Charity Fighters of Sylhet

Charity Fighters of Sylhet "Charity fighters of sylhet" is an Social Service Organization means an organisation set up to assist

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ-বিদেশের সবাইকে জানাই ঈদ মোবারক। “খোশ আমদেদ সকলের তরে।”
19/03/2026

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ-বিদেশের সবাইকে জানাই ঈদ মোবারক। “খোশ আমদেদ সকলের তরে।”

আসসালামু আলাইকুম। রামাদান গিফট প্রজেক্ট - ২০২৬ এর আপডেট। আলহামদুলিল্লাহ, আমাদের "রামাদান গিফট" প্রজেক্টের কার্যক্রম হিসা...
26/02/2026

আসসালামু আলাইকুম।
রামাদান গিফট প্রজেক্ট - ২০২৬ এর আপডেট।
আলহামদুলিল্লাহ, আমাদের "রামাদান গিফট" প্রজেক্টের কার্যক্রম হিসাবে সিলেট শহর এবং শহরের আশে পাশের কিছু জায়গায় অর্ধশতাধিক মানুষের কাছে পৌঁছে গেছে রমজানের উপহার। যেহেতু সবসময়ই আমাদের টার্গেট থাকে সত্যিকার অর্থেই যাদের সাহায্যের প্রয়োজন তাদের কাছেই সাহায্য পৌঁছে দেওয়া,তাই আমরা বিভিন্ন এলাকা ঘুরে কিছু ব্যাকওয়ার্ড জায়গায় সবসময় আমাদের উপহার দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমাদের কাজ সফলভাবে শেষ হয়েছে,আর এরকম সুন্দরভাবে রমজানের প্রজেক্ট শেষ করতে পেরে আমাদের মধ্যে একটা আলাদা প্রশান্তি কাজ করছে। আজকের প্রজেক্ট সম্পন্ন করা সম্ভব হয়েছে আমাদের সি.এস.এফ. এর চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী ( Aminur Taj ) এর ফান্ড রাইসিং, নিজস্ব অর্থায়ন এবং পাশাপাশি CFS এর শুভাকাঙ্ক্ষীদের ফান্ডিং এর মাধ্যমে।

তাছাড়াও এই প্রজেক্ট সফল করতে নেতৃত্ব দিয়েছেন আমাদের Charity Fighters of Sylhet এর নবনির্বাচিত প্রেসিডেন্ট Md Sabbir Ahmed এবং তারই সাথে ছিলেন সাধারণ সম্পাদক Riyad Ahmed Hridoy , অর্থ সম্পাদক Rayhan Ahmed এবং আমাদের সি.এস.এফ. টিমের সদস্যরা। তাদের এই কাজের উত্তম প্রতিদান যেনো আল্লাহ তাদেরকে প্রদান করেন।
দোয়া করবেন সবাই, আর আমাদের পাশে থাকবেন যাতে সবসময় আমরা নিম্নআয়ের মানুষদের জন্য কিছু করে যেতে পারি।

- মেহের করিম চৌধুরী (ভাইস প্রেসিডেন্ট) সি.এস.এফ.

আসসালামু-আলাইকুম, আজ আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে নব-নির্বাচিত অর্থ সম্পাদক কে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে ...
20/02/2026

আসসালামু-আলাইকুম,
আজ আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে নব-নির্বাচিত অর্থ সম্পাদক কে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, তিনি হলেন আমাদের সবার চেনা ও জানা Rayhan Ahmed, যিনি এমসি কলেজ থেকে পড়াশোনা করেছেন।

আশা করি তিনি মানব কল্যাণে মানবতা রক্ষার্থে নিজেকে নিঃস্বার্থে মানব সেবায় নিয়োজিত রাখবেন । আগামী দিনের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আসসালামু-আলাইকুম। আমাদের C.F.S  টিমের রানিং কমিটি এবং সেন্ট্রাল কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত করা হলো। আজ সোমবার ১...
16/02/2026

আসসালামু-আলাইকুম।

আমাদের C.F.S টিমের রানিং কমিটি এবং সেন্ট্রাল কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত করা হলো। আজ সোমবার ১৬ই ফেব্রুয়ারি, নতুন কমিটি গঠন করা হলো অফিসিয়ালি আমাদের ফেসবুক পেইজের মাধ্যমে।

আপনারা যে কেউ হতে পারেন সিএফএস এর সদস্য, লক্ষ্য একটাই নিজেকে অন্যের কল্যাণে নিঃস্বার্থে বিলিয়ে দেওয়া।
সিএফএস টিমে যোগ দিতে হলে আপনারা নিচে দেওয়া প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক কে যে কেউ মেসেঞ্জারে নক দিতে পারেন। কোন ফিমেল সদস্য চাইলে ভাইস প্রেসিডেন্ট কে মেসেজ দিতে পারেন।

প্রেসিডেন্ট Md Sabbir Ahmed
ভাইস প্রেসিডেন্ট Meher Karim Chowdhury
সাধারণ সম্পাদক Riyad Ahmed Hridoy

