও বিজেপি তাদের সর্বশক্তি ইতিমধ্যেই লাগিয়ে দিয়েছে ২০২১ এর বিধানসভা নির্বাচনে। এখন বাংলাতে BJPর একটাই গতি - নিচের দিকে। আর বাংলার ইতিহাস বলছে, সেটা অত্যন্ত দ্রুত হতে পারে।
এবার আসা যাক BSPর বিষয়ে।
মাঠে-ময়দানে BSPর হয়ে কাজ করতে গিয়ে আমরা বাংলার মুসলিমদের মধ্যে দুটি জিনিষ দেখি :
1. তাদের ৯০%+ তৃণমূলকে আর মন থেকে চায়না। এদের সাথে আটকে আছে শুধুমাত্র নরেন্দ্র মোদীকে আটকানোর জন্য।
2. প্রায় প্রতিটি মুসলিম বুঝে গেছে যে বাংলাতে এবং ভারতে তাদের সার্বিক উন্নতি সম্ভব শুধুমাত্র বাবা সাহেবের সংবিধানের পথে।
এবার যদি আমরা DBT (Direct Benefit Transfer) বা সোজাসুজি অর্থ প্রদান প্রকল্পগুলির দিকে তাকাই যেমনি লক্ষী ভাণ্ডার, ইত্যাদি, ভারতবর্ষে এর শ্রেয় যায় বহিনজী'র নেতৃত্বে BSPর শাসনে। শাসন করতে গেলে পিছিয়ে রাখা সমাজকে যে কিছু দিতে হয়, সেই পথ প্রথম দেখান বহিনজী। তার সাথে সাথে বহিনজী যে কাজটি করেন, যা আজ পর্যন্ত ভারতের অন্য কোনও শাসক করেনি - সেটা হলো সবার জন্য উচ্চ-মানের সরকারি শিক্ষা।
এখানে বাবা সাহেবের উক্তি আমাদের ভুললে চলবে না - তিনি বলছিলেন - "ওরা তোমাদের সব কিছু দেবে, কিন্তু শিক্ষা দেবেনা - কারণ শিক্ষা প্রশ্নের জন্ম দেয়"।
কেউ যদি ভাবে বা বলে যে জাত-পাতের রাজনীতি বাংলার না, ভিন-দেশীয় - তাহলে সে সব থেকে বেশি গণ্ড-মূর্খ। বাংলা হলো এর আসল জননী। বাংলা ও দেশ-ভাগ করাই হয়েছিলো জাত-পাতের কারণে, যাতে বাংলাতে বর্ণহিন্দুদের শাসন চালিয়ে যাওয়া যায়।
বাংলা যখন কাঁশীরামজীর দেখানো পথে জাতকে ব্যবহার করে করা রাজনীতির এতোটাই উর্বর জমি, তাহলে আমরা পারিনি কেনো এখনও ?? দুটি প্রধান কারণ :
1. বাংলাতে তথাকথিত শিক্ষিতদের মধ্য হাতে-গোনা কয়েকজন ছাড়া, কারো কাঁশীরামজীর দেখানো পথে চলার ক্ষমতা নেই।
2. কাঁশীরামজীর দেখানো পথে চলার ক্ষমতা নেই - সেটা স্বীকার না করে, এরা সমাজের মধ্য বাবা সাহেবের দয়াতে পাওয়া নিজেদের স্ট্যাটাস দেখিয়ে, নিজেদের কথার দাম বাড়িয়ে, তার পরে BSPর নেতৃত্বের ব্যাপারে মিথ্যে বদনাম আর সন্দেহ প্রকাশ করে গেছে - নিজেদের অক্ষমতা আর অযোগ্যতা ঢাকতে। দিনের পর দিন এটা চলতে থাকার কারণে, আমাদের যোগ্য নেতৃত্বের উপর আমাদের সমাজ বিশ্বাস পাচ্ছে না। অথচ মজার ব্যাপার, নেতৃত্ব তো অনেক দূরের ব্যাপার - নেতৃত্বের তৈরী করা কর্মীর সামনে এই সব তথাকথিত শিক্ষিতদের রাজনীতির বিষয়ে সোজা হয়ে ৫ মিনিট দাঁড়ানোর ক্ষমতা নেই - সে তার যতোই ডিগ্রি হোক আর যতোই বড় চাকরি হোক।
উপরোক্ত কারণগুলির জন্যই বাংলাতে তৃণমূলকে BSPর দ্বারা হারানোর চাবিকাঠি লুকিয়ে আছে আমাদেরই বৃহত্তর সমাজের মধ্য এইটা ব্যাপকভাবে প্রচলিত হওয়া, যে BSPর ভিতরে এসে মাথা পেতে কাঁশীরামজীর শিক্ষা না নিলে - SC/ST/OBC'দের গাছের সাথে বেঁধে পিটালেও মাথায় রাজনীতি ঢোকেনা - সে তার যতোই বড় আর বেশি ডিগ্রি হোক বা যতো বড়ই চাকরি করুক।
শেষমেষ প্রশ্ন হলো, নরেন্দ্র মোদী কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় শক্তি ! খুব সহজ উত্তর ! উপরোক্ত হিশেব অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবার, তার চেলা-চামুন্ডারা যাই দোষ করুক, যাই চুরি করুক, চাকরি না দিক, শিক্ষা না দিক, ইত্যাদি - তবুও RSS/BJP নামক ডাকাতকে আটকানোর জন্য চোখ বুঁজে প্রায় ৩০%+ ভোট গ্যারান্টি সহকারে পায় - যার প্রধান কারণ হলো নরেন্দ্র মোদী। তাহলেই খুব সহজেই বলা যেতে পারে যে, নরেন্দ্র মোদী হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান শক্তি।
জয় ভীম, জয় ভারত
BSP জিন্দাবাদ
🐘🐘🐘🐘🐘🐘