ছাত্রশিবির ছাষিরহাট ইউনিয়ন

ছাত্রশিবির ছাষিরহাট ইউনিয়ন শিবির

10/26/2024
প্রিয় বন্ধুরা !সাবধান হোন, সতর্ক হোন।করোনার সংক্রমণ আশঙ্কাজনক পর্যায়ে পৌছে গেছে। যথা সম্ভব বাসায় থাকুন, ঘরের বাইরে গেলে...
04/01/2021

প্রিয় বন্ধুরা !
সাবধান হোন, সতর্ক হোন।

করোনার সংক্রমণ আশঙ্কাজনক পর্যায়ে পৌছে গেছে। যথা সম্ভব বাসায় থাকুন, ঘরের বাইরে গেলে মাস্ক ব্যবহার করুন, বাইরে থেকে ঘরে এসে হাত সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিন।

হে আল্লাহ !
আমাদের জন্য পরীক্ষা সহজ করে দিন। করোনার গজব থেকে দেশবাসীকে রক্ষা করুন।

05/01/2020

বরাবর,
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
বিষয়: বর্তমান পরিস্থিতিতে মানবিক কারণে আল্লামা সাঈদীর মুক্তি প্রসঙ্গে।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি ছাত্র শি‌বির‌রে ক‌র্মি, বাংলাদেশের একজন নাগরিক। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এবং বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন আল্লামা সাঈদী একজন বয়োবৃদ্ধ ও অতি অসুস্থ। তিনি হার্ট, ডায়াবেটিকস, প্রেসার সহ অনেকগুলো শারীরিক সমস্যায় ভুগছেন, এমতাবস্থায় মানবিক কারণ বিবেচনা করে বাংলাদেশ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বিশ্ববরেণ্য মোফাসসিরে কোরআন #আল্লামা_হযরত_মাওলানা_দেলোয়ার_হোসেন_সাঈদীর মুক্তি একান্ত আবশ্যক।

অতএব,
প্রার্থনা বাংলাদেশের ১৬ কোটি জনগণের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী উপরোক্ত কারণ বিবেচনা করে মানবিক কারণে আল্লামা সাঈদীকে মুক্তি দিতে আপনার মর্জি হয়।
বিনীত নি‌বেদক
ছাত্র শি‌বির
নোয়াখালি, বাংলাদেশ।

04/11/2020

🎤🎤 🇧🇩 🇸🇦 ইসলামী আন্দোলনের কিংবদন্তি নেতা,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং জামায়াত ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল
🇧🇩শহীদ মুহাম্মদ কামরুজ্জামান (রহ.) এর ৫ম শাহাদাত বার্ষিকী আজ।🇧🇩
🇧🇩 শহীদের রক্ত বৃথা যাবেনা কোনোদিন............ইনশাআল্লাহ............
আল্লাহ তায়ালা প্রিয় কামারুজ্জামান ভাইয়ের শাহাদাতকে কবুল করুন এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন,
আমীন🇧🇩

04/11/2020

- ত্রানের চাউল দেওয়ার জন্য ছাত্রশিবির কে দায়িত্ব দিলে..❤

- আল্লাহর কসম একটা চাউল নড়চড় হতো না✌❤❤

সম্প্রতি করোনাভাইরাস নিয়ে বিশ্বজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত বিশ...
03/09/2020

সম্প্রতি করোনাভাইরাস নিয়ে বিশ্বজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১,১০,০৯৫ জনেরও বেশী, এর মধ্যে মারা গেছে ৩,৮৩১ জন মানুষ। বর্তমানে এটি গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে।

🚫করোনা ভাইরাস: *আতঙ্কিত না হয়ে সচেতন হোন,অন্যদের সচেতন করুন* 👉⭕ করোনাভাইরাসের লক্ষণ:ঠান্ডা, কাশি, গলা ব্যথা, শ্বাস নিতে ...
03/09/2020

🚫করোনা ভাইরাস:

*আতঙ্কিত না হয়ে সচেতন হোন,অন্যদের সচেতন করুন*

👉⭕ করোনাভাইরাসের লক্ষণ:
ঠান্ডা, কাশি, গলা ব্যথা, শ্বাস নিতে অসুবিধা, জ্বর, এগুলিই ঐ ভাইরাসের প্রাথমিক লক্ষণ। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের এর জেরে নিউমোনিয়া হতে পারে এবং এই ভাইরাস কিডনিরও ক্ষতি করে।

👉 ✳প্রতিরোধে করণীয়:

➡ হাত সাবান দিয়ে ভাল করে ধুয়ে নিন। যদি সাবান না থাকে তবে স্যানিটাইজার ব্যবহার করুন।