আশা করি সবাই সবার জায়গা থেকে নিজের সেরাটা দিয়ে কাজ করবেন, সবসময় সি.এফ.এস এর সাথেই থাকবেন। কারন আমরা মানব কল্যাণে মানবতা রক্ষার্থে নিঃস্বার্থে নিয়োজিত।

আসসালামু আলাইকুম। আমাদের রিসেন্ট প্রজেক্ট এর আপডেট - হরিপুর উৎলারপার শায়খ আব্দুল্লাহ (রঃ) জামে মসজিদে বেশ কয়েকদিন থেকে ১...
24/01/2026

আসসালামু আলাইকুম।

আমাদের রিসেন্ট প্রজেক্ট এর আপডেট -

হরিপুর উৎলারপার শায়খ আব্দুল্লাহ (রঃ) জামে মসজিদে বেশ কয়েকদিন থেকে ১ টি মাইক এর প্রয়োজন ছিলো, কিন্তু আর্থিকভাবে ঘাটতিতে থাকার জন্য তাদের পক্ষে কিনা সম্ভ হচ্ছিলোনা। তখন মসজিদের পক্ষ থেকে আমাদের চ্যারিটি ফাইটার্স অফ সিলেট এর একজন সদস্যর সাথে যোগাযোগ করা হয়, তার মাধ্যমে আমাদের একজন শুভাকাঙ্ক্ষী তা শোনার পরই এই মসজিদের মাইক কিনার অর্থ উপহার প্রদান করেন, যা দিয়ে মসজিদটির জন্য একটি মাইক কিনে দেওয়া হয়েছে। প্রজেক্টটি সুন্দরভাবে সম্পন্ন করতে আমাদের জেনারেল সেক্রেটারী সাব্বির আহমেদ একাই নেতৃত্ব দিয়েছেন, তাকেও জানাই আন্তরিকভাবে ধন্যবাদ।

দোয়া করি আমাদের সিএফএস শুভাকাঙ্ক্ষীর এই উপহারারের উত্তম প্রতিদান আল্লাহ তাকে দান করুন।

আসসালামু আলাইকুম,শীত প্রজেক্ট আপডেট ২০২৫, ২৯ই ডিসেম্বর।আমাদের এবারের শীত প্রজেক্ট সফলভাবে সম্পন্ন হয়েছে নিরীহ শীতার্ত মা...
01/01/2026

আসসালামু আলাইকুম,
শীত প্রজেক্ট আপডেট ২০২৫, ২৯ই ডিসেম্বর।
আমাদের এবারের শীত প্রজেক্ট সফলভাবে সম্পন্ন হয়েছে নিরীহ শীতার্ত মানুষের ভালোবাসা দিয়ে, আলহামদুলিল্লাহ।

আমরা আমাদের আগের শীত প্রজেক্টের ন্যায় এবারও শীতবস্ত্র বিতরণ করেছিলাম গভীর রাতে। গভীর রাতে দেওয়ার উদ্দেশ্য হলো যাতে আসলেই যারা শীতার্ত, অসহায় মানুষ তারাই যেনো উপহার গুলো পায়। সম্পূর্ণ শহরের আনাচে কানাচে ঘুরে যোগ্য-বঞ্চিত ও অসহায়দের কাছে পৌঁছে দেওয়া হয়েছে আমাদের CFS এর প্রেসিডেন্ট আমিনুর রহমান চৌধুরী ( Aminur Taj ) এর উপহার। এবারের শীত প্রজেক্ট সম্পন্ন হয়েছে তার নিজস্ব অর্থায়নে। আল্লাহ তাকে তার এই কাজের উত্তম প্রতিদান দান করুন। এই শীত প্রজেক্ট ডিজাইনিং এবং প্ল্যানিং থেকে সবকিছুতে সার্বিক সহযোগিতা করেন সিএফএস ভাইস প্রেসিডেন্ট Meher Karim Chowdhury। শীত বস্ত্র বিতরণ প্রজেক্টে নেতৃত্ব দেন সিএফএস এর জেনারেল সেক্রেটারি Md Sabbir Ahmed। পাশাপাশি এ প্রজেক্টের সার্বিক কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখেন CFS এর সদস্য ফরহাদ ও তাদের দুইজন বন্ধু এবং CFS এর শুভাকাঙ্ক্ষী বাদশাহ এবং কামরুল। শীতের রাতে তাদের অক্লান্ত পরিশ্রম শেষে আমরা এই কাজ সম্পন্ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ!
তাছাড়াও এই শীতবস্ত্র ডিজাইন থেকে শুরু করে তৈরি করে আনা, সবকিছু করে দিয়েছেন CFS এর আরেক শুভাকাঙ্ক্ষী তপু। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ CFS এর শীতবস্ত্র বিতরণ প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করার জন্য।

30/12/2025

Getting ready for hoodie distribution of our winter Project 2025.

Nation will never forget you madamYou will live in our heart Forever!
30/12/2025

Nation will never forget you madam
You will live in our heart Forever!

