06/09/2026
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গভীর শোকের সাথে জানাচ্ছি যে, আরিজখাঁটিল্লা নিবাসী আমাদের সকলের প্রিয়জন জনাব মজির উদ্দিন সাহেব আজ সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ইন্তেকাল করেছেন।
ব্যক্তিগতভাবে তাঁর সাথে আমার অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। তিনি ছিলেন একজন অমায়িক, বিনয়ী ও সদালাপী মানুষ। বিশেষ করে নামাজের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত সচেতন ও যত্নশীল। বাজারে দেখা হলেই তাঁর হাস্যোজ্জ্বল মুখ ও আন্তরিক কুশল বিনিময় সবার মনকে আনন্দিত করত।
মানুষ হিসেবে ভুল-ত্রুটি থাকাই স্বাভাবিক। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তিনি যেন মরহুমের সকল গুনাহ ও ভুলত্রুটি ক্ষমা করে দেন, তাঁর কবরকে জান্নাতের বাগিচাসমূহের একটি বাগিচায় পরিণত করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকাম দান করেন। আমীন।
মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাঁদের এই শোক সইবার তাওফিক দান করুন।
মরহুমের জানাজার নামাজের সময় ও স্থান পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে, ইনশাআল্লাহ।
শোকার্ত
বৃহত্তর বৈরাগীবাজার সোসাইটি অব ইউএসএ ইনক পরিবার