➡আপনার নাক এবং মুখ ভালভাবে ঢেকে রাখুন।

➡যতটা সম্ভব ঘরেই থাকার চেষ্টা করুন। তবে বাইরে প্রয়োজন ছাড়া বের না হওয়াই ভালো।
➡বাইরে বের হওয়ার পূর্বে মাস্ক নিতে ভুলবেন না।
➡বাস, ট্রেন বা গণপরিবহনগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন।
➡বাইরে থেকে ফিরে হ্যান্ডওয়াশ বা লিকুইড দিয়ে সময় নিয়ে ভালো করে হাত ধুয়ে নিন।
➡বাইরে যাওয়ার আগে ঘরের দরজা জানালা বন্ধ করে যান। সকালে ঘণ্টাখানেকের জন্য জানালা খোলা রাখুন,যাতে পর্যাপ্ত সতেজ বাতাস ও আলো ঘরে ঢুকতে পারে।
➡অসুস্থ ব্যক্তিদের থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখুন। তাঁদের ব্যবহৃত বাসন ব্যবহার করবেন না এবং তাঁদের স্পর্শ করবেন না। এর ফলে রোগী এবং আপনি দুজনেই সুরক্ষিত থাকবেন।
➡ঘর পরিষ্কার রাখুন এবং বাইরে থেকে আসা জিনিসগুলোকেও পরিষ্কার করে ঘরে আনুন।
➡নন-ভেজ বিশেষত সামুদ্রিক খাদ্য খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন। কেননা এই ভাইরাস সি-ফুড থেকেই ছড়ায়। বিশ্রাম করুন ।
➡জীবযন্তু,পশু-পাখিদের খালি হাতে স্পর্শ করা থেকে বিরত থাকুন।
➡সুস্থ্য এবং শক্তিশালী থাকতে স্বাস্থ্যকর খাবার খেতে হবে। প্রচুর ফলমূল, এবং পর্যাপ্ত পানি খাবেন। শাক সবজি ও অন্যান্য খাবার রান্না করার পূর্বে ভালো করে ধুয়ে নিতে হবে। অবশ্যই খুব ভালভাবে সিদ্ধ করা খাবার খেতে হবে।
➡ডিম কিংবা মাংস রান্না করার সময় পর্যাপ্ত সময় ধরে রান্না করুন। খেয়াল রাখবেন, এগুলো যেন অবশ্যই খুব ভালভাবে সেদ্ধ হয়।
➡ ঠান্ডা,কাশি,জ্বর,বা ফ্লু তে ইতোমধ্যে আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শ থেকে নিরাপদ দুরত্ব বজায় রাখুন।
➡ময়লা কাপড় ফেলে না রেখে দ্রুত ধুয়ে রাখার চেষ্টা করুন।
➡সুরক্ষিত থাকতে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

03/04/2020

ইসলামী ছাত্রশিবিরের ওপরে আল্লাহর রহমত ছেয়ে যাক !
নোয়াখালীর বেগম গঞ্জের শিবির কর্মী হাফেজ মোঃ নজরুল ইসলামকে পুলিশ গ্রেফতার করে সারা রাত নির্যাতন চালানোর পরেও কুল কিনারা করতে পারেনি। অতঃপর, আওয়ামী হাইকমান্ডের নির্দেশে রাত তিনটার দিকে আমানুল্লাহপুর ইউনিয়নের জনকল্যান হাই স্কুলের মাঠে নিয়ে ঠান্ডা মাথায় হত্যা করে গতানুগতিক বন্দুক যুদ্ধের কাহিনী ছড়িয়ে দেয়।
ছাত্রলীগের কোন্দলের জেরে তাদের নেতা খুন হয়, অথচ গুলি করে হত্যা করা হয় শিবিরের নেতাদের। জুলুমের এই চিত্র নতুন নয়। এটা যেন ইসলামী আন্দোলন হিসেবে শিবিরের নৈতিক বিজয়। ওরা আদর্শের কাছে পরাজিত হয়ে হত্যা, গুম, খুনের পথ ধরেছে।
আমি ওদের কর্মের এই ধারাবাহিকতায় মোটেও বিস্মিত নই, আমি বিস্মিত ঐসব হতভাগাদের কথা শুনে যারা বলে ছাত্রশিবিরের সাথে আওয়ামী লীগের রাজনৈতিক দুশমনি, আদর্শিক নয়। আরে বেকুবের দল, রাজনৈতিক দুশমনি যদি হয়েই থাকে তাহলে সেটা তো সবার সাথেই হওয়া দরকার। এ ছাড়া রাজনৈতিক দুশমনি তো তখনি হতে পারে যখন আদর্শিক দুশমনি তৈরি হয়। আল্লাহ তোমাদের অন্তরের পর্দাকে আরো স্ফিত করুন।
কেন নজরুল ভাইকে টার্গেট করা হলো ? আসলে ওরা তো টার্গেট তাদেরকেই করে যাদের আল্লাহ পাক পছন্দ করে নিজের জন্য বাছাই করেন। নইলে যে ছেলেটি পুলিশের গুলিতে একটি চোখ হারানোর পরেও ইসলামী সংগঠনের সাথে জোকের মতো লেগে থাকে এবং শাহাদাতের তামান্না বুকে ধারণ করে জুলুমের বিরুদ্ধে, মানুষের অধিকার হরণের প্রতিদাবে সোচ্চার হয় তার জন্য শাহাদাতের চাইতে বড় পুরস্কার আর কী হতে পারে ?
ইসলামী ছাত্রশিবিরের ওপরে আল্লাহর রহমত ছেয়ে যাক, তাদের কর্মীদের চারিত্রিক দৃঢ়তা, নৈতিক মনোবল আরো বৃদ্ধি করে দিন। তাদের ভিতরকার দুর্বলতাগুলোকে সবলতায় রুপান্তরিত করুক, এই দোয়া করছি। আল্লাহ যেন শহীদ নজরুল তৈরির এই মহান কারখানাকে আরো প্রাণবন্ত করে তোলেন, তাদের ওপরে ইতিহাসের সব থেকে ভয়ঙ্কর ম্যাসাকারের উপযুক্ত জবাব দেওয়ার সক্ষমতা তৈরি করে দেন, এই দোয়াই করছি।
আল্লাহ পাক আমার ভাইটিকে কবুল করুন।