২২'শের বন্যায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা থেকে আমরা ক'জন মিলে গড়ে তুলেছিলাম Charity fighters of Sylhet (CFS) না...
17/11/2025

২২'শের বন্যায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা থেকে আমরা ক'জন মিলে গড়ে তুলেছিলাম Charity fighters of Sylhet (CFS) নামক আমাদের এই ছোট্ট সংগঠন। তারপর সমাজের নিম্ন আয়ের, অসহায় মানুষদের পাশে থাকার তাগিদে আমরা অনেক প্রজেক্ট করেছি নিজেদের উদ্যোগে আর কিছু মহৎ মানুষের সাহায্যে। কিন্তু বর্তমানে আমাদের সংগঠনের কিছু মেম্বার দেশের বাইরে চলে যাওয়া এবং বাকিরা নিজেদের জীবনে ব্যাস্ত হয়ে পড়ায় CFS প্রায় বন্ধের পথে। কিন্তু আমরা চাইনা নিস্বার্থভাবে মানুষের সেবা করার এই রাস্তাটা বন্ধ হয়ে যাক, শুন্য থেকে শুরু করা নিজেদের হাতে গড়া এই সুন্দর সংগঠনটা যেনো এইভাবে বন্ধ না হয়ে যায়, তাই আমরা চাচ্ছি নতুন উদ্যোমে নতুন টিম গঠন করে আবারও কাজ শুরু করবো। নিস্বার্থভাবে যারা সমাজের বঞ্চিত ও অসহায় মানুষের জন্য কাজ করতে ইচ্ছুক তারা যোগ দিতে পারেন আমাদের সাথে।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন ইনবক্সে।

08/10/2025

*শীতবস্ত্র বিতরণের জন্য প্রত্যন্ত গ্রাম বা এলাকা খুঁজছি*

চলছে শীতের প্রকোপ। এই শীতে ‌*চ্যারিটি ফাইটার্স সিলেট* পরিবার উদ্যোগ নিয়েছে শীতবস্ত্র বিতরণের, যাতে কিছু মানুষের মুখে একটু উষ্ণতার হাসি ফোটানো যায়।

আমরা খুঁজছি *সিলেট জেলার ভেতরে এমন কোনও প্রত্যন্ত গ্রাম বা এলাকা*,
- যেখানে শীতের তীব্রতা বেশি,
- এবং অসহায় মানুষদের শীতবস্ত্রের অভাবে কষ্ট পেতে হচ্ছে।

আপনার পরিচিত এমন কোনো জায়গা বা মানুষের কথা জানলে, আমাদের ইনবক্সে বা নম্বরে জানান।
আপনার ছোট একটি তথ্য হয়তো কারও জন্য বড় একটি আশার আলো হতে পারে।

*যোগাযোগ:* ইনবক্স
*সহযোগিতায়:* আপনি, আমি ও আমরা সবাই।

*চ্যারিটি ফাইটার্স সিলেট*
– _উষ্ণতা ছড়িয়ে দেওয়ার এক ছোট প্রয়াস_

📣 সফলভাবে সম্পন্ন হলো ডিপ টিউবওয়েল প্রজেক্ট 📣যুক্তরাষ্ট্র প্রবাসী CFS এর নতুন চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা আমিনুর রহমান চৌ...
23/06/2025

📣 সফলভাবে সম্পন্ন হলো ডিপ টিউবওয়েল প্রজেক্ট 📣

যুক্তরাষ্ট্র প্রবাসী CFS এর নতুন চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা আমিনুর রহমান চৌধুরী ( Aminur Taj ) এর মহৎ উদ্যোগে, Charity Fighters of Sylhet এর কয়েকজন শুভাকাঙ্ক্ষীর আর্থিক সহায়তায়, সংস্থাটির সার্বিক ব্যবস্থাপনায় একটি *ডিপ টিউবওয়েল প্রজেক্ট* সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। প্রজেক্টটির সার্বিক ব্যবস্থাপনায় সার্বক্ষণিকভাবে উপস্থিত ছিলেন সিএফএস টিমের নতুন কমিটি মেম্বার, সভাপতি এবং সাধারণ সম্পাদক।

এই কার্যক্রমের মাধ্যমে সুপেয় পানির চাহিদা পূরণে একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো। এ প্রজেক্টের মাধ্যমে উপকারভোগীরা যেমন উপকৃত হবেন, তেমনি সমাজে মানবিকতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন হলো।

আমরা আমিনুর রহমান চৌধুরী (তাজ) এবং চ্যারিটি ফাইটার্স অফ সিলেট এর সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাই, যাদের সহানুভূতি এবং ভালোবাসা ছাড়া এটি সম্ভব হতো না। আমাদের একটি লক্ষ্য, "মানব কল্যাণে মানবতা রক্ষার্থে আমরা সর্বদা নিয়োজিত"।

মানবতার পাশে থাকুন, আলোর পথে এগিয়ে চলুন।

Address

Sylhet
48212

Telephone

+8801580751728

Website

Alerts

Be the first to know and let us send you an email when Charity Fighters of Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Charity Fighters of Sylhet:

Share

Category