ছাত্রলীগ নেতা খুনের ঘটনার সাথে যমুনা টেলিভিশন, সময় টিভি’সহ কিছু গণমাধ্যমে ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট প্রতিবেদন ...
03/02/2020

ছাত্রলীগ নেতা খুনের ঘটনার সাথে যমুনা টেলিভিশন, সময় টিভি’সহ কিছু গণমাধ্যমে ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট প্রতিবেদন প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশন, সময় টিভি'সহ কিছু গণমাধ্যমে ‘বেগমগঞ্জে ছাত্রলীগের ওপর ছাত্রশিবিরের হামলা, ছাত্রলীগ কর্মী নিহত’ উল্লেখ করে মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদন প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ সিরাজুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সালাহউদ্দিন আইউবী বলেন, সাংবাদিকতার লেবাসে আবারো নির্লজ্জ দায়িত্বহীনতার নজির সৃষ্টি করল যমুনা টেলিভিশন ও সময় টিভি। প্রতিবেদনে হামলার ঘটনাকে পুঁজি করে তড়িঘড়ি করে কোন প্রকার তথ্য প্রমাণ ছাড়াই মুখস্থ বুলি আওড়িয়ে সেখানে ছাত্রশিবিরের নাম জড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি একজন শিবিরকর্মীর নামও প্রতিবেদনে উল্লেখ করতে পারেনি প্রতিবেদক। আসল ঘটনা হলো, এ হামলা ছিল স্থানীয় আওয়ামীলীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের অভ্যন্তরীন কোন্দলের বহিঃপ্রকাশ। এ হামলার ব্যাপারে স্থানীয় ১ নং আমানুল্লাহপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের যুবলীগ সভাপতি মো. সবুজ নিজেদের কোন্দলের বিষয়টি উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোষ্ট করেছেন এবং এ হামলার জন্য স্থানীয় আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান আরিফুর রহমান আরিফকে দায়ী করেছেন। যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে এবং এ ভিডিও আমাদের সংগ্রহে রয়েছে। এসব তথ্য যমুনা বা সময় টিভি’র স্থানীয় প্রতিনিধির অজানা থাকার কথা নয়। তবুও দলীয় প্রতিহিংসামূলক মনোভাব থেকে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা এ ঘটনার সাথে ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা প্রতিবেদন রচনা করেছে। কতটুকু দায়িত্বজ্ঞানহীন হলে এমন ঘৃণ্য অপপ্রচার করা যায় তা আমাদের বোধগম্য নয়। এ ঘটনার সাথে ছাত্রশিবিরের দূরতম কোন সম্পর্ক নেই। সম্পূর্ণ মিথ্যার আশ্রয় নিয়ে উদ্দেশ্যমূলকভাবে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, আওয়ামীলীগ ও তাদের সহযোগীদের কোন অপকর্ম যখন দেশবাসীর কাছে প্রকাশ পায় তখনই এ ধরনের গণমাধ্যমগুলো সে অপকর্মকে আড়াল করতে উঠে পড়ে লেগে যায়। আওয়ামী সন্ত্রাসীদের ধারাবাহিক বর্বরতার জন্য এসব গণমাধ্যমের পক্ষপাতিত্বমূলক আচরণও অনেকাংশে দায়ী। এমন দায়িত্বহীন কর্মকান্ড কোনভাবেই সুস্থ সাংবাদিকতার পরিচায়ক নয়। অন্যায় কাজকে আড়াল করা মানে আরেকটি অন্যায়কে উৎসাহিত করা। দূর্ভাগ্যবশত সময় টিভি ও যমুনা টেলিভিশনের মত কিছু গণমাধ্যমের কাছ থেকে এমন অমানবিক ও দায়িত্বহীন সাংবাদিকতা দেখতে হচ্ছে জাতিকে। যা কোনভাবেই কাঙ্খিত নয়।

নেতৃবৃন্দ অবিলম্বে ছাত্রশিবিরকে জড়িয়ে বানোয়াট প্রতিবেদন প্রত্যাহার, যথাসময়ে আমাদের প্রতিবাদটি প্রচার এবং এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট প্রতিবেদক ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।

২০১৯ প্রাথ‌মি‌ক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩নং চা‌ষির হাট ইউ‌নিয়‌নে ৬  জ‌নের প্রাথ‌মি‌কে বৃ‌ত্তি লাভ। বৃ‌ত্তি প্রাপ্ত সকল ছা...
02/27/2020

২০১৯ প্রাথ‌মি‌ক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩নং চা‌ষির হাট ইউ‌নিয়‌নে ৬ জ‌নের প্রাথ‌মি‌কে বৃ‌ত্তি লাভ। বৃ‌ত্তি প্রাপ্ত সকল ছাত্রছাত্রী‌কে চা‌ষিরহাট ইউ‌নিয়ন ছাত্র শি‌রি‌রের পক্ষ থে‌কে হৃদয় নিংড়া‌নে ভা‌লোবাসা ও দোয়া।

২০১৯ সেশনের ছাত্রশিবিরের সেটআপ সম্পন্নসভাপতি: ড. মোবারক হোসাইন সেক্রেটারি জেনারেল: সিরাজুল ইসলামবাংলাদেশ ইসলামী ছাত্রশিব...
01/09/2019

২০১৯ সেশনের ছাত্রশিবিরের সেটআপ সম্পন্ন

সভাপতি: ড. মোবারক হোসাইন
সেক্রেটারি জেনারেল: সিরাজুল ইসলাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০১৯ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন হয়েছে। অনলাইনে সারা দেশের সদস্যদের ভোটে কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ড: মোবারক হোসাইন। সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন সিরাজুল ইসলাম। আজ ৯ই জানুয়ারী সকাল ১০টায় ছাত্রশিবিরের সহকারি নির্বাচন কমিশনার মতিউর রহমান আকন্দের পরিচালনায় রাজধানীর শহীদ আব্দুল মালেক মিলনায়তনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সম্মেলনে নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করেন ছাত্রশিবিরের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক তসলিম আলম। নাম ঘোষণার পর নবনির্বাচিত সভাপতিকে শপথ পাঠ করান ছাত্রশিবিরের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক তাসনিম আলম। গত ৭ই জানুয়ারী সকাল ৯টা থেকে থেকে ৮ই জানুয়ারী রাত ৯টা পর্যন্ত সারাদেশে অনলাইনের মাধ্যমে একযোগে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ভোট গ্রহন করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। ছাত্রশিবিরের সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সভাপতি ২০১৯ সেশনের জন্য কার্যকরী পরিষদের সঙ্গে পরামর্শ করে সিরাজুল ইসলামকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দেন।

নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি ড: মোবারক হোসাইন এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক, সাহিত্য সম্পাদক, দপ্তর সম্পাদক ও ২০১৭-২০১৮ সেশনে সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য নবনির্বাচিত সভাপতি ড.মোবারক হোসাইন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ, নর্দার্ণ ইউনিভার্সিটি থেকে এমবিএ, সিটি ইউনিভার্সিটি থেকে এলএলবি সম্পন্ন করার পর ভারতের রাজস্থানের শ্রী জে জে টি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টিং (সিএমএ) বিষয়ে অধ্যয়ণরত আছেন।

নব মনোনীত সেক্রেটারি জেনারেল সিরাজুল ইসলাম এর আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সভাপতি, কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি সম্পাদক, বিজ্ঞান সম্পাদক, সাহিত্য সম্পাদক ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে স্নাতক ও একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন।

Address

Britain, VA

Alerts

Be the first to know and let us send you an email when ছাত্রশিবির ছাষিরহাট ইউনিয়ন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ছাত্রশিবির ছাষিরহাট ইউনিয়ন:

